লালমনিরহাট সংবাদদাতা:
সদর উপজেলার বড়বাড়ি এলাকায় সিঁধ কেটে সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মধ্যরাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।
তবে ব্যাংকের নৈশপ্রহরী সিঁধ কাটার বিষয়টি টের পেয়ে গেলে ডাকাতরা পালিয়ে যায়। পরে সেখানে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হন। এ ঘটনায় ব্যাংকের কোনো কিছু খোয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ডাকাতরা ব্যাংকের পেছনের অংশের দেয়ালে সিঁধ কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। সে সময় সেখানে দায়িত্বরত ব্যাংকের নৈশপ্রহরী বিষয়টি টের পেয় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আগামীকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ তিন বিভাগের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তিন বিভাগের সঙ্গে কুমিল্লা অঞ্চলেরও দুই এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমানের দেওয়া পূর্বভাসে এ তথ্য জানানো হয়।
আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
দেশজুড়ে চলছে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি। মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক দেওয়া এবং নিয়োগপত্রের দুই শর্ত প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন তারা। এর মধ্যে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে পালিয়েছে চালক। এ ঘটনায় বিক্ষুব্ধ যাত্রীরা অবরুদ্ধ করে রেখেছেন স্টেশন সুপারিনটেনডেন্টকে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ময়ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রতিদিন ঢাকা বিভাগীয় অফিসে আবেদনকারী-দর্শনার্থী মিলে ২/৩ হাজার লোক আসে। এর মধ্যে নতুন পাসপোর্ট ও পাসপোর্ট নবায়নের আবেদন জমা পড়ে ৫শ’র বেশি। এ হিসেবে মাসে ১৫ হাজারের কিছু বেশি জমা হয়। জানা গেছে, এখানে শতকরা ৯০ শতাংশ দালাল আবেদনকারীদের নানাভাবে প্রলুব্ধ করে কাজ বাগিয়ে নেয়। তারা প্রতি পাসপোর্টের পেছনে ৩/৪ হাজার টাকা করে নিয়ে থাকে। সবমিলিয়ে মাসে আড়াই থেকে তিন কোটি টাকা ঘুষ লেনদেন হয়।
অনুসন্ধানে জানা যায়, এ পাসপোর্ট অফিসকেন্দ্রিক নতুন পুরাতন মিলে ২৩ জনের দালাল সিন্ডিকেট রয়েছে।
সরেজমিন দেখা যায়, পাসপোর্ট অফিসে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। তারা বেশকিছু উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে। গত সোমবার (২৭ জানুয়ারি) প্রকাশিত এক রিপোর্টে এসব জানিয়েছে সংস্থাটি।
গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনে পুলিশের ভূমিকা অফিসারদের চেয়ে রাজনৈতিক নেতারাই বেশি ঠিক করে দিতেন বলে জানিয়েছে এইচআরডব্লিউ। ৫০ পাতার রিপোর্টে পুলিশের বয়ানে উঠে এসেছে সেই সময়কার নির্দেশদাতা এবং অপরাধের নমুনা।
পুলি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি বাংলাদেশের মতো ছোট দেশের জন্য বাস্তবসম্মত নয়। চার প্রদেশ এক ধরনের বিলাসিতা। বরং এর ফলে দেশে রাজনৈতিক জটিলতা ছাড়াও কোন্দল ও ব্যয় বাড়বে।
জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্র্বতী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব তৈরির জন্য ১১টি কমিশন গঠন করে দেয়। এর মধ্যে রয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
বিশেষজ্ঞরা বলছেন, চার প্রদেশ দেশের অর্থনৈতিক ব্যবস্থায় আরও খরচ বাড়াবে। দেশের জাতীয় নিরা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাম্প্রতিক সময়ে কারাগার থেকে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকসহ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে অন্তর্র্বতীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এসব নেতৃবৃন্দ কারাগারে থেকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছেন বলে দাবি করা হচ্ছে। সালমান এফ রহমান আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে ‘প্রস্তুত’ থাকার নির্দেশনা দেন। অন্যদিকে, পলক কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্য ঘাটতি মেটাতে বাংলাদেশ থেকে পাট ও ওষুধ আমদানি করতে ব্রাজিলের প্রতি আহবান জানিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়।
সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, ব্রাজিল ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে যে সম্ভাবনা রয়েছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে কৃষিতে সহযোগিতা। ব্রাজিল কৃষি কাজে অনেক শক্তিশালী। ফার্মাসিটিক্যাল কিছু র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ফলে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে ট্রেন চলাচল বন্ধ হলেও কর্তৃপক্ষ বিআরটিসি বাসের মাধ্যমে যাত্রীদের ভোগান্তি লাঘবের চেষ্টা করছে। অন্যদিকে যাত্রীরা বলছেন, ট্রেন চলাচল বন্ধের ব্যাপারে মেসেজের মাধ্যমে অবগত করা হলে তাদের ভোগান্তিতে পড়তে হতো না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আসা যাত্রীরা এ ক্ষোভের কথা জানান।
স্টেশন ঘুরে দেখা যায়, যারা আগে থেকে ট্রেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জেনে গেল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়া নির্বাচনকে সামনে রেখে সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছে ইইউ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলার এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। পরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এসব কথা জানান।
সিইসি বলেন, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী নির্বাচন সুষ্ঠু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, এতে সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়ছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ট্রেন চলাচল বন্ধের পর সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে এসে এসব কথা বলেন তিনি।
ফাওজুল কবির খান বলেন, স্টাফদের দাবির বিষয়ে আমাদের আলোচনার দরজা সব সময় খোলা রয়েছে। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবারও আলোচনা করব এবং অর্থ বিভাগেও তাদের এই দাবি দাওয়া নিয়ে আলোচনা করব।
তিনি বলেন, যাত্রীদের ভ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দুর্বল ব্যাংকের গ্রাহকদের উদ্দেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আপনাদের আমরা উদ্ধার করব। তবে এখনই পারা যাবে না। একটু সময় দিতে হবে।
তিনি আরও বলেন, আমরা ধাপে ধাপে করবো, রেজুলেশন অ্যাক্টে যাচ্ছি। অনেক কিছুই করা হবে, এ বছরের মধ্যেই। টাকা পান বা বন্ড পান, একটা কিছু তো পাবেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর তোপখানা রোডের সিরড্যাপ মিলনায়তনে আয়োজিত মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দুর্বল ব্যাংকের গ্রাহকদের টাকার বিষয়ে বাকি অংশ পড়ুন...












