ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিস:
পুরাতন দালালের সঙ্গে যোগ হয়েছে নতুন দালাল
, ২৮ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩২ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
প্রতিদিন ঢাকা বিভাগীয় অফিসে আবেদনকারী-দর্শনার্থী মিলে ২/৩ হাজার লোক আসে। এর মধ্যে নতুন পাসপোর্ট ও পাসপোর্ট নবায়নের আবেদন জমা পড়ে ৫শ’র বেশি। এ হিসেবে মাসে ১৫ হাজারের কিছু বেশি জমা হয়। জানা গেছে, এখানে শতকরা ৯০ শতাংশ দালাল আবেদনকারীদের নানাভাবে প্রলুব্ধ করে কাজ বাগিয়ে নেয়। তারা প্রতি পাসপোর্টের পেছনে ৩/৪ হাজার টাকা করে নিয়ে থাকে। সবমিলিয়ে মাসে আড়াই থেকে তিন কোটি টাকা ঘুষ লেনদেন হয়।
অনুসন্ধানে জানা যায়, এ পাসপোর্ট অফিসকেন্দ্রিক নতুন পুরাতন মিলে ২৩ জনের দালাল সিন্ডিকেট রয়েছে।
সরেজমিন দেখা যায়, পাসপোর্ট অফিসের সামনে প্রতিদিন ৭০ থেকে ৯০ জন দালাল জড়ো হয়ে পাসপোর্ট করতে আসা প্রার্থীদের সাথে পাসপোর্ট অফিসের অনিয়ম ও হয়রানির কথা বলে প্রার্থীদের চেইন সিস্টেমের প্রস্তাব দেয়। চেইন সিস্টেম হলো সরকারি ফি (জরুরি ৮০৫০ টাকা এবং অতিজরুরি ১০৩৫০ টাকা) বাদে অতিরিক্ত টাকা প্রদান অর্থাৎ প্রতি আবেদনে ১৪/১৫ হাজার টাকা দিলে দালালরা অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সাথে যোগসাজশে প্রার্থীর আবেদন করা থেকে ভেরিফিকেশন এবং পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত সকল কাজ করে দেওয়ার একটি প্রস্তাব। দালালদের এই প্রস্তাবের প্রেক্ষিতে হয়রানি এড়ানোর জন্য প্রার্থীরা চেইন সিস্টেম অনিয়মে জড়িয়ে পড়ে।
ভুক্তভোগী আসলাম বলেন, দালাল ছাড়া আমরা অসহায়। দালাল ছাড়া আপনি কাজ করতে গেলে এমন হয়রানির মধ্যে ফেলে যে একটা লোক আর কোনও দিন পাসপোর্ট করতেই আসবে না। আর দালাল ধরলে সকল সমস্যার সমাধান। আমরা এখানে দালালদের টাকা দিতেই হবে, এটি মেনেই এসেছি।
তিনি বলেন, দালাল তো আর একা টাকা খায় না, এদের মাধ্যমে কর্মকর্তারা নেয়। এ কারণে তারাই পাসপোর্ট অফিসে দালাল পোষে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)