দেশীয় টায়ার উৎপাদনে জোর:
আমদানিনির্ভরতা কমাতে শুল্ক সুরক্ষা চায় বিটিএমইএ
, ০৭ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৩ জুন, ২০২৬ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
দেশীয় টায়ার শিল্পকে টেকসই ও প্রতিযোগিতামূলক করতে মোটরসাইকেল টায়ারে সমতুল্য আমদানি সুরক্ষা, কৃষি টায়ারে আরও শুল্ক বৃদ্ধি এবং উৎপাদনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কাঁচামালের ওপর প্রস্তাবিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ টায়ার-টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিএমইএ)।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর হলিডে ইন ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বিটিএমইএ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে লাইট ট্রাক টায়ারে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ, কৃষি টায়ার আমদানিতে ভ্যাট আরোপ এবং বৈদ্যুতিক যানবাহন সংশ্লিষ্ট শিল্পে শুল্ক-কর সুবিধা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানায়।
সংগঠনটির দাবি, দেশে মোটরসাইকেল টায়ার উৎপাদনের সক্ষমতা থাকা সত্ত্বেও বাজার এখনো আমদানিনির্ভর। পর্যাপ্ত শুল্ক সুরক্ষা এবং স্থানীয় মোটরসাইকেল সংযোজনকারী প্রতিষ্ঠানের জন্য দেশীয় টায়ার ব্যবহার বাধ্যতামূলক করা হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশীয় শিল্প পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারবে।
সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, দেশের টায়ার শিল্পে বড় অঙ্কের বিনিয়োগ হচ্ছে এবং সরকারের ধারাবাহিক নীতি-সহায়তা পেলে বাংলাদেশ শিগগির টায়ার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের আক্রমণে জ্বলে পুড়ে অঙ্গার হওয়া দখলদারদের সামরিক যান
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উচ্চ শিক্ষায় বাংলাদেশীদের বিদেশে পাঠানো অর্থের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের সভা অনুষ্ঠিত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের নতুন ইউনিট ‘স্পেশাল সিকিউরিটি’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সংসদে মিনিটে খরচ পৌনে ৩ লাখ অথচ বিরোধীদল পর্দা-ওয়াশিংমেশিন-মাইক্রোওয়েভের আলোচনা করে’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ বিভাগে ৩ দিন ভারী বৃষ্টির শঙ্কা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় পানির সঙ্গে বাড়ছে বিপদ, রংপুর অঞ্চলে বন্যার আভাস
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইটিএফসি থেকে ২.৮ বিলিয়ন ডলারের ঋণ চায় বাংলাদেশ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)