বন্ধ ট্রেন চলাচল:
‘মেসেজ দিলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হতো না’
, ২৮ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩২ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ফলে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে ট্রেন চলাচল বন্ধ হলেও কর্তৃপক্ষ বিআরটিসি বাসের মাধ্যমে যাত্রীদের ভোগান্তি লাঘবের চেষ্টা করছে। অন্যদিকে যাত্রীরা বলছেন, ট্রেন চলাচল বন্ধের ব্যাপারে মেসেজের মাধ্যমে অবগত করা হলে তাদের ভোগান্তিতে পড়তে হতো না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আসা যাত্রীরা এ ক্ষোভের কথা জানান।
স্টেশন ঘুরে দেখা যায়, যারা আগে থেকে ট্রেনের টিকিট কেটে রেখেছেন এবং কর্মবিরতি সম্পর্কে জানতেন না, তারা সকাল থেকে স্টেশনে এসে ভিড় করছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে কেউ বাসে করে গন্তব্যে যাচ্ছেন আবার কেউ ফিরে যাচ্ছেন।
ট্রেন না পেয়ে বিআরটিসি বাসে করে যশোরে যাচ্ছেন এক যাত্রী। তিনি ভোগান্তির কথা জানিয়ে বলেন, এখন একটু ভালো লাগছে। খুবই টেনশনে ছিলাম। দূরের রাস্তা, কীভাবে যাব। যশোরে যাব আমরা। আমাদেরকে যদি আগে একটু মেসেজ করাও হতো, যেহেতু আমরা ডিজিটালাইজেশনের মধ্যে চলে আসছি। আমরা ট্রেনে যেতে পারব না, এটা আমাদেরকে আগে মেসেজ দেওয়ার উচিত ছিল। মেসেজ দিলে এ ভোগান্তিটা যাত্রীদের পোহাতে হতো না। আমরা আগে থেকে সতর্ক থাকতে পারতাম বা অন্য ওয়েতে যেতে পারতাম। তারপরও বিআরটিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন।
উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)