যিনি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ
অর্থ: যিনি (মহান আল্লাহ পাক) জীবন আর মৃত্যুকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে, আমলে তোমাদের কে উত্তম। আর তিনি মহাপরাক্রমশালী ও ক্ষমাশীল। (পবিত্র সূরা মুলক শরীফ: পবিত্র আয়াত শরীফ ২)
যারা পবিত্র কুরআন শরীফ উনার প্রতি বিশ্বাস স্থাপন করে, তাদের উচিত উল্লেখিত পবিত্র আয়াত শরীফখানা উনার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে প্রতিযোগিতামূলক নেক কাজে মশগুল থাকা। আর নেক কাজে প্রতিযোগ বাকি অংশ পড়ুন...
এই সম্পর্কে হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
عَنْ اِمَامِ الْاَوَّلِ سَيِّدِنَا حَضْرَتْ كَرَّمَ اللهُ وَجْهَهٗ عَلَيْهِ السَّلَامُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَدِّبُوْا اَوْلَادَكُمْ عَلـٰى ثَلَاثِ خِصَالٍ حُبِّ نَـبِـيِّكُمْ وَحُبِّ اَهْلِ بَيْتِهٖ وَقِرَاءَةِ الْقُرْاٰنِ
অর্থ: ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা তোমাদের আওলাদ অর্থাৎ সন্তান-সন্ততি, নাতী-নাতনী, ছেলে-মেয়ে, অধীনস্থদেরকে তিনটি বিষয় বাকি অংশ পড়ুন...
পরিচিতি:
নাম মুবারক- আবদুল্লাহ, কুনিয়াত বা উপনাম মুবারক- আবু আবদির রহমান, পিতা- মাসঊদ এবং মাতার নাম উম্মু আবদ্। লোকে উনাকে ইবনু উম্মে আবদ্ বলে ডাকত। পবিত্র মক্কা শরীফের হুযাইল গোত্রের লোক। নসবনামা মুবারক- মুদার বিন নিযার আলাইহিমুস সালাম পর্যন্ত প্রলম্বিত। বনু যুহরার হালীফ (মিত্র), একজন মুহাজির বদরী ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। প্রথম পর্যায়ের দ্বীন ইসলাম গ্রহণকারীদের একজন। বদরের জিহাদে অংশগ্রহণকারী, দুইবার হিজরতকারী, উম্মতের একজন বিশিষ্ট আলিম ও ফক্বীহ ছাহাবী; এজন্য উনার মশহুর ও প্রসিদ্ধ লক্বব মুবারক হচ্ছেন ফক্বীহুল বাকি অংশ পড়ুন...
ঐতিহাসিক সম্মানিত খন্দক জিহাদ:
সূরা নূর শরীফের ৬২ নম্বর পবিত্র আয়াত শরীফ হচ্ছে সেইসব হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের জন্য যারা ছিলেন মহান আল্লাহ পাক ও উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের অনুসরণ ও উনাদের রেজামন্দী-সন্তুষ্টি মুবারক তালাশি।
এরপর যে সমস্ত মুনাফিক সম্মানিত পরিখা খনন না করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুমতি মুবারকের তোয়াক্কা না করে বাড়ীতে চলে যায় তাদের সম্পর্কে যিনি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এনআইডিতে (জাতীয় পরিচয়পত্র) মুখচ্ছবি বাদ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংযুক্তির দাবিতে আরও কয়েক জেলায় সংবাদ সম্মেলন করেছেন দেশের পর্দানশীন নারীরা।
সংবাদাতারা জানিয়েছেন, গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) নারায়ণগঞ্জ জেলা সদর প্রেসক্লাবের সামনে শতাধিক পর্দানশীন নারীর উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে নির্বাচন অফিস এবং জেলা শিক্ষা অফিসে দাবিসমূহ আদায়ের দাবিতে স্বারকলিপি জমা দেয়া হয়।
এছাড়া সিরাজগঞ্জ জেলা সদর নির্বাচন অফিসের সামনেও এনআইডিতে ছবি বাদ দিয়ে ফিঙ্গারপ্রিন্টের দাবি নিয়ে সমাবেশ করেছেন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, ইলমে তাসাউফ হাসিল করা ফরজে আইন, যিকির জারী করা ফরজে আইন। মানুষ সমস্ত কিছুর ফরজ বুঝে কিন্তু ইলমে তাসাউফ শিক্ষা অর্জন করা যে ফরজ সেটাতো বুঝে না। তাহলে মানুষ কামিয়াবী হাসি বাকি অংশ পড়ুন...
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা থেকে ৪ বাংলাদেশিকে অপহরণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গত রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর বিওপির সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়।
পারিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও রাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামনুর রশীদ জানান, সীমান্তঘেঁষা গ্রাম রোকনপুর ও সাগরইলের কয়েকজন যুবক ভারতে গরু আনতে গেলে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জনকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে শিক্ষার্থীদের সংঘর্ষের ফুটেজকে ‘হিন্দু হত্যাকাণ্ড-’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার করা হচ্ছে। তবে এএফপির ফ্যাক্ট চেকিং সাইট বলছে, অনলাইনে শেয়ার করা সহিংস সংঘর্ষের ফুটেজে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে হিন্দু শিক্ষার্থীদের নিহত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি, যেমনটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে।
এএফফি তাদের ফ্যাক্ট চেকের তথ্যে প্রকাশ করেছে, ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ করে ২৫ নভেম্বর বাংলাদেশি সংবাদপত্র দৈনিক যুগান্তরের পোস্ট করা একটি দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। ভিডিওটির শিরোন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হামাসের আল-আক্বসা অভিযানের পরই পুরো আরব বিশ্বের পরিস্থিতিতে পরিবর্তনের আভাস স্পষ্ট হচ্ছে। ফিলিস্তিন ঘিরে থাকা পাঁচটি আরব দেশ এক যৌথ বিবৃতিতে ট্রাম্পের গাজা উপত্যকার বাসিন্দাদের সরিয়ে নেয়ার ষড়যন্ত্রমূলক প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে।
মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতারের শীর্ষ কূটনীতিকরা এক বৈঠকে বসেন এবং যে কোনো উপায়ে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে দেন।
বৈঠক শেষে এক বিবৃতিতে তারা জানিয়েছেন, গাজার জনগণকে উচ্ছেদ করা মধ্যপ্রাচ্যে শান্তি ও সহাবস বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজা যুদ্ধে সন্ত্রাসবাদী ‘নেতানিয়াহু সরকার’ ব্যর্থ হয়েছে বলেই মনে করে দখলদার সন্ত্রাসী ইসরাইলের ৫৭ শতাংশ নাগরিক। ইসরাইলি সংবাদমাধ্যম মারিভের এক সমীক্ষার বরাত দিয়ে গত জুমুয়াবার এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আল জাজিরা।
গবেষণা সংস্থা লাজার রিসার্চ পরিচালিত ওই সমীক্ষায় দেখা গেছে, ৫৭ শতাংশ ইসরাইলি বিশ্বাস করেন যে, গাজায় যুদ্ধের লক্ষ্যগুলো ‘বেশিরভাগ অর্জিত’ হয়নি।
আরও ৩২ শতাংশ ইসরাইলি বিশ্বাস করে যে, গাজায় সন্ত্রাসী ইসরাইলের কোনো লক্ষ্যই 'অর্জিত হয়নি'। তাদের সন্ত্রাসবাদী সরকার সেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণ সম্পর্কিত ১১ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে সরকার। এতে মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক এবং যুগ্ম সচিবকে সদস্যসচিব করা হয়েছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের (নিরাপত্তা ও বহিরাগমন) অতিরিক্ত সচিবকে টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে এবং সদস্যসচিব করা হয়েছে একই বাকি অংশ পড়ুন...












