ছাত্রদের সংঘর্ষের ফুটেজকে ‘হিন্দু হত্যাকাণ্ড’ বলে মিথ্যা প্রচার -ফ্যাক্ট চেক
, ০৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বাংলাদেশে শিক্ষার্থীদের সংঘর্ষের ফুটেজকে ‘হিন্দু হত্যাকাণ্ড-’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার করা হচ্ছে। তবে এএফপির ফ্যাক্ট চেকিং সাইট বলছে, অনলাইনে শেয়ার করা সহিংস সংঘর্ষের ফুটেজে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে হিন্দু শিক্ষার্থীদের নিহত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি, যেমনটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে।
এএফফি তাদের ফ্যাক্ট চেকের তথ্যে প্রকাশ করেছে, ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ করে ২৫ নভেম্বর বাংলাদেশি সংবাদপত্র দৈনিক যুগান্তরের পোস্ট করা একটি দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম 'মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদের সংঘর্ষ'।
বাংলাদেশের কালবেলা পত্রিকা ২৫ নভেম্বর সংঘর্ষের একটি সরাসরি সম্প্রচার করে, যেখানে একজন সাংবাদিক ব্যাখ্যা করেছেন, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্ররা কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে তাদের ক্যাম্পাসে আগত ছাত্রদের উপর আক্রমণ শুরু করে।
পত্রিকার খবরে বলা হয়েছে, অবহেলাজনিত কারণে হাসপাতালে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক ছাত্রের মৃত্যুর পর বিক্ষোভ থেকে যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল, তার মধ্যে এটি সর্বশেষ ঘটনা এটি।
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন ২৩ জানুয়ারি এএফপিকে বলেন, দুটি কলেজের শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে হামলা চালায়। আহতদের মধ্যে কোনো হিন্দু শিক্ষার্থী ছিল না এবং হিন্দু ছাত্রদের লক্ষ্য করে কোনো হামলা ছিল না।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশের মুখপাত্র ফারুক আহম্মদ বলেন, সংঘর্ষের সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতার কোনো সম্পর্ক নেই।
হাসপাতালের একজন মুখপাত্র রেজাউল হক এএফপিকে নিশ্চিত করেছেন, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ওই শিক্ষার্থীর মৃত্যুর সঙ্গে বাংলাদেশে ধর্মীয় উত্তেজনার কোনো সম্পর্ক নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)