নিজস্ব প্রতিবেদক:
সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার আহ¦ান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অন্তর্র্বতী সরকারের দায়িত্ব নির্বাচনের পরিবেশ তৈরি করে দ্রুত সুষ্ঠু ভোট দেয়া।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, দ্রুততম সময়ে নির্বাচন দিতে হবে, না হলে জনমনে আতঙ্ক তৈরি হবে। গণতন্ত্রের যাত্রা পথ যেন বাধার মুখে না পড়ে সেদিকেও খেয়াল রাখা উচিত।
বিএনপির এ নেতা জানান, গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী। মানুষ কষ্ট পাচ্ছে। গ্যাস, পণ্যের দর বাড় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মধ্য প্রাচ্যের কয়েকটি দেশের মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সব দেশের প্রবাসীদের জন্য একগুচ্ছ আশার কথা শেয়ার করেছেন তিনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ড. আসিফ নজরুল অনলাইন পেজে এ বিষয় নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার মধ্য দিয়ে সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। সেখানে তিনি বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে বৈঠক করেন।
আসি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের সংবিধান সংস্কার কমিশন গত ১৫ জানুয়ারি এই কমিশন অন্তর্র্বতী সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। সংবিধানের প্রস্তাবনায় গণতন্ত্রকে মৌলিক নীতিরূপে বজায় রেখে কমিশন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও বহুত্ববাদ অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। পাশাপাশি তিনটি নীতি বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে। কমিশনের অন্যতম সুপারিশ ছিল ‘ধর্মনিরপেক্ষতা’কে মৌলিক নীতির তালিকা থেকে বাদ দেওয়া। এই বিষয়টি কিছু মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।
সম্প্রতি জাপানভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সাময়িকী দ্য ডিপ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকা- ও সাজা নিশ্চিতের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, এদিন সারাদেশে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবাষির্কী পালিত হবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন। তারা সংগঠনের নেতাকর্মীসহ ছাত্রসমাজকে কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন। সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকা- ও সাজা নিশ্চিতের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, এদিন সারাদেশে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবাষির্কী পালিত হবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন। তারা সংগঠনের নেতাকর্মীসহ ছাত্রসমাজকে কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন। সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ক্ষমতায় গেলে ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির ভিত্তিতে উন্নত ও কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ্যখাত নিয়ে বিএনপির সংস্কার প্রস্তাব তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
স্বাস্থ্যখাতকে উন্নয়নের জন্য স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রস্তাবনা তুলে ধরেন খন্দকার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সব কর্মকর্তার সেইফ ডিপোজিট সাময়িক সময়ের জন্য ফ্রিজ (স্থগিত) করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের পরিচালক (উপসচিব) কাজী সায়েমুজ্জামান গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া চিঠিতে বলা হয়, গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতিতে এক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের তদন্ত দল বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে অনুসন্ধান চালায়। এ সময় অভিযোগের সংশ্লিষ্ট সাবেক ডেপুটি গভর্নর সিতাংশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছে হাইকোর্ট।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিচারক এ কে এম আসাদুজ্জামান ও বিচারক সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ১১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেছে। এর আগে গত ৩১ অক্টোবর তারেক রহমান, আব্দুস সালামসহ চার জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেয় হাইকোর্ট। অন্য দুজন হলো- একুশে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি আবাসন প্রকল্পে ফ্ল্যাট দখলের মহোৎসব চলছে। গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর তালা ভেঙে সিটি করপোরেশনের এসব ফ্ল্যাট দখল করছে বহিরাগত ব্যক্তিরা। করপোরেশনের মূল্যবান সম্পত্তি দখল হয়ে গেলেও কর্মকর্তারা বলছেন, নানা জটিলতার কারণে তারা দখলদারদের উচ্ছেদ করতে পারছেন না।
সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধলপুরে নব্বইয়ের দশকে তৎকালীন সিটি করপোরেশনের কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প তৈরি করেছিল। পুরোনো ভবনগুলো তিন বছর আগে ঝুঁকিপূর্ণ ঘ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল বৃহস্পতিবার থেকে গাজীপুরের আব্দুল্লাহপুর হয়ে ঢাকা শহরে চলা ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টার ভিত্তিতে চলবে। এভাবে চলবে প্রায় দুই হাজার ৬১০টি বাস। যাত্রীরা কাউন্টার থেকে টিকিট কেটে উঠবেন। অবাক করা ব্যপার হলো সবগুলো বাসকে ‘গোলাপি’ রং করা হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর পরীবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আব্দুল্লাহপুর থেকে ঢাকার বিভিন্ন রুটে টিকিট কাউন্টার ভিত্তিতে বাস পরিচালনার উদ্যোগ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে। টানা চার মাস ধরে ৪ বিলিয়ন মানে ৪০০ কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের পণ্য রপ্তানি হচ্ছে। সর্বশেষ জানুয়ারি মাসে ৪৪৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৫.৭০ শতাংশ বেশি।
পরিসংখ্যান রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গত সোমবার পণ্য রপ্তানি আয়ের এ হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাস জুলাই-জানুয়ারিতে দেশ থেকে মোট ২ হাজার ৮৯৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি এর আগের ২০২৩-২৪ অর্থবছরের এ বাকি অংশ পড়ুন...
জামালপুর সংবাদদাতা:
মাদারগঞ্জে সমবায় সমিতির নামে প্রতারণা করে কয়েক হাজার গ্রাহকের আত্মসাতকৃত প্রায় হাজার কোটি টাকা উদ্ধারের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করছে গ্রাহকরা। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) উপজেলার বালিজুড়ী বাজারে বিক্ষোভ সমাবেশ হয়।
বালিজুড়ী বাজার থেকে কয়েক হাজার গ্রাহক একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়। পরে উপজেলা পরিষদ ঘেরাও করে জমাকৃত অর্থ ফেরতের দাবিতে নানান শ্লোগান দিতে থাকে।
সমাবেশে বক্তারা বলেন, সমবায় সমিতির নিবন্ধন খুলে উচ্চ লাভের প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ-সরল বাকি অংশ পড়ুন...












