নিজস্ব প্রতিবেদক:
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গণবিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে এ গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। পাশাপাশি চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বিবাদীদের নির্দেশ দিয়েছেনআদালত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিচারক আকরাম হোসেন চৌধুরী ও বিচারক কেএম রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত সোমবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম হাইক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ। আজ গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গণঅধিকার পরিষদের জরুরি জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি বলেন, উপদেষ্টা মাহফুজ আলম ইসলামি শক্তিকে সহ্য করতে পারছেন না। আলেম-ওলামা মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে তিনি কটাক্ষ করেছেন।
মাহফুজ আলম জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন। তিনি একজন বিতর্কিত ব্যক্তি, এরকম বিতর্কিত ব্যক্তি কোনভাবেই সরকারের উপদেষ্টা প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঈদের মতো বড় উৎসবের ছুটিতে দেশে রোডক্র্যাশে হতাহতের ঘটনা বেড়ে যায়। কিন্তু কেন থামানো যাচ্ছে না রোডক্র্যাশ? কারণ রোডক্র্যাশ প্রতিরোধে এবং সড়কে সকলে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন একটি উপযুক্ত আইন, যা বাংলাদেশে নেই। তাই একটি সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন এবং এর যথাযথ প্রয়োগ অতীব জরুরি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরে সভাকক্ষে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের আয়োজনে ঈদযাত্রায় রোডক্র্যাশ কমাতে তরুণদের সুপারিশ নিয়ে সাংবাদিকদের সাথে বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদদাতা:
যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেলসেতু উদ্বোধন করা হয়েছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রেলসেতুর উদ্বোধন করেন রেলপথ সচিব ফাহিমুল ইসলাম। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হলো।
জানা গেছে, সেতু দিয়ে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। তবে উদ্বোধন উপলক্ষে প্রথম পর্যায়ে সেতু দিয়ে ৯০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। তাতে সেতুটি পার হতে সময় লাগবে সাড়ে তিন মিনিট। এর আগে যমুনা সেতু দিয়ে ট্রেন পাড়ি দিতে ২০ মিনিট সময় লাগত। গত ১২ ফেব্রুয়ারি সকালে রাজশ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, আজ বুধবার সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে, তবে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আগামীকাল বৃহস্পতিবারও দেশের কিছু অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সেদিন দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
অপরদিকে, আবহাওয়া অফিসের পূর্বা বাকি অংশ পড়ুন...
অসুস্থতার কারণে রোযা না রাখার হুকুম:
(পূর্বে প্রকাশিতের পর)
এখন প্রশ্ন হচ্ছে- যে সকল মেয়েরা অসুস্থতার কারণে নামায পড়তে পারে না এবং পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার মধ্যে কিছু সংখ্যক রোযা রাখতে পারলো না, তবে কি তারা উক্ত নামাযের ফযীলত ও পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার রোযার ফযীলত হতে মাহ্রূম থাকবে? জবাবে বলা যায়- কখনোই নয় বরং সে নামায ও রোযার পরিপূর্ণ ফযীলতই লাভ করবে। কারণ সে সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে মাজূর।
অনুরূপ কারো যদি ওযূ অথবা গোসলের প্রয়োজন হয় কিন্তু যদি পানি পাওয়া না যায়, তবে তায়াম্মুম করে নামায আদায় করবে, এখানে পান বাকি অংশ পড়ুন...












