ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়ার বুরায়ী বা খারাবী (৬৬)
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ আশির, ১৩৯২ শামসী সন , ১৯ মার্চ, ২০২৫ খ্রি:, ৪ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
ফলশ্রুতিতে দেখা গেল বিপরীত। এর কারণ উল্টা হয়ে গেল। খাদ্য নিয়ে আসার সাথে সাথে তারা তাকে পিটিয়ে মেরে ফেললো। আর তার বিষযুক্ত খাদ্য খেয়ে তারাও মারা গেল।
তখন তারা বললো হুযূর, আমাদেরকে মাফ করেন, আমরা দুনিয়া বহু করেছি, আর করবো না। এখন আমাদেরকে ছেড়ে দিন, আমরা চলে যাই। মহান আল্লাহ পাক উনার এবং মহান আল্লাহ পাক উনার রসূল উনার মতে-পথে যেন আমরা আমাদের বাকী জীবন অতিবাহিত করতে পারি, সেজন্য দোয়া করবেন। তারা সেই স্বর্ণের ইটগুলো রেখে চলে গেল।
তখন মহান আল্লাহ পাক উনার নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন হে ইহুদী, তুমি তো আমার সঙ্গে এসেছ সফরে, এখন স্বর্ণের ইট হলো তিনটা। বণ্টন হবে কি করে? আমার একটা, তোমার একটা। এখন অতিরিক্ত রুটি যার কাছে রয়েছে, সে পাবে আরেকটি ইট।
তখন সেই কাফের, বদ্ বখত্, বদ্নছীব, সে তার কোমর থেকে একটি রুটি বের করে বললো, হুযূর আপনি তো দেখেছেন একটা খেতে, আর এই একটা। কাজেই আমাকে দুইটা ইট দিয়ে দিন।
উনি বললেন যে দেখ, তুমি কত বড় বদ্নছীব, আমি তোমাকে এতবার মহান আল্লাহ পাক উনার কসম দিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি একবারও স্বীকার করলে না।
মূলতঃ কেন সে স্বীকার করলো না? তার স্বীকার না করার কারণ হচ্ছে- এটাই, যেহেতু সে রুটি বের করলে অর্ধেক রুটি মহান আল্লাহ পাক উনার নবী হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম উনাকে দিতে হবে। কাজেই উনাকে সে কি করে দিবে, তার পয়সা খরচ হবে। মহান আল্লাহ পাক উনার নবী হয়েছে, তাতে কি, রুটি দেয়া যাবে না। কত বখীল মানুষ, কত বখীল সে, যখন সে বললো যে, আমার দুই রুটি, আমাকে দুই ইট দিয়ে দিন।
মহান আল্লাহ পাক উনার নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন যে, হে বদ্ বখ্ত্, বদ্নছীব, হে বখীল, তুমি তিন ইট নিয়ে যাও, তোমার উপর মহান আল্লাহ পাক উনার গযব পড়বে অতিশীঘ্রই।
সে খুশিতে তিনটি ইট নিয়ে রওয়ানা হলো। কিছুদূর যাওয়ার পর মাটি ধ্বসে সে নিশ্চিহ্ন হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক!
এখন যে ঘটনা উল্লেখ করা হলো, তা ফিকিরের বিষয় অর্থাৎ দুনিয়ার মুহব্বত যে কত নিকৃষ্ট ও ক্ষতিকর তা আর বলার অপেক্ষাই রাখে না।
তাই পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
حُبُّ الْدُّنْيَا رَأُسُ كُلِّ خَطِيْئَةٍ
“দুনিয়ার মুহব্বত সমস্ত গুণাহের মূল। ”
এই যে লোকটা, সে মহান আল্লাহ পাক উনার নবী আলাইহিস সালাম উনার সাথে প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে একমাত্র দুনিয়ার মোহে, একটা রুটি, এর কত পয়সাইবা দাম, এই সামান্য পয়সার জন্য সে মিথ্যা বলেছে, ধোঁকা দিয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে- দুনিয়ার মুহব্বত, দুনিয়ার মুহব্বতের কারণেই সে এই কাজগুলি করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়,
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












