আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস গাজায় দখলদার সন্ত্রাসী ইসরায়েলের নতুন গণহত্যামূলক যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামার জন্য আরব, ইসলামি দেশ ও বিশ্বের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল ইয়ামুছ ছুলাছা (মঙ্গলবার) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদী নেতানিয়াহু ও তার সরকার গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি ভেঙে নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে।
নেতানিয়াহু ও তার সরকারকে গাজা ও সেখানকার বেসামরিক জনগণের ওপর এই বিশ্বাসঘাতক আগ্রাসনের জন্য সম্পূর্ণ দায়ী বলে বিবৃতি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে জিম্মি দুই ইসরায়েলির মা সন্ত্রাসী নেতানিয়াহুর উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। সে বলেছে, সরকার ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনতে আগ্রহী নয়।
যুদ্ধবিরতি ভেঙে গাজায় নির্বিচারে সন্ত্রাসী হামলা চালানোর প্রেক্ষাপটে বন্দী ডেভিড ও অ্যারিয়েল কুনিওর মা বলেছে, গাজায় ইসরায়েলের নতুন করে হামলা শুরু করার পর সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছে, কারণ সে জানেননা এরপর কী হতে পারে।
ইসরায়েলি পত্রিকা মারিভকে সে বলেছে, আমি তাদের কাছে যুদ্ধ থামানোর জন্য কাকুতি-মিনতি করেছি, কিন্তু তারা শোন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দ্বীন ইসলাম নিয়ে ন্যক্কারজনক কটূক্তি, কারিকুলাম বিতর্ক করা ও সম্মিলিত শিক্ষা আন্দোলনের নাম ব্যবহার করায় রাখাল রাহাকে এনসিটিবির কারিকুলাম কমিটি থেকে দ্রুত অপসরণসহ ৯ দাবি জানিয়েছে সম্মিলিত শিক্ষা আন্দোলন।
একই সঙ্গে দাবি আদায় না হলে এনসিটিবি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সম্মিলিত শিক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর। এসময় তিনি ৯ দফা দাবি তুলে ধরেন।
লিখিত বক্তব্যে জাহাঙ্গীর কবীর বলেন, সম্প্রতি এনসিটিবির চ বাকি অংশ পড়ুন...
লক্ষ্মীপুর সংবাদদাতা:
কমলনগরে গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর মোটা অঙ্কের টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিজের জমি ও বাড়ি আছে এমন কিছু স্বচ্ছল ব্যক্তি আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ পাওয়ায় এসব ঘরে বসবাস না করে তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্যদের কাছে বিক্রি করে দিচ্ছেন। কিছু ঘর বিক্রি হয়েছে একাধিকবারও। আবার কেউ ভাড়া দিয়ে রাখছেন অন্য পরিবারের কাছে।
সম্প্রতি উপজেলার চরকাদিরা ও হাজিরহাট ইউনিয়নের কয়েকটি আশ্রয়ণ প্রকল্প ঘুরে বসবাসকারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। একই চিত্র অন্যান্য ইউনিয়নের আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুদকের উপপরিচালক ও এ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা মনিরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এসব অর্থ ফ্রিজের আদেশ দেন।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে বাকি অংশ পড়ুন...
জামালপুর সংবাদদাতা:
জামালপুরের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফের বিরুদ্ধে আওয়ামী লীগের পদধারী নেতাদের গ্রেপ্তার না করার অভিযোগ তুলেছেন যুবদল নেতা হামিদুর রহমান মলিন। তিনি ইসলামপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে আছেন।
হামিদুর রহমানের অভিযোগ, নৌকা প্রতীক নিয়ে যারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হয়েছেন, তারা এলাকায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে। পদধারী আওয়ামী লীগের অনেক নেতাও দাপটের সঙ্গে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু ওসি সাইফুল্লাহ সাইফ তাদের কাউকেই গ্রেপ্তার করছে না।
গতকাল ইয়াওম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ওয়ান-ইলেভেনের মতো মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গত সোমবার রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের দোয়া ও ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এ অভিযোগ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামীতে যদি একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষের ভোটের সমর্থন বিএনপির পাওয়ার যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখছি- বিএনপিকে মিডিয়া বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রবাসীদের জন্য করমুক্ত রেমিটেন্স সুবিধার সুযোগ নিয়ে এক ব্যক্তির ৭৩০ কোটি টাকা দেশে আনার তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বিসিএস কর ক্যাডারদের এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য প্রকাশ করেন। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ না করে তিনি বলেন, নাম না বলাই ভালো। অ্যাকশন নেওয়ার পরে অটোমেটিক্যালি আপনারা জেনে যাবেন।
এনবিআর চেয়ারম্যান জানান, এত বিপুল পরিমাণ অর্থ রেমিটেন্স হিসেবে দেশে আনার ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এ অঞ্চলের জন্য একটি মডেল হতে পারে।
গত সোমবার দিবাগত রাতে নিজের অনলাইন আইডিতে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এ বলেন।
পোস্টে মাহফুজ আলম আরও লেখেন: এ অঞ্চলে ইসলামবিদ্বেষসহ সাম্প্রদায়িক সহিংসতা ও ধর্মীয় অসহিষ্ণুতার উত্থান দক্ষিণ এশিয়ার কোনো দেশের জন্যই মঙ্গলজনক হবে না। সাম্প্রদায়িক সহিংসতা, ঘৃণা এবং মুসলমানদের প্রতি, বিশেষ মুসলিম নারী-শিশুদের প্রতি ইসলামবিদ্বেষী মনোভাব পুরো অঞ্চলের সম্প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অর্থনীতি নিয়ে হতাশ হওয়ার কারণ নেই উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবে না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতি আগে খাদের কিনারায় ছিল। সেখান থেকে টেনে তোলার চেষ্টা করছি।
এখন ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের দিকে অনেকেই তাকিয়ে আছে। কিছু ভুল-ত্রুটি বাকি অংশ পড়ুন...












