নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, পীরেরবাগসহ বিভিন্ন এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। রান্নাবান্না করা এমনকি হাত-মুখ ধোয়ার পানি পর্যন্ত নেই। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। ঢাকা ওয়াসাকে বারবার এই পানি সমস্যার কথা জানানোর পরও মিলছে না কোনও সুরাহা। কবে নাগাদ এই সমস্যা দূর হবে তাও নিশ্চিত নন ওয়াসার দায়িত্বশীল কর্মকর্তারা।
জানা গেছে, পানির স্তর নিচে নেমে যাওয়ায় গত কয়েকদিন ধরে পানির পাম্প মেরামতের কাজ করছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। প্রায় ৮০০ ফুট গভীর পাইপকে ১৮০ ফুট বর্ধিত করে ৯৮০ ফুট গভীর করতে চলছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় গণিত বিষয়ের পরীক্ষার তারিখ একদিন পেছানো হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) আন্তঃশিক্ষা বোর্ড সংশোধিত রুটিন প্রকাশ করেছে।
রুটিন অনুযায়ী আগামী ২০ এপ্রিল গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষা একদিন পিছিয়ে ২১ এপ্রিল করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১০ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১৩ মে। আর ব্যাবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।
২০২৫ সালে ৯টি সাধারণ শিক্ষা বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসিব নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোর সাড়ে চারটা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিব চনপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় মাদক ব্যবস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পদোন্নতি, ক্যাডার বৈষম্য, মহার্ঘ ভাতার দাবিসহ সচিবালয়ের কর্মচারীরা সোচ্চার নিজেদের দাবি-দাওয়া নিয়ে। এর মধ্যে চলছে বাধ্যতামূলক অবসর, ওএসডি করাসহ ফ্যাসিবাদের দোসর শনাক্ত কার্যক্রম। একশ্রেণির সুবিধাবাদী কর্মকর্তা-কর্মচারী এসব কর্মকা-ের সঙ্গে জড়িত। এসব নিয়ে প্রশাসনে সৃষ্টি হয়েছে চাপা ক্ষোভ ও উত্তেজনা। এই উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছে ভূতাপেক্ষ পদোন্নতি। এর ফলে সরকারি কাজকর্মে স্থবিরতা নেমে এসেছে।
বিশেষ করে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ প্রতিবেদন ঘিরে প্রশাসনে অসন্তোষ ছড়িয়ে পড়ে। প্রশাসন ক্যাডারের উপ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ষষ্ঠ দিনে প্রথম ৩০ মিনিটে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে ১ কোটি ২৩ লাখ বার হিট করেছেন টিকিটপ্রত্যাশীরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রেলওয়ের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিক্রি হচ্ছে আগামী ২৯ মার্চের টিকিট। সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। প্রথম ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর ১৪ হাজার ৪০৫টি টিকিট বিক্রি হয়েছে, আর সারা দেশে বিক্রি হয়েছে মোট ১৮ হাজার ৫ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের নৌসীমায় ৫৮ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযানে যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশ সরকার বছরের নির্দিষ্ট একটি সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়। প্রতিবছর বাংলাদেশের নৌসীমায় এই নিষেধাজ্ঞা থাকে ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন। আর ভারতের নৌসীমায় তা থাকে ১৫ এপ্রিল থেকে ১৪ জুন (৬১ দিন)।
জেলেদের অভিযোগ, বাংলাদেশে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সাক্ষাৎকালে, সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টা’কে অবহিত করেন। পাশাপাশি, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন।
আলোচনাকালে, সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর এর বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বিশ্বব্যাপী দখলদার ইসরাইলি ও মার্কিন দূতাবাসগুলোর সামনে অবরোধ ও ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে।
গত মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস আরব ও মুসলিম বিশ্বসহ গোটাবিশ্বের মুক্ত চেতনাসম্পন্ন মানুষের প্রতি এ আহ্বান জানায়।
গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশে এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।
হামাসের বিশ্বের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ এবং ইসরাইল ও মার্কিন দূতাবাসগুলোর সামনে অবরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই অবরোধে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে দখলদার ইসরায়েলের নাগরিকরা। সন্ত্রাসবাদী নেতানিয়াহু ইসরায়েলি জিম্মিদের জীবনের তোয়াক্কা না করায় তীব্র ক্ষোভ জানায় বিক্ষোভকারীরা।
গত মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সময় রাতে রাজধানী তেলআবিবের রাজপথে জড়ো হয় হাজার হাজার ইসরাইলী নাগরিক। জিম্মিদের ছবি হাতে র্যালি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টাসের কাছাকাছি অবস্থান নেয় তারা। এসময় নেতানিয়াহু বিরোধী স্লোগান দেয় আন্দোলনকারীরা।
হামাসের সাথে চুক্তি করে যেকোনো মূল্যে বন্দি ইসরায়েলিদের ফিরি বাকি অংশ পড়ুন...












