রংপুর সংবাদদাতা:
একসময় পানিতে ভরা ছিল তিস্তা নদী। সারা বছরই স্থানীয় জেলেরা মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাতেন। শুধু তিস্তা নয়, উত্তরাঞ্চলের ছোট বড় অন্তত ১৬ থেকে ১৭টি নদী ছিল পানিতে ভরপুর। পানিতে টইটম্বুর ছিল এ অঞ্চলের খাল-বিল। এ অঞ্চলের হাজার হাজার জেলে এসব খাল ও বিলে মাছ আহরণ করে সেগুলো বিক্রি করে জীবন-যাপন করত। এখন নদীতে পানি নেই, খাল-বিলেও পানি নেই। অনেক নদীর অস্তিত্বও নেই। কালের গর্ভে হারিয়ে গেছে এসব নদী। ফলে বেকার হয়ে পড়েছেন অসংখ্য জেলে সম্প্রদায়ের লোকজন। এদের কেউ পেশা বদলিয়ে অন্য পেশায় চলে গেছেন। কেউবা পূর্বের পেশা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা থেকে যাত্রী নিয়ে নোয়াখালী যাওয়ার পথে একুশে পরিবহনের একটি বাস ধরতে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন এক দল যুবক। এ সময় তরুণদের ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন বাসচালক সোহে ল।
এ বিষয়ে পুলিশ বলছে, মোটরসাইকেলকে সাইড না দেওয়ায় ওই তরুণরা বাসটির চালকের ওপর হামলা চালিয়েছেন বলে জেনেছে তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, চলন্ত বাসে তরুণদের ছোড়া ইটের আঘাতে বাসচালক সোহেলের মাথা ও চোয়ালে ৩১টি সেলাই লেগেছে।
ভেঙে গেছে নিচের পাটির দুটি দাঁত। তবে তার অবস্থা এখন উন্নতির দিকে বলে জানিয়েছে মাইজদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত্র আবেদন এখন থেকে আর ঢালাওভাবে নিষ্পত্তির জন্য বিবেচনা করবে না নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রবাসী, সরকারি চাকরিজীবী ও সাধারণ ক্যাটাগরিতে আবেদনগুলো বিন্যাস করে নিষ্পত্তি করা হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঢালাওভাবে বিবেচনায় নিলে অনেক ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি সময় লেগে যায়। এই ব্যবস্থার ফলে যা সহজ হবে। উদাহরণ হিসেবে বলা যায়, সরকারি চাকরিজীবীদের সার্ভিস বুক থাকে। তাই তাদের আবেদনের সত্যতা সহজেই যাচাই করা যায়। আবার যারা প্রবাসী তাদেরও সংশ্লিষ্ট দেশের বৈধ কাগজপত্র ও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের অর্থনীতিতে পবিত্র ঈদুল ফিতরের রয়েছে অসামান্য অবদান। দান-সদকা থেকে শুরু করে কেনাকাটা পর্যন্ত সব ক্ষেত্রেই বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়। পাশাপাশি ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ বাড়িয়ে দেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ঈদের আগে মার্চের প্রথম ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে রেকর্ড ২.৯৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮২ শতাংশ বেশি।
ব্যবসায়ীরা বলছেন, সামগ্রিকভাবে ঈদের অর্থনীতিতে কিছুটা মন্দাভাব থাকলেও এবারের পবিত্র ঈদুল ফিতর অন্যরকম কেটেছে দেশের সাধ বাকি অংশ পড়ুন...
লক্ষ্মীপুর সংবাদদাতা:
সয়াল্যান্ড খ্যাত মেঘনা উপকূলীয় লক্ষ্মীপুর জেলার বিস্তীর্ণ চরে এখন সয়াবিন পাতার সমারোহ। আর এক-দেড় মাসের মধ্যে ঘরে উঠবে তাদের কাঙ্খিত সোনার ফসল।
দেশের মোট উৎপাদনের প্রায় ৭০ থেকে ৮০ ভাগ এ জনপদে হয়। চলতি বছর উৎপাদিত সয়াবিন থেকে প্রায় ৪০০ কোটি টাকা লেনদেন হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ।
রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তার হোসেন বলেন, সয়াবিন ঘরে তুলতে আরও এক-দেড় মাসের মতো সময় লাগবে। এখন বৃষ্টি হলে ফসলের জন্য ভালো হতো। কীটনাশক প্রয়োগে কিছু কৃষক পরামর্শ না শোনায় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত কিশোর আশিকুর রহমান হৃদয় (১৭) গত জুমুয়াবার (৪ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তার মৃত্যুর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাঈদ আব্দুল্লাহ অনলাইনে একটি দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন। স্ট্যাটাসে তিনি লেখেন, 'জুলাই নিয়ে ইতোমধ্যে যথেষ্ট চেতনাব্যবসাও হয়ে গেছে, জুলাই বেঁচে খাওয়া শুরু করেছে অনেকেই।'
অনলাইন পোস্টে সাঈদ আব্দুল্লাহ হৃদয়ের মৃত্যুর আগে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা, মৃত্যুর পরে তার (হৃদয়) বাবা ও ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনা ভারতের সহায়তায় বাংলাদেশে ফ্যাসিস্ট ভূমিকা অবতীর্ণ করেছে। হাসিনা একদিনে ফ্যাসিস্ট হয়নি। গত ১৫-১৬ বছর যে গুম-খুন হয়েছে, সর্বশেষ জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণ করা হয়েছে। হেলিকপ্টার থেকেও গুলি করা হয়েছে। সরাসরি যে গণহত্যা হয়েছে এগুলোর মদতে ছিল ভারত। ভারত যদি একদল ও এক ব্যক্তিকে প্রশ্রয় না দিতো বাংলাদেশে এটা হওয়ার সুযোগ ছিল না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) লক্ষ্মীপুর পৌরসভার উত্তর মজুপুর এলাকায় তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, আমরা বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের মধ্যে চারটি ইজারায় চালু হলেও বড় পরিসরে উৎপাদনে যেতে পারেনি তিনটি।
খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের মধ্যে চারটি ইজারায় চালু হলেও বড় পরিসরে উৎপাদনে যেতে পারেনি তিনটি। বাকি পাঁচটি পাটকলের চারটি বেসরকারিভাবে চালুর উদ্যোগ নেয়া হলেও মিলছে না প্রত্যাশিত বিনিয়োগকারী। এছাড়া অন্যটির মালিকানা নিয়ে মামলা চলমান থাকায় কোনো সিদ্ধান্ত নেয়া যায়নি। এ অবস্থায় ইজারাবিহীন কারখানাগুলো কবে চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) খুলনার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশের উপজেলাভিত্তিক স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর প্রায় ৫৯ শতাংশ চিকিৎসক পদই ফাঁকা। সবচেয়ে বেশি পদ শূন্য বরিশাল ও রংপুর বিভাগে। পদায়ন করা হলেও এসব অঞ্চলের স্বাস্থ্য কেন্দ্রগুলোয় চিকিৎসকরা বেশি দিন থাকতে চান না বলে অভিযোগ। ফলে বরিশালে ৭৩.৬ শতাংশ পদই শূন্য। রংপুরে ৭০ শতাংশ পদের বিপরীতে চিকিৎসক নেই। এছাড়া খুলনা বিভাগে ৬৭.৫ শতাংশ, রাজশাহী বিভাগে ৬৩.৭ শতাংশ, সিলেট বিভাগে ৬১.৬ শতাংশ চিকিৎসক পদ ফাঁকা পড়ে আছে। সে তুলনায় ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিত্র কিছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ কিংবা দিনক্ষণ নির্ধারণ না হলেও সারা দেশে জনসংযোগসহ নির্বাচনমুখী নানা তৎপরতা শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এখন পর্যন্ত দলীয় সিদ্ধান্ত না হলেও হাইকমান্ডের মৌখিক নির্দেশনায় অন্তত ৫০ জন নেতা নিজ নিজ আসনে নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন বলে আভাস পাওয়া গেছে। এর বাইরে সারা দেশের ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি।
দলটির শীর্ষনেতারা জানিয়েছেন, গত ঈদে দেশের বিভিন্ন স্থানে ঈদকেন্দ্রিক যেসব কর্মসূচি পালন করা হয়েছে এতে দেখা গেছে প্রাথমিকভাবে ৫০টির মতো বাকি অংশ পড়ুন...
হবিগঞ্জ সংবাদদাতা:
কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমদ খান বলেছেন, দেশের ৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। এ লক্ষ্যে সরকার একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় ২০ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) হবিগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এতথ্য জানান।
শোয়াইব আহমদ খান বলেন, বিদেশে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে বিদেশে দক্ষ জনশক্তি পাঠানো সম্ভব হচ্ছে না। দেশের দেড় কোটি লোক বিদেশে স্বল্প মজুরিতে চাকরি করার কারণে আশান বাকি অংশ পড়ুন...












