ইজারায় চালু ৪ পাটকল, বড় পরিসরে উৎপাদনে যেতে পারেনি তিনটি
, ০৬ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের মধ্যে চারটি ইজারায় চালু হলেও বড় পরিসরে উৎপাদনে যেতে পারেনি তিনটি।
খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের মধ্যে চারটি ইজারায় চালু হলেও বড় পরিসরে উৎপাদনে যেতে পারেনি তিনটি। বাকি পাঁচটি পাটকলের চারটি বেসরকারিভাবে চালুর উদ্যোগ নেয়া হলেও মিলছে না প্রত্যাশিত বিনিয়োগকারী। এছাড়া অন্যটির মালিকানা নিয়ে মামলা চলমান থাকায় কোনো সিদ্ধান্ত নেয়া যায়নি। এ অবস্থায় ইজারাবিহীন কারখানাগুলো কবে চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) খুলনার আঞ্চলিক সমন্বয় কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, ‘লিজ প্রক্রিয়ায় আমরা চারটি পাটকল চালু করেছি। এর মধ্যে যশোর জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (জেজেআই) পুরোদমে উৎপাদন শুরু করেছে। অন্য তিনটি খুব বেশি উৎপাদনে যেতে না পারলেও কারখানাগুলোকে উৎপাদনমুখী রেখেছে। এছাড়া বাকি পাঁচটি পাটকল চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি, দ্রুত সবগুলো পাটকল চালু করা যাবে।’
তবে অভিযোগ উঠেছে, ইজারা নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কারো কারো পাটজাত পণ্য উৎপাদনের অভিজ্ঞতাই নেই। ইজারা নেয়ার পর কারখানা থেকে গাছ কর্তন, যন্ত্রপাতি বিক্রি, তৃতীয় পক্ষকে ইজারা দেয়া, এমনকি ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে সেই টাকা দিয়ে তাদের নিজস্ব জায়গায় স্থাপনা নির্মাণ করা হয়েছে। পাটকলের কথা বলে ইজারা নেয়া হলেও সেখানে অন্য কারখানা স্থাপন করা হচ্ছে।
পাটকল সংশ্লিষ্টরা বলছেন, ইজারায় চালু চারটি পাটকলে আগে দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৫৬ টন। বর্তমানে সেখানে উৎপাদন হচ্ছে ১৮ টনের মতো।
উৎপাদন কমের বিষয়ে ফরচুন গ্রুপের আইনি পরামর্শক মাসুম বিল্লাহ বলেন, ‘প্রথমত পাটের অনেক দাম। তাছাড়া পাটকল শ্রমিকরা বেশিরভাগই খুলনা ছেড়েছেন। তরুণ শ্রমিক পাওয়া যাচ্ছে না। যারা কাজ করছেন, তাদের বেশিরভাগই বয়স্ক।’ একই সঙ্গে তারা জুতার উপকরণে পাটপণ্য ব্যবহারের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)