নিজ এলাকায় এনসিপির ৫০ নেতার গণসংযোগ
, ০৬ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ কিংবা দিনক্ষণ নির্ধারণ না হলেও সারা দেশে জনসংযোগসহ নির্বাচনমুখী নানা তৎপরতা শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এখন পর্যন্ত দলীয় সিদ্ধান্ত না হলেও হাইকমান্ডের মৌখিক নির্দেশনায় অন্তত ৫০ জন নেতা নিজ নিজ আসনে নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন বলে আভাস পাওয়া গেছে। এর বাইরে সারা দেশের ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি।
দলটির শীর্ষনেতারা জানিয়েছেন, গত ঈদে দেশের বিভিন্ন স্থানে ঈদকেন্দ্রিক যেসব কর্মসূচি পালন করা হয়েছে এতে দেখা গেছে প্রাথমিকভাবে ৫০টির মতো আসনে নিশ্চিতভাবেই এনসিপির প্রার্থী নির্বাচনে জয়লাভ করতে পারবে। এর বাইরে দলের নিবন্ধন পাওয়া এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করে নির্বাচনের আগমুহূর্ত পর্যন্ত সরকার গঠন করার মতো পর্যাপ্ত আসনে দলীয় প্রার্থী জেতার পরিবেশ তৈরি হবে বলেও দাবি করছেন তারা। তারা বলছেন, নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলেও দলটি নিবন্ধনের শর্ত পূরণের প্রক্রিয়া এবং আসনভিত্তিক নির্বাচনি প্রস্তুতি একসঙ্গেই চালিয়ে নিচ্ছে।
দলীয় নেতাদের আসনভিত্তিক কার্যক্রম সম্পর্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ইত্তেফাককে বলেন, গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবি বাস্তবায়নের পাশাপাশি এনসিপি দল গোছানো এবং সংসদ নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে। ঈদের সময় বিভিন্ন এলাকায় আমরা দেখেছি, সাধারণ মানুষ তরুণ নেতৃত্ব এবং একটি নতুন বাংলাদেশ দেখতে এনসিপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তিনি জানান, সারা দেশের সব আসনেই এনসিপির যোগ্য প্রার্থী থাকলেও প্রাথমিকভাবে কিছু আসনে কেন্দ্রীয় নেতারা অবস্থান তৈরি করার কাজ করছেন। দলের নিবন্ধন পাওয়ার পর এবং নির্বাচনের রোডম্যাপ এলে একযোগে সব আসনেই এনসিপির প্রার্থীরা কার্যক্রম শুরু করবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)