কুমিল্লা সংবাদদাতা:
মুরাদনগরে বিএনপির নেতাকর্মীদের কোণঠাসা করার চেষ্টার নেপথ্যে কি? কেনই বা আওয়ামী লীগের চিহ্নিত লোকদের জেনেবুঝে নতুন রাজনৈতিক দল এনসিপিতে ঢোকানো হচ্ছে? মুরাদনগরে আওয়ামী লীগের সাবেক দুই এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন ও জাহাঙ্গীর আলম সরকারের অনুগামীরা অনেকটাই নির্ভার- এমন আলোচনাও আছে। এর পেছনেই বা কি রহস্য লুকিয়ে আছে? জাতীয় পার্টি ও পরবর্তীতে আওয়ামী লীগে যোগদানকারী গোলাম কিবরিয়ার এনসিপির হয়ে ভূমিকা রাখা কি ইঙ্গিত দিচ্ছে মুরাদনগরের রাজনীতিতে? তবে কি নতুন কাউকে রাজনৈতিক মাটিতে পা রাখার সুযোগ দিতেই মুরাদনগর উ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দালাল ছাড়া মেলে না জন্মসনদ। সরকারি ফি ৫০ টাকা হলেও দোকানে গেলে তিন হাজার টাকায় মিলছে সনদ। চক্রের সঙ্গে সিটি করপোরেশনের কর্মীরাও জড়িত বলে অভিযোগ উঠেছে। নাগরিকদের চরম ভোগান্তি হলেও এর দায় নিতে নারাজ সিটি করপোরেশন।
নতুন জন্মসনদ কিংবা ভুল সংশোধন। হাতে পাবেন তিন দিনের মধ্যে। এজন্য গুণতে হবে তিন হাজার টাকা। জন্মসনদ নিয়ে কাজ করা এক দোকানদারের সঙ্গে কথা হয়।
তিনি বলেন, ২৫০০ টাকা ধরে রাখতে হবে নতুন জন্মসনদ তৈরি করতে। টাকা কমানোর অনুরোধ করলেও হবে না।
ওই দোকানদার আরও বলেন, টাকা পয়সা তো লাগবেই। এই যে এটা করতে তারা এক হা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত মার্চ মাসে দেশে ৫৮৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৬০৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১২৩১ জন। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মার্চে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৮৭টি; এর মধ্যে নিহত ৬০৪ জন এবং আহত কমপক্ষে ১২৩১ জন। নিহতের মধ্যে নারী ৮৯ জন ও শিশু ৯৭টি। ২৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২৩৩ জন, যা মোট নিহতের ৩৮.৫৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১.২২ শতাংশ।
দুর্ঘটনায় ১০৯ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৮.০৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের এক প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, নূন্যতম সংস্কার এবং আওয়ামী অপরাধীদের বিচার নিশ্চিত করে দ্রুত নির্বাচনমুখী হওয়া দরকার।
ফারুক অভিযোগ করে বলেন, 'আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করা হলেও তাদের সুযোগ-সুবিধা দিয়ে বিচার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।
যারা হাসতে হাসতে মানুষ খুন করেছে, দেশের সম্পদ লুট করেছে, তাদের কে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, আমরা সকলেই একমত, এখানে (দেশে) রাষ্ট্র সংস্কার জরুরি। এ উদ্যোগ অন্তর্র্বতীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি জনগণের, দীর্ঘদিন ধরে তারা গণতান্ত্রিক সংগ্রামে আছে। আপনারা সবসময় বলে আসছেন সংস্কারের জন্য। আমরা সেই আকাঙ্খার প্রতিফলন দেখতে পেয়েছি সমস্ত সংস্কার কমিশনের প্রতিবেদনে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় সংসদের এলডি হলে কমিশনের বাংলাদেশ জাসদের সঙ্গে সংলাপের সময় তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, আমরা আলোচনা অব্যাহত রাখব। আশা করছি, প্রাথমিক পর্যায়ের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলা’ শিরোনামে সম্প্রতি জনৈক ‘তৌফিক মারুফ জার্নাল’ নামের একটি ভিডিওকে বিভ্রান্তিমূলক কন্টেন্ট বলে জানিয়েছে কারা অধিদপ্তর। এমন ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে তারা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) জান্নাত-উল ফরহাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়, অতি সম্প্রতি জনৈক ‘তৌফিক মারুফ জার্নাল’ নামের ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলা’ শীর্ষক একটি বিভ্রান্তিমূলক বাকি অংশ পড়ুন...
পঞ্চগড় সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা যদি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই, তাহলে যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, যে ছাত্ররা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতি এতটুকু শ্রদ্ধা সব র াজনৈতিক দলের ব্যক্তিদের থাকা উচিত। আমি বিশ্বাস করি, এক্ষেত্রে বিএনপি তাদের জায়গা থেকে আরও বেশি দায়িত্ব পালন করবে। কারণ তারা বড় দল। তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্কে মাশরুম ও মুক্তা চাষ প্রকল্পের দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভাইস চেয়ারম্যান এক সাক্ষাতকারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন।
গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে তিনি বলেন, আমার বুঝে আসে না, সেকেন্ড রিপাবলিক কেন লাগবে? স্বাধীন-সার্বভৌম দেশে গণপরিষদ নির্বাচন লাগবে কেন?
দুদু বলেন, সংবিধান বাদ দেওয়া যায় না, সংবিধান সংস্কার করা যায়। এমনকি নতুন সংবিধান করতে হলে সংসদে যেতে হবে। সংসদে যেতে হলে সংসদ বানাতে হবে। আর এটা বানাতে হলে নির্বাচন দরকার। যাদের কাছে ৭১ মানে স্বাধীনতা মনে হয় না, তারাই ২৪-কে দ্বিতীয় স্বাধীনতা মনে করে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি গ্রেফতারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মামলায় অভিযুক্ত ব্যক্তি যে ঘটনায় যুক্ত ছিলেন, সে বিষয়ে উপযুক্ত প্রমাণ হাজির করার কথাও বলেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসব নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে ডিএমপি।
ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজু করা মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামির সংখ্যা অধিক। এ সব মামলার এজাহ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘পবিত্র ধর্মগ্রন্থের সঙ্গে সংবিধান তুলনীয় নয়’- তাই সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ ও এর বাংলা অনুবাদ রাখাটা সমীচীন নয় বলে দবি করেছে বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় সংসদে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে হওয়া সংলাপে প্রস্তাবের সারসংক্ষেপে এ মতামত তুলে ধরে সে। দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে এ বৈঠকে অংশ গ্রহণ করে।
মুশতাক বলেন, সংবিধানে মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর গণ-অভ্যুত্থানকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টার মধ্যে মুক্তিযুদ্ধকে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ছারছীনা দরবারের শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেছেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জারিকৃত চৈত্র সংক্রান্তি ও নববর্ষ সংক্রান্ত প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
১২ এপ্রিল গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান
বিবৃতি ছারছীনার পীর সাহেব বলেন, গত ৯ এপ্রিল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এক প্রজ্ঞাপনে দেশের মাদ্রাসা সমূহে দুইদিনব্যাপী চৈত্র সংক্রান্তি ও নববর্ষ পালনের নির্দেশনা জারী করেছে। এটা শতকরা ৯০% ভাগ মুসলমানদের দেশে খুবই দুঃখজনক। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
যেখা বাকি অংশ পড়ুন...
কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুক প্রতি তিন মাস পর খোলা হয়। পাওয়া যায় কোটি কোটি টাকা। এ তথ্য অনেকের জানা। কিন্তু, এ পর্যন্ত কী পরিমাণ টাকা পাওয়া গেছে, এ তথ্য সবার কাছে এতদিন ছিল অজানা।
অবশেষে জানা গেছে পাগলা মসজিদের টাকার পরিমাণ। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খান গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সাংবাদিকদের কাছে এ তথ্য প্রকাশ করেছেন।
তিনি জানিয়েছেন, পাগলা মসজিদের দানসিন্দুক থেকে পাওয়া অর্থ দিয়ে মসজিদ ও এতিমখানা পরিচালনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেও বাকি অংশ পড়ুন...












