বিএনপি বৈষম্যের শিকার? এনসিপিতে ঢুকে পড়ছে আ’লীগ?
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
মুরাদনগরে বিএনপির নেতাকর্মীদের কোণঠাসা করার চেষ্টার নেপথ্যে কি? কেনই বা আওয়ামী লীগের চিহ্নিত লোকদের জেনেবুঝে নতুন রাজনৈতিক দল এনসিপিতে ঢোকানো হচ্ছে? মুরাদনগরে আওয়ামী লীগের সাবেক দুই এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন ও জাহাঙ্গীর আলম সরকারের অনুগামীরা অনেকটাই নির্ভার- এমন আলোচনাও আছে। এর পেছনেই বা কি রহস্য লুকিয়ে আছে? জাতীয় পার্টি ও পরবর্তীতে আওয়ামী লীগে যোগদানকারী গোলাম কিবরিয়ার এনসিপির হয়ে ভূমিকা রাখা কি ইঙ্গিত দিচ্ছে মুরাদনগরের রাজনীতিতে? তবে কি নতুন কাউকে রাজনৈতিক মাটিতে পা রাখার সুযোগ দিতেই মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়কসহ কয়েক ডজন নেতার বিরুদ্ধে থানা হামলার সাজানো মামলা দেওয়া হয়েছে?
মুরাদনগর উপজেলার বিএনপির যুগ্ম-আহবায়ক কামালউদ্দীন ভুইয়া বলেন, গত ২৪ মার্চ একটি পরিকল্পিত ও সাজানো ঘটনার মাধ্যমে থানা হামলার দুটি মামলা দিয়ে বিএনপির অসংখ্য নিবেদিত নেতা-কর্মীকে হেনস্তা করা হচ্ছে। পুলিশ প্রশাসন সম্পূর্ণ একতরফা ও পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আওয়ামী লীগ ও বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীরা একটি বিশেষ চক্র গড়ে তুলতে পারছে- কারণ তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বর্তমান সরকারি প্রশাসন। এদের লক্ষ্য স্থানীয় বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা, দুর্বল করা। কিন্তু সাবেক মন্ত্রী, হুইপ ও বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতৃত্বে মুরাদনগরে বিএনপির শেকড় অনেক গভীরে। কোনো ষড়যন্ত্রই মুরাদনগরে জননেতা কায়কোবাদ ও বিএনপির জয়যাত্রা রুখতে পারবে না ।
কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন, মুরাদনগরে বিএনপি নেতা কর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এর নিন্দা করি, প্রতিবাদ করি। তবে এই নিপীড়ন-নির্যাতন বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলন সংগ্রামে যাবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)