আল ইহসান ডেস্ক:
আজ ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ২৯শে শাওওয়াল শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে পবিত্র যিলক্বদ শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে। আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ৩০ হাদি আশার ১৩৯২ শামসী (২৯ এপ্রিল ২০২৫ খৃঃ) হবে পবিত্র যিলক্বদ মাসের ১লা তারিখ।
আর আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে, তবে পবিত্র শাওওয়াল শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ইয়াওমুল আরবিয়া (বুধবার) ০১ ছানী আশার ১৩৯২ শামসী (৩০ এপ্রিল ২০২৫ খৃঃ) হবে পবিত্র যিলক্বদ মাসের ১লা তারিখ।
উল্লেখ্য, ১৪৪৬ হিজরী সনের পব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর তৈরি করতে চায় জাতিসংঘ। এ বিষয়ে শর্তসাপেক্ষে নীতিগতভাবে সম্মত আছে অন্তর্র্বতী সরকার।
গতকাল রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাখাইনে ‘মানবিক করিডোর’ দেওার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত। এটি একটি মানবিক প্যাসেজ হবে। কিন্তু আমাদের কিছু শর্তাবলি আছে। আমি এর বিস্তারিতে যাচ্ছি না। যদি শর্তাবলি পালিত হয়, তব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের রেলওয়েমন্ত্রী হানিফ আব্বাসীর বলেছেন, ভারতকে ঘায়েল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহীন ও গজনবীর মতো ক্ষেপণাস্ত্রসহ ১৩০টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে।
হানিফ আব্বাসী বলেন, শাহীন ও গজনবী ক্ষেপণাস্ত্রগুলো আমরা আমাদের ঘাঁটিতে প্রস্তুত করে রেখেছি, সেগুলো প্রস্তুত রাখা হয়েছে হিন্দুস্থানের জন্য। ১৩০টি ক্ষেপণাস্ত্র কেবলমাত্র নমুনা হিসেবে রাখা হয়নি, আপনাদের কোনো ধারণাই হবে না যে পাকিস্তানের কোথায় কোথায় সেগুলো মোতায়েন করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, ভারত থেকে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজার থেকে মুনাফা করার আশা ‘নিরাশা’য় পরিণত হয়েছে। উল্টো দিনে দিনে পুঁজি নিঃশেষ হয়ে যাচ্ছে। সরকার পতনের পর আশায় বুক বেঁধেছিলেন ছোট-বড় সব বিনিয়োগকারী। কিন্তু সেই বিনিয়োগকারীদের একটি অংশ এখন পথে নেমেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে।
দুই মাসেরও বেশি সময় ধরে পুঁজিবাজারে চলা পতন থামছে না কোনো উদ্যোগেই। চলমান অস্থিরতার মধ্যে ভালো কম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়াকে ‘আশঙ্কাজনক’ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, পুঁজিবাজার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতির অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। একইসঙ্গে তাদের দুই সহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি, পদোন্নতি, পদায়ন ও টেন্ডার সংক্রান্ত তদবির বাণিজ্যে লিপ্ত ছিলেন এই দুই উপদেষ্টার সহকারীরা। এর মাধ্যমে মোয়াজ্জেম হোসেন প্রায় ৪ শত কোটি টাকা আয় করেছেন বলে অভিযোগ রয়েছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাপক রদবদল ঘটেছে বিভিন্ন মন্ত্রণালয়ে। বিশেষ করে অনেক কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে, বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে অনেককে। সবকিছু মিলিয়ে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মকর্তার তীব্র সংকট।
মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, অনেক অতিরিক্ত সচিব একাধিক অনুবিভাগ, যুগ্মসচিব একাধিক অধিশাখা, উপসচিব ও সিনিয়র সহকারী সচিব একাধিক অধিশাখা-শাখার দায়িত্ব সামলাচ্ছেন। কেউ কেউ একসঙ্গে চারটি ডেস্কে দায়িত্ব পালন ক বাকি অংশ পড়ুন...
ঝিনাইদহ সংবাদদাতা:
সীমান্তে আরও এক বাংলাদেশিকে গুলি করে খুন করেছে ভারতীয় হানাদার বাহিনী বিএসএফ। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ওই বাংলাদেশি নিহত হয়েছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোরে মহেশপুর সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয় মিলেছে। তিনি হলেন- মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে ওবায়দুল (২৩)।
স্থানীয়দের ভাষ্যমতে, ওবায়দুল ও মিকাইলসহ সাত থেকে আটজন শনিবার (২৬ এপ্রিল) রাতে ভারতে প্রবেশ করেন। এক পর্যায়ে বিএসএফ তাদের ঘেরাও করে। ওই সময় অন্যরা পালিয়ে এলেও ওবায়দুল ও মিকাইল আটকা পড়ে বাকি অংশ পড়ুন...
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
জেলা পুলিশ আয়োজিত সুধীসমাবেশে একজন মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেয়ার সময় বাধা দিয়ে থামিয়ে দিয়েছেন জামায়াতের একজন নেতা ও সাবেক সংসদ সদস্য। গত শনিবার বিকেলে জেলা শহরের শহীদ সাটু অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে অবস্থান করে দেখা যায়, বক্তব্য দিতে গিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টকে না মেলানোর আহ্বান জানান তরিকুল আলম। এ সময় সামনের সারিতে বসা জামাত নেতা লতিফুর রহমান উত্তেজিত হয়ে আঙুল উঁচিয়ে মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেড়ে আসেন। চিৎকার করে এর প্রতিবাদ জানিয়ে বক্তব্য থামাতে বলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংক খাতে বাড়ছে ঋণ অবলোপন। এখন পর্যন্ত এ অঙ্ক ৮১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। অর্থাৎ ঋণ অবলোপনের মাধ্যমে বিশাল অঙ্কের এই খেলাপি ঋণ আড়াল করা হয়েছে, এটা আর মূল খাতায় দেখানো হবে না। দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ৫৪টি ব্যাংক গত ২১ বছরে এই ঋণ অবলোপন করে। এর মধ্যে শীর্ষ ১০ ব্যাংকই অর্ধেকের বেশি খেলাপি ঋণ অবলোপন করেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
মন্দমানের খেলাপি ঋণ দীর্ঘদিন আদায় না হলে তা ব্যাংকের মূল ব্যালান্স শিট থেকে আলাদা করে অন্য একটি লেজারে সংরক্ষণ করা হয়, যা ব্যাংকিং পরিভাষায় ঋণ অ বাকি অংশ পড়ুন...
সুনামগঞ্জ সংবাদদাতা:
সরকারি হিসেবে গত জুমুয়াবার পর্যন্ত হাওরে ৬২ ভাগ ধান কাটা শেষ। আর হাওর ও নন হাওর মিলিয়ে জেলার ৫২ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
করচার হাওরে ১০ হাজার হেক্টরের বেশি জমি আছে। তবে চলতি বছর আবাদ হয়েছে প্রায় ৪ হাজার ২২০ হেক্টর। এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ৫২০ হেক্টর এবং বিশ্বম্ভরপুর উপজেলায় ২ হাজার ৭০০ হেক্টর।
কৃষকরা জানালেন, হাওরটিতে এবার বিআর ৯২, ৮৮, ২৯ ধান ভালো হয়েছে। তারা হাইব্রিড ধানকে ‘বড় ধান’ ডাকেন। এই ধানের মধ্যে ঝলক, সুরভি ভালো হয়েছে। কেয়ার প্রতি ২০ মণ হয়েছে। কোনও ক্ষেতে ২ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলের বিরোধী দলের প্রধান লাপিদ হারেদি বা অর্থোডক্স ইহুদীরা ইসরাইলের সেনাবাহিনীতে কাজ না করার সমালোচনা করে বলেছে, শাসকগোষ্ঠীর মন্ত্রিসভা এই সম্প্রদায়ের ইচ্ছার প্রতি সমর্থন করে রিজার্ভ সৈন্যদের বোঝা আরও ভারী করছে।
ল্যাপিড বলেছে যে, সে সেনাবাহিনীতে কাজ করতে হারেদিদের অস্বীকৃতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এবং যে কেউ সেনাবাহিনীতে চাকরি করবে না সে মন্ত্রিসভা থেকে এক পয়সাওও পাবে না।
সাম্প্রতিক প্রেক্ষাপট ধর্মনিরপেক্ষ এবং অর্থোডক্স হারেদি ইহুদিদের মধ্যে গভীর ফাটল সৃষ্টি করেছে।
এই প্রসঙ্গে সাবে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় ইসরাইলের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি জন্য উন্মুক্ত হলেও অস্ত্র সমর্পণ করতে রাজি নয় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সশস্ত্র গোষ্ঠীটির নেতারা যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেছেন।
তারা আরও জানিয়েছে, যুদ্ধের অবসান, গাজার পুনর্গঠন, ইসরাইলে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজার সমস্ত জিম্মিদের মুক্তির বিনিময়ে পাঁচ থেকে সাত বছরের যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে হামাস।
হামাসের মিডিয়া-বিষয়ক উপদেষ্টা তাহের আল-নোনো বলেন, যুদ্ধবিরতির আইডিয়া বা এর সময়কাল আমরা প্রত বাকি অংশ পড়ুন...












