হাওরে অর্ধেকের বেশি ধান কাটা শেষ, দামের চিন্তা
, ২৭ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সরকারি হিসেবে গত জুমুয়াবার পর্যন্ত হাওরে ৬২ ভাগ ধান কাটা শেষ। আর হাওর ও নন হাওর মিলিয়ে জেলার ৫২ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
করচার হাওরে ১০ হাজার হেক্টরের বেশি জমি আছে। তবে চলতি বছর আবাদ হয়েছে প্রায় ৪ হাজার ২২০ হেক্টর। এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ৫২০ হেক্টর এবং বিশ্বম্ভরপুর উপজেলায় ২ হাজার ৭০০ হেক্টর।
কৃষকরা জানালেন, হাওরটিতে এবার বিআর ৯২, ৮৮, ২৯ ধান ভালো হয়েছে। তারা হাইব্রিড ধানকে ‘বড় ধান’ ডাকেন। এই ধানের মধ্যে ঝলক, সুরভি ভালো হয়েছে। কেয়ার প্রতি ২০ মণ হয়েছে। কোনও ক্ষেতে ২২-২৫ মণও হয়েছে। এবার উৎপাদন খরচের আরো দুই গুণ লাভবান হবেন বলে জানালেন তারা।
করচার হাওরের হাওরের বিশ্বম্ভরপুর উপজেলার রাধানগর গ্রামের কৃষক রুহুল আমিন বলেন, আমরার করচার আউরো বালা ফসিল অইছে। ৪-৫ দিন পর আস্তা আউরের ধান শেষ অইযিবো।
তিনি বলেন, আমি ২০ কিয়ার খেত করছিলাম। ১৮ কিয়ার কাটিলিছি। কোনও বান-তুফান পাইছে না। ধানও শুকাইলিছি। সামান্য বৃষ্টিপাত ক্ষতি করতে পারছে না।
একই গ্রামের কৃষক আয়ূব খান বলেন, আমি ১০ কিয়ার জমিনো ৮৮ ধান লাগাইছিলাম। ৮ কিয়ার কাটিলিছি। ২০ মণ দর ধান অইছে। ই ধান পাইয়া আমি খুশি। ইবারের মতো গিরস্তি পাইলে আমরার অভাব থাকতো না।
তবে ধানের দাম নিয়ে ক্ষুব্ধ কৃষক বলেন, অনে বাজারে ধানের দাম কম। পাইকাররা ৯০০ টাকায় কিনে। সরকারি খাদ্য গুদামে আমরা ধান লইয়া গেলে কয় ধান শুকানো অইছে না। ভিজা। নানানত কয়। ইতার লাগি আসল কৃষক ধান দিতো যায় না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)