মন্ত্রণালয়গুলোতে কর্মকর্তা সংকট, কাজের ভারে ন্যুব্জ অনেকে
, ২৭ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাপক রদবদল ঘটেছে বিভিন্ন মন্ত্রণালয়ে। বিশেষ করে অনেক কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে, বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে অনেককে। সবকিছু মিলিয়ে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মকর্তার তীব্র সংকট।
মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, অনেক অতিরিক্ত সচিব একাধিক অনুবিভাগ, যুগ্মসচিব একাধিক অধিশাখা, উপসচিব ও সিনিয়র সহকারী সচিব একাধিক অধিশাখা-শাখার দায়িত্ব সামলাচ্ছেন। কেউ কেউ একসঙ্গে চারটি ডেস্কে দায়িত্ব পালন করছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রশাসনে সিনিয়র সচিবের ১০টি, সচিবের ৭৯টি, অতিরিক্ত সচিবের ২১২টি, যুগ্মসচিবের ৫০২টি, উপসচিবের এক হাজার ৭৫০টি এবং সিনিয়র সহকারী সচিবের এক হাজার ১৪৩টি পদ রয়েছে। এর বিপরীতে প্রশাসনে অতিরিক্ত সচিব রয়েছেন ৩৭৯ জন, যুগ্মসচিব এক হাজার ৩৬ জন, উপসচিব এক হাজার ৪০৩ জন ও সিনিয়র সহকারী সচিব ২ হাজার ৩৬ জন। উপসচিব ছাড়া সব ক্ষেত্রেই কর্মকর্তার সংখ্যা বেশি।
গত ৫ আগস্টের পর প্রশাসনিক কারণে ১২৫ জনের মতো কর্মকর্তাকে ওএসডি করা হয়। এছাড়া অনেক কর্মকর্তা পদোন্নতি, প্রশিক্ষণ, ছুটি এবং প্রেষণের মতো কারণে ওএসডিতে রয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বলেন, উপসচিব পদে কর্মকর্তা সংকট রয়েছে। তবে অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পদে অতিরিক্ত কর্মকর্তা রয়েছেন। একটু দেখে শুনে নিয়োগ দিতে হচ্ছে। আমরা একটু চুজি বেশি তো। আমরা চাই ভালো রেপুটেশনের (সুনাম) কর্মকর্তারা আসুক। খালি পদগুলোতে এমন কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার জন্য আমরা খোঁজাখুজি করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)