আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেল এলাকায় পাকিস্তান-আফগান সীমান্ত দিয়ে ব্যাপক অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।
গত রোববার (২৭ এপ্রিল) আইএসপিআর জানায়, ২৫, ২৬ এবং ২৭ এপ্রিলের মধ্যে হাসান খেল এলাকা দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিলো একদল অবৈধ অনুপ্রবেশকারী। তাদের গতিবিধি নজরে এনে দ্রুত প্রতিরোধ গড়ে তোলে নিরাপত্তা বাহিনী।
পাকিস্তান আইএস বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত স্থানীয় সংবাদমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম আল-মাসিরাহ-এ গতকাল সোমবার (২৮ এপ্রিল) ভোরে জানানো হয়, সানার উত্তরাঞ্চলীয় এলাকা বনি আল-হারিথ জেলায় মার্কিন বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত আটজন শহীদ হয়েছেন।
হুথি কর্মকর্তারা আরও জানিয়েছেন, গত রোববার রাতে আমরান ও সাআদা প্রশাসনিক অঞ্চলে মার্কিন হামলায় অন্তত দুজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
সংবাদমাধ্যমটি পরবর্তী সময়ে প বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের আকস্মিক হামলার পর কাশ্মিরে রীতিমতো তা-ব চালাচ্ছে ভারতীয় সেনারা। সঙ্গে চলছে ধ্বংসযজ্ঞ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গত রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, পেহেলগামের সেই হামলার পর জম্মু-কাশ্মিরে অন্তত ৯টি বসত বাড়ি ধ্বংস করা হয়েছে। যেগুলো কাশ্মিরী স্বাধীনতাকামীদের বাড়ি বলে অভিযোগ করা হয়েছে।
ফারুক তিদা নামের একজন বলেছেন, ভারত এখন সন্ত্রাসী ইসরায়েলি কৌশল অবলম্বন করছে। তারা ইসরায়েলিদের মতো বাড়ি ধ্বংস করছে।
ফিলিস্তিনি কোনো স্বাধীনতাকামী যদি দখলদার ইসর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আমেরিকার ওকলাহোমায় বিপজ্জনক বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে একের পর এক বাড়ি-গাড়ি ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।
ওকলাহোমা স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে প্রকাশিত এক রিলিজ অনুযায়ী, মধ্য ওকলাহোমাতে বিপজ্জনক বন্যায় অন্তত ১০টি বাড়ি ও অসংখ্য গাড়ি ভেসে গেছে।
ওকলাহোমা সিটি থেকে প্রায় ১০ মাইল দক্ষিণে মুরে পুলিশ গত রোববার সকালে “উচ্চ পানির কয়েক ডজন ঘটনা” রিপোর্ট করেছে, তীব্র ঝড়কে “একটি ঐতিহাসিক আবহাওয়া ঘটনা” হিসাবে বর্ণনা করেছে।
বন্যার পূর্বে ওকলাহোমার স্পাল্ডিং-এ, গত শনিবার রাতে একটি টর্নেডো আঘাত হানে। শক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পাঁচ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে। কুমিল্লার দুই উপজেলায় চারজন, কিশোরগঞ্জের দুই উপজেলায় তিনজন এবং নেত্রকোণা, সুনামগঞ্জ ও চাঁদপুরে একজন করে মারা যান।
বজ্রপাতে কুমিল্লার দুই উপজেলায় দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
কিশোরগঞ্জের দুই হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে অষ্টগ্রামের হাওরে ধান কাটতে গিয়ে দুই কৃষক ও মিঠামইনে নিজের খলায় ধানের খড় ঢাকতে গেলে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণ-অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার।
গতকাল সোমবার (২৮ এপ্রিল) অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
সেখানে বলা হয়, গত ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হলো।
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকাসহ সারা দেশে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল বুধবার (৩০ এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুলাই অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। জড়িত দুজনকে শনাক্ত করা গেছে জানানো হয়েছে। বাকিদের শনাক্তের কাজ চলছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) গণমাধ্যমকে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম।
এই বহুল আলোচিত মামলার তদন্ত যখন শেষের পথে, ঠিক তখনই আসে আরেকটি বিস্ফোরক ভিডিও। যেখানে ধরা পড়ে লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার নির্মম চিত্র। অ্যাডভোকেট মিজানুল ইসলাম জানান, দুজন হত্ বাকি অংশ পড়ুন...
বরগুনা সংবাদদাতা:
‘আরে আমার ভাই, মোগো ভালো রাখতে দালাল ধইরা গেছিল বিদেশ। ৪ মাস আগে ভাই আমার মারা গেছে। এতদিন পরে কইলজার ভাইটা জীবিত না, মরা লাশ হইয়া আইলো। কে মোগো দেখবে। মায় বাপে কেমনে বাঁচবে। ওরে আল্লাহ এ কোন পরীক্ষায় ফালাইলা মোগো’ এভাবেই সৌদি প্রবাসী রুহুল আমিনের (৩৬) লাশের বাক্স জড়িয়ে ধরে কান্নারত অবস্থায় বলছিলেন তার বোন। দীর্ঘ ৪ মাস পর গত জুমুয়াবার রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ নিজ বাড়িতে আসে।
জানা যায়, উত্তর করুণা গ্রামের মোশারেফ খানের ছেলে জসিম খান দীর্ঘদিন ধরে সৌদিতে আছেন। সে সুবাদে একই আঙ্গিনায় বসবাসরত রুহুল আমিনকে সৌদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্টে গণহত্যায় করা তিন মামলাতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (সোমবার) তদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।
সকালে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে জুলাই-আগস্টের গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ-আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আলাদা আলাদা চার মামলায় তাদের আন্তর্জ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
শেখ হাসিনার বিষয় নিয়ে সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলেছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। গত রোববার (২৭ এপ্রিল) আলজাজিরায় প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে।
সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক বার্কার শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। তখন তার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দেওয়ার বিষয়টি উঠে আসে।
প্রধান উপদেষ্টা বলেন, তিনি বিমসটেক সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে বলেছিলেন তিনি। কিন্তু জবাবে মোদি বলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মূলধারার শিক্ষা ব্যবস্থার উন্নতি না করে কারিগরি শিক্ষাকেই মূলধারার শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে চায় অন্তবর্তীকালীন সরকার।
এ বিষয়ের সমর্থনে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (সোমবার) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউশনে আয়োজিত কারিগরি শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনারে এ কথা বলেন ি তনি।
কারিগরি শিক্ষার্থীদের নিয়ে তিনি বলেন, কারিগরি শিক্ষার্থীরা হলো নতুন বাংলাদেশ গড়ার কারিগর। সুষ্ঠু পরিকল্পনা করে তাদের সম্পৃক্ত করতে পারলে দেশের ব্যাপক উন্নয়ন হবে।
কারিগ বাকি অংশ পড়ুন...












