নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব নেয়ার সময় পেট্রোবাংলার মোট দেনা ছিল ৭০৭.৪৬ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৭০২.০৩ কোটি টাকা)। এরমধ্যে বকেয়াসহ এ পর্যন্ত মোট ৩,৭৩৯.৯৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৫,২৫০.৪০ কোটি টাকা) পরিশোধ করা হয়েছে। ৩০ জুনের মধ্যে এই দেনা পরিশোধ করার কথা থাকলেও নির্ধারিত সময়ের দুই মাস আগেই ৩০ এপ্রিল গ্যাসের সকল দেনা পরিশোধ করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
গতকাল বুধবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আজ বৃহস্পতিবার (১ মে) তাপমাত্রা আবার সামান্য কমতে পারে। এদিন রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তিনি জানান, আগামী সাপ্তাহের শুরু থেকে তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে শুরু করবে। ফলে গরম বাড়বে।
গতকাল সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। সর্বোচ্চ তাপমাত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিপীড়ন, সংঘর্ষ, আন্দোলন ছিল অনেকটা নিত্যনৈমিত্তিক ঘটনা। তবে এসব ঘটনা পাবলিক বিশ্ববিদ্যালয়েই বেশি দেখা যেত। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অস্থিরতা তেমন ছিল না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষাঙ্গনে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ফিরে আসার প্রত্যাশা ছিল। কিন্তু মাঠের চিত্র বলছে, অভ্যুত্থানের প্রায় নয় মাস পার হলেও এখনো স্বাভাবিক পরিবেশ ফেরেনি অনেক শিক্ষাঙ্গনে।
সংঘর্ষ-আন্দোলনের জেরে শিক্ষার্থীদের একটি বড় অংশই বর্তমানে শিক্ষা কার্যক্রমের বাই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারক খিজির হায়াতের বিরুদ্ধে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক উন্নয়নের টাকা দিয়ে নিজের বাড়ির সড়ক মেরামত ও পাকা করার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে দুর্নীতি দমন কমিশনের একটি টিম এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়। অনিয়মের বিষয়টি জানান দুদকের উপপরিচালক মশিউর রহমান।
মশিউর রহমান বলেন, গোপালগঞ্জের কাশিয়ানীর সাড়ে সাত কিলোমিটার সড়কটি মেরামত ও কার্পেটিং করার জন্য দুটি প্যাকেজে ৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হ বাকি অংশ পড়ুন...
নেত্রকোনা সংবাদদাতা:
দুর্গাপুরে এক কলেজ ছাত্রীর সম্ভ্রমহরণের অভিযোগে ফয়সাল ওরফে দুর্জয় নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
গত মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওই ছাত্রী তার কথিত প্রেমিক বন্ধুর সাথে দুর্গাপুরে ঘুরতে যায়। ওই ছাত্রের সঙ্গে ছাত্রদল নেতা ফয়সালের বন্ধুত্ব থাকায় তার কথামতো তারা সেখানে একটি হোটেলে ওঠে। এক সময় ওই ছাত্র হোটেল থেকে বের হয়ে খাবার কিনতে যায়। বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, মোদির আগ্রাসন নীতিই পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে। গোটা পাকিস্তান আজ একতাবদ্ধ হয়ে মোদির যুদ্ধোন্মাদ ও আগ্রাসী অবস্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কারাবন্দি অবস্থায় আইনজীবীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। ইমরান খান মনে করেন, ভারতের যুদ্ধোন্মাদ ও আগ্রাসী অবস্থান পাকিস্তানের জাতীয় ঐক্যকে শক্তিশালী করাছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) (৩০ এপ্রিল) বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, এমন মন্তব্যে অনলাইনে ছড়িয়ে পড়া বিতর্কিত অডিও ক্লিপটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারই। এ সংক্রান্ত ফরেনসিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এর ভিত্তিতে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতকে জানান, তদন্ত সংস্থা অডিওটির ফরেনসিক পরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে, বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী নাগরিক সেবা গ্রহণের প্রক্রিয়াকে সহজ, সাশ্রয়ী ও আধুনিক করতে চালু হচ্ছে নতুন একটি সেবা আউটলেট। নাম নাগরিক সেবা বাংলাদেশ। সংক্ষেপে নাগরিক সেবা।
এক ঠিকানায় সকল সেবা- এই শ্লোগানে যাত্রা শুরু করতে যাওয়া এই নতুন উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি শহর, গ্রাম এবং ওয়ার্ড পর্যায়ের নাগরিকরা একই জায়গা থেকে একাধিক সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ করতে পারবেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক অনলাইন পোস্টে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী বাজেটে সাধারণ করদাতাদের জন্য বার্ষিক করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বর্তমানে সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৫তম সভায় এই প্রস্তাব দেন এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমান। এছাড়া নারী করদাতা ও ৬৫ বছর বয়সের উর্ধ্বে করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা পা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
টাইমস্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরাও উচ্চতর গ্রেড পাবেন, এমন রায় দিয়েছে আপিল বিভাগ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিচারক আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেয়। এর ফলে প্রায় ১৫ লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই সুবিধা পাবেন। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলো হাইকোর্ট।
অর্থ মন্ত্রণালয়ে এ পরিপত্রে জানায়, একই পদে কর্মরত কোনো সরকারি কর্মচার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। ওই সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ছিলেন আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধার তালিকা বৃদ্ধি, যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ না করাসহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত ছিলেন তিনি। তবে এবার জানা গেল সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীই ছিলেন ‘ভুয়া মুক্তিযোদ্ধা’।
মোজাম্মেল হকসহ বিগত সরকারের সাত মন্ত্রীর বিরুদ্ধে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’র অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তালিকায় আওয়ামী লীগের দুই সংসদ সদস্য, একজন বিচারক, সাবেক সচিব, আইজিপি, সেনা কর্মকর্তা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দ্বৈত নাগরিকত্বের আবেদনে আর নথিপত্রের হার্ডকপি (ছাপা কাগজ) গ্রহণ করবে না সরকার। এবার সব নথিপত্র অনলাইনে আপলোড করতে হবে। পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হবে।
গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস/মিশনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বৈত নাগরিকত্বের আবেদন আগামী ১৫ মে থেকে সরাসরি হার্ডকপিতে (অফলাইনে) গ্রহণ করা হবে না।
সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং দ্রুততম সময়ে সেবা বাকি অংশ পড়ুন...












