এবার পাকিস্তানের জন্য সুখবর দিলেন ইমরান খান!
, ০১ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, মোদির আগ্রাসন নীতিই পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে। গোটা পাকিস্তান আজ একতাবদ্ধ হয়ে মোদির যুদ্ধোন্মাদ ও আগ্রাসী অবস্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কারাবন্দি অবস্থায় আইনজীবীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। ইমরান খান মনে করেন, ভারতের যুদ্ধোন্মাদ ও আগ্রাসী অবস্থান পাকিস্তানের জাতীয় ঐক্যকে শক্তিশালী করাছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
আদিয়ালা কারাগারে আটক থাকা অবস্থায় ইমরান খান বলেন, যদিও আমরা বর্তমান অগণতান্ত্রিক সরকারের বৈধতা স্বীকার করি না, তবুও মোদির এই মনোভাব কেবল ভারত-পাকিস্তান সম্পর্কের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি।
কারাবন্দি অবস্থায় ইমরান খানের এমন মন্তব্য রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। কারণ তিনি একদিকে বর্তমান পাক সরকারকে ‘ভুয়া’ বলে সমালোচনা করছেন, অপরদিকে ভারতের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি এক ধরনের কৌশল, যার মাধ্যমে তিনি জনগণের মধ্যে নিজের অবস্থান পুনরায় শক্তিশালী করতে চাইছেন।
পিটিআই দলের অনলাইন পেজে তার এই বক্তব্য হুবহু প্রকাশ করা হয়। সেখানে আরও উল্লেখ করা হয়, ইমরান খান বিশ্বাস করেন- “এখন জাতীয় সংহতির সময়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সার্বভৌমত্ব রক্ষায় জাতিকে এক কণ্ঠে কথা বলতে হবে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)