এক ঠিকানায় সব সেবা:
আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’
, ০১ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
দেশব্যাপী নাগরিক সেবা গ্রহণের প্রক্রিয়াকে সহজ, সাশ্রয়ী ও আধুনিক করতে চালু হচ্ছে নতুন একটি সেবা আউটলেট। নাম নাগরিক সেবা বাংলাদেশ। সংক্ষেপে নাগরিক সেবা।
এক ঠিকানায় সকল সেবা- এই শ্লোগানে যাত্রা শুরু করতে যাওয়া এই নতুন উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি শহর, গ্রাম এবং ওয়ার্ড পর্যায়ের নাগরিকরা একই জায়গা থেকে একাধিক সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ করতে পারবেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক অনলাইন পোস্টে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি লেখেন, এক ঠিকানায় সকল নাগরিক সেবা পৌঁছে দিতে চালু হচ্ছে নাগরিক সেবা বাংলাদেশ। দেশের প্রতিটি শহর, প্রতিটি গ্রাম ও প্রতিটি ওয়ার্ডেই থাকবে এই সেবা আউটলেট।
পোস্টে তিনি আরও জানান, ১ মে থেকে সেবা আউটলেট পরিচালনার জন্য উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহীরা নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সেবাদাতা হিসেবে কাজ করতে পারবেন।
ধারণা করা হচ্ছে, নাগরিক সেবা বাংলাদেশ আউটলেট থেকে জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধন, সরকারি বিভিন্ন ফর্ম পূরণ, ইউটিলিটি বিল পরিশোধসহ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ অনেক সেবা এক জায়গায় পাওয়া যাবে। এতে নাগরিকদের সময়, অর্থ এবং ভোগান্তিÍ সবকিছুই কমে আসবে বলে মনে করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)