কুড়িগ্রাম সংবাদদাতা:
চিলমারী উপজেলা খাদ্যগুদামে অভ্যন্তরীণ খাদ্যশস্য হিসাবে বোরো সংগ্রহ অভিযানে চালকল সমূহের মাঝে বরাদ্দ বিভাজনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় সব চালকল একই আকৃতির এবং মোটর একই হর্সপাওয়ার সম্পন্ন হওয়া সত্তে¦ও ১০টি চালকলের বিপরীতে বেশী চালের বরাদ্দ দেয়া হয়েছে।
প্রভাবশালী চালকল মালিকদের সাথে নিয়ে দীর্ঘদিন ধরে এভাবেই বরাদ্দ বিভাজন করে আসছেন বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ভুক্তভোগী মিলাদের অভিযোগ ।
জানা গেছে, চলতি বোরো মৌসুমে চিলমারী উপজেলা খাদ্যগুদামে ৪৭৭ মে.টন ধান ও ১ হাজার ৪৪১ মে.টন চাল ক্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার প্রকান্তরে কোনো না কোনোভাবে স্বৈরাচার ও ফ্যাসিস্টদের পুনর্বাসন করছেন কি না? এটা নিয়ে তো জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিতেই পারে, সংশয় দেখা দিতেই পারে। জনগণের মধ্যে সেই সংশয় তৈরি হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারকে তো সময় দেয়া হচ্ছে, ঠিক আছে আপনারা প্রয়োজনীয় সংস্কার করুন। কিন্তু আপনারা (অন্তর্বতী সরকার) সে কাজটুকুও করেননি, করতে চাচ্ছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে নিজের অবস্থান পরিষ্কার করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলে সাংবাদিকদের কাছে তিনি তার স্পষ্ট অবস্থান তুলে ধরেন।
নুরুল হক নুর বলেন, অনতিবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন। আজকে আমরা যমুনা ঘেরাও করছি না, পরবর্তীতে গণঅধিকার পরিষদ রাজপথে কোনো ছাড় দেবে না। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হলে দেশ সার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয় নিয়ে কথা বলেছে অন্তর্র্বতী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
গত জুমুয়াবার নিজের অনলাইন পেজের একটি পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সুযোগ রাখার লক্ষ্যে আইসিটি আইনে সংগঠনকে নিষিদ্ধ করার বিধান আইন মন্ত্রণালয়ের খসড়ায় ছিল। আইন উপদেষ্টা হিসেবে আমি নিজে এটা উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করেছি। আমার উত্থাপিত খসড়ার আমিই বিরোধিতা করবো এটা কীভাবে সম্ভব? উপদেষ্টা পরিষদের সভায় কোন উপদেষ্টা কি ভূমিকা রেখেছেন এনিয়ে আমাকে, ছাত্র উপদেষ্টাদের বা অন্য কাউকে দোষা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণজাগরণ মঞ্চের ঘটনার পর থেকে ‘শাহবাগ’ শব্দটাই বিতর্কিত হয়ে উঠেছে, সেখানে আরেকটা শাহবাগ তৈরি করতে চাওয়া নিতান্তই বোকামি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
গত জুমুয়াবার নিজের অনলাইন আইডিতে এ মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বলেন, গতকাল আওয়াজ উঠলো, আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া যমুনা ছাড়া হবে না, বাহ! উপদেষ্টা পরিষদ মাথার ওপর হাত বুলাতেই যমুনা ছেড়ে শাহবাগ! রাজনৈতিক দল ও মাদ্রাসার শিক্ষার্থীদের যমুনার কথা বলে ডেকে এনে ছেড়ে দেওয়া হলো শাহবাগে নিয়ে! জনগণের সঙ্গে কমিটমেন্ট করে না রাখতে পারার মতো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অব্যাহত দরপতনের কারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন অযোগ্য কমিশনের অপসারণ চেয়েছেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ এর লক্ষ্যে আজ রোববার (১১ মে) অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যানকে নিয়ে বৈঠক করবে প্রধান উপদেষ্টা ইউনূস।
ওই বৈঠকেই বিনিয়োগকারীদের প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন।
গতকাল ই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আমরা প্রকৃতির কথা না ভেবে শুধু মানুষের কথা ভাবছি। বন-পাহাড় ধ্বংস করে কারখানা করলে কর্মসংস্থান হবে, কিন্তু পরিবেশ এর চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিগত সরকারের নেয়া সুন্দরবনে কারখানা স্থাপনের সিদ্ধান্ত আত্মঘাতী হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবশে বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বাংলাদেশ ইন্সটিটিউট অব প্লানার্সের আন্তর্জাতিক সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, বনগুলো পর্যটকদের ভারে কাহিল হয়ে পড়েছে। পাহাড় নিয়ে নতুন করে ভাবতে হবে। সংরক্ষিত ঘোষণা করে পাহাড় ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে অন্য আরও কারও গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সময় আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা প্রাথমিকভাবে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে, তারা কাজ করছেন। তাদের প্রতিবেদনে আরও কারও অবহেলার বিষয়টি আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাকে বাংলাদেশ গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) অনলাইনে এক পোস্টে তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ একটি দেশ হিসেবে আমরা সকল পক্ষকে সংযম অবলম্বন ও সংলাপকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাই। দক্ষিণ এশিয়ায় শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ-আমাদের জনগণের জন্য, আমাদের অগ্রগতির জন্য এবং আমাদের অভিন্ন ভবিষ্যতের জন্য।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তাপপ্রবাহে পুড়ছে দেশের বেশিরভাগ এলাকা। জনজীবন অতিষ্ঠ। গত জুমুয়াবার চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। এ তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। রাজধানীতেও চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে চলতি বছরে দুই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ মার্চ চুয়াডাঙ্গায় এবং ২৩ এপ্রিল যশোরে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞরা বলছ বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
সীমান্তঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যে সীমান্তবর্তী অঞ্চলে রাত্রিকালীন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় প্রশাসন। ৮ মে থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা অনুযায়ী প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত ওইসব এলাকায় সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মেঘালয়ের পূর্ব ও পশ্চিম জয়ন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস, দক্ষিণ গারো হিলস এবং পশ্চিম গারো হিলস জেলার সীমান্তসংলগ্ন অঞ্চলগুলোতে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সীমান্তের শূন্যরেখার ২০০ মিটার থেকে ১ কিলোমিটার পর্যন্ত বিস্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের ৩২ হাজার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান পোদ্দার।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’ এর উদ্বোধন এবং পদক প্রদান অনুষ্ঠানে সে এ কথা জানায়।
গণশিক্ষা উপদেষ্টা বলে, শিক্ষকদের বিরুদ্ধে অযৌক্তিক মামলার কারণে স্কুল পরিচালনায় ব্যাঘাত ঘটছে। শিক্ষার বাণিজ্যিকীকরণের ফলে শিক্ষার মান কমছে।
অনেক শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না।
বাকি অংশ পড়ুন...












