রাজশাহী সংবাদদাতা:
এ বছর ধানের ভালো ফলন ও বেশি দাম পাওয়ায় খুশি রাজশাহীর বোরো চাষিরা। বিঘাপ্রতি ২৪ থেকে ২৫ মণ ধানের ফলন পেয়েছেন তারা। কৃষি অফিসের ভাষ্যমতে, বাম্পার ফলন হয়েছে বোরো ধানে। বাজারে প্রতিমণ বোরো ধান বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকা দরে। যা বিগত বছরের চেয়ে বেশি।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এবার রাজশাহী জেলায় বোরো ধানের চাষ হয়েছে ৬৮ হাজার ২৯৫ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর বাম্পার ফলন হয়েছে। চাষিরা জমি থেকে মাড়াইয়ের পরে দুই বার রোদে শুকিয়ে বাজারে বিক্রি করছেন ১৪০০ থেকে ১৫০০ টাকা মণ দর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (২০২০ সালে সংশোধিত) অনুযায়ী চতুর্থ স্থানে অবস্থান সাবেক রাষ্ট্রপতির। সে হিসেবে তিনি একজন গানম্যান ও তিন থেকে পাঁচজন পুলিশ সদস্যের প্রটেকশন পেয়ে থাকেন। মৃত্যুর আগ পর্যন্ত একজন সাবেক রাষ্ট্রপতি এ সুবিধা পেয়ে থাকেন। সে অনুযায়ী আবদুল হামিদ বাসা থেকে বের হওয়ার পরপরই যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার কথা। রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার বাসা থেকে বেরিয়ে রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরিবারের আরও দুই সদস্যস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব বাকি অংশ পড়ুন...
মৌলভীবাজার সংবাদদাতা:
ভারতের গুজরাট রাজ্যে বসবাসরত মুসলমানদের একটি অংশকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে বলে সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। অথচ, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যেসব ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে, তাদের বেশিরভাগই ভারতীয় নাগরিক এবং বহু প্রজন্ম ধরে তারা সেখানেই বসবাস করে আসছেন।
এ প্রেক্ষাপটে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা দেখা দেওয়ায় সীমান্ত সুরক্ষায় অধিকতর সতর্ক হয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নারিকেল দ্বীপের বিধিনিষেধ ও বিদেশীদের হাতে বন্দর তুলে দেয়াসহ অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন দেশবিরোধী ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গতকাল রাজারবাগ সুন্নতী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বাদ জুমুয়া এক বিরাট বিক্ষোভ মিছিল বের করেছেন সাধারণ মুসল্লী সমাজ। মিছিলটি রাজধানীর রাজারবাগ, শাহজাহানপুর শান্তিনগর, মালিবাগ, এলাকা প্রদক্ষিণ করে। এই প্রতিবাদী মিছিলে অন্তবর্তীকালীন সরকারের বিতর্কিত ও ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে স্লোগান দেয়া হয়। বিশেষ করে- নারিকেল দ্বীপের অবরোধ- তুলে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ গাজায় দুটি ইসরাইলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের আরও ১৯ সন্ত্রাসী সৈন্যকে নিহত করার দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড। গত বৃহস্পতিবার এ ঘোষণা দেয় সশস্ত্র ব্রিগেডটি। খবর আনাদোলুর।
হামাস জানিয়েছে যে, পূর্ব রাফাহর আল-তান্নুর পাড়ায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে যোদ্ধারা সাত সৈন্যের একটি ইসরাইলি বাহিনীর উপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালায়। যাতে সব সন্ত্রাসী মারা গেছে।
ব্রিগেডগুলি এর আগে জানিয়েছিল, একই পাড়ায় আল-ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভিতরে ধ্বংস অভিযান চালা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্র-জনতা। গতকাল জুমুয়াবার শাহবাগের এ সমাবেশে আন্দোলনে অংশ নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।
এর আগে বিকেল সাড়ে ৪ টায় মিন্টো রোডের সমাবেশস্থলে শাহবাগ অবরোধের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘ইন্টেরিমের (অন্তর্র্বতী সরকারের) কানে আমাদের দাবি পৌঁছায়নি। তাই আমরা সমাবেশস্থল থেকে শাহবাগ অবরোধে যাচ্ছি। দাবি না আদায় পর্যন্ত সেখানে অবস্থান করবো।’
তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি প্রধান উপদেষ্টা নাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার চেষ্ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ফের বেড়েছে নিত্যপণ্যের দাম। সবজির দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। পাশাপাশি বাড়ছে মাছ-মুরগির দামও। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।
গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বেগুন, করলা, ঢেঁড়স, শসা, কাঁচা মরিচ, পটোল- সব কিছুর দামই ঊর্ধ্বমুখী। আগে যেসব সবজি ৫০-৬০ টাকায় মিলত, এখন সেগুলোর দাম ৮০ থেকে ১০০ টাকা কেজিতে পৌঁছেছে।
এছাড়াও করলা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, বেগুন ৮০-১০০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় দখলদার ইসরায়েলের ফেলা অবিস্ফোরিত বোমা থেকেই অস্ত্র তৈরি করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমনটাই তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের ইংরেজি দৈনিক হারেৎজ। ইসরায়েলি সন্ত্রাসীদের ঘাঁটিগুলোর দুর্বল নিরাপত্তার সুযোগ নিয়ে বহু অস্ত্রও হামাসের হাতে পৌঁছেছে বলে একটি নিরাপত্তা প্রতিবেদনে জানা গেছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর নিক্ষেপ করা প্রায় ৩ হাজার অবিস্ফোরিত বোমা বর্তমানে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের দখলে রয়েছে। সেগুলো দিয়ে তৈরি হচ্ছে ইম্প্রোভাইজড এক্সপ্লো বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
জেলার বেশিরভাগ কৃষকদের বোরো ধান পেকে গেছে। হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য ধান কাটা জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় ১০ শতাংশ ধান কাটতে হারভেস্টার মেশিন মালিকদের দিতে হচ্ছে ১০০০-১২০০ টাকা। এর কম দিতে চাইলে ধান কেটে দিচ্ছেন না তারা। এজন্য ধানের ন্যায্য দাম না পাওয়াসহ নানা কারণে দিশেহারা কৃষকরা।
স্থানীয় কৃষি অফিস বলছে, জেলায় হারভেস্টার মেশিন রয়েছে ২৯৪টি। এরমধ্যে প্রায় ৩০টির মতো নষ্ট রয়েছে। শুধু ময়মনসিংহ সদরে হারভেস্টার মেশিন রয়েছে ১৬টি। এর সবগুলোই সচল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গে বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুজ জামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, যিকরানে ক্বিবলায়ে জামীয়ে আহলিল ইসলাম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি ব বাকি অংশ পড়ুন...












