জাম পুষ্টিগুণে ভরপুর ফল, যা শরীরের নানা উপকারে আসে। জামে রয়েছে অসংখ্য উপকারী দিক। অনেক রোগের ওষুধ হিসেবেও কাজ করে জাম।
জেনে নিন জামের উপকারিতা-
১. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক: জামে থাকা জ্যাম্বোলিন ও জ্যাম্বোসিন নামক যৌগ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি ইনসুলিনের কার্যকারিতাও বাড়াতে পারে।
২. হজমশক্তি বৃদ্ধি করে: জামে থাকা ফাইবার এবং অন্যান্য উপাদান হজমে সহায়তা করে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে ও পাচনতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায়।
৩. রক্ত বিশুদ্ধ করে: জাম রক্ত পরিশোধক হিসেবে কাজ করে এবং শরীরে টক্সিন দূর করতে সাহায্ বাকি অংশ পড়ুন...
আল-ইহসান প্রতিবেদন:
ছহিবাতু সাইয়্যিদিল আ’দাদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছহিবায়ে নিয়ামত, রহমতুল্লিল আলামীন, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, পবিত্র যিলহজ্জ শরীফ উনার প্রথম দশদিনের প্রতিদিনের রোযার এক বছর রোযার সমপরিমাণ ফযীলত বা ছওয়াব রয়েছে। সুবহানাল্লাহ! এত ফযীলত, মর্যা বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুয যামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার প্রথম দশ দিন উনার অন্যতম একটি আমল হচ্ছে হাত, পায়ের নখ এবং শরীরের চুল ও মোচ বা গোঁফ ইত্যাদি না কাটা। অর্থা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশি সন্দেহে আসামের বিভিন্ন স্থান থেকে অন্তত ৫০ জনকে আটক করেছে আসাম রাজ্য সরকার। গত সোমবার (২৬ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গুয়াহাটি, গোলাঘাট, ধুবড়ি, বরপেটা এবং কাছাড় জেলার বিভিন্ন স্থান থেকে ‘সন্দেহজনক নাগরিকদের’ আটক করা হয়েছে। আটকদের আপাতত রূপনগর পুলিশের রিজার্ভে রাখা হয়েছে এবং তাদের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আটকদের মধ্যে কয়েকজনের পরিবার দাবি করেছে যে তারা ভারতীয় নাগরিক। এসব দাবির সত্যতা যাচাই প্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে উপস্থাপিত একটি যুদ্ধবিরতির প্রস্তাব হামাস গ্রহণ করেছে। প্রস্তাবটিতে দুই ধাপে ১০ জন জিম্মিকে মুক্তি ও ৭০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠীটির একজন সূত্র এ তথ্য জানিয়েছেন।
নতুন এই সম্ভাব্য চুক্তির রূপরেখা এমন এক সময় প্রকাশ পেল, যখন সন্ত্রাসী ইসরায়েল ফিলিস্তিনি ভূখ-ে তাদের সামরিক অভিযান জোরদার করেছে।
এর আগে একাধিক দফায় আলোচনা ব্যর্থ হয়, বিশেষ করে মার্চের মাঝামাঝি দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর।
ওই হামাস সূত্র এএফপিকে বলেন, ‘মার্কিন দূত স্টিভ উইটকফের নতুন প্র বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছেন, ইহুদিবাদী সরকারের যে কোনো বোকামিপূর্ণ কর্মকা-ের ক্ষেত্রে পূর্ববর্তী ‘ট্রু প্রমিজ’ অভিযানের মতো পরগাছা ইসরায়েলের ওপর হামলা চালানোর জন্য ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত।
গত সোমবার (২৬ মে) এক অনুষ্ঠানের ফাঁকে সংবাদ সম্মেলনে মুসাভি ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্যের জবাব দেন। তিনি জোর দিয়ে বলেন, পরগাছা ইসরায়েল এতটাই দুর্বল যে, তারা ইরানের মহত্ত্বের ক্ষতি করতে সক্ষম নয়। ইসলামী প্রজাতন্ত্রের শক্তি সন্ত্রাসী ইসরায়েল এবং তার সমর্থকদের জন্য গুরুত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকার ৭৭ শতাংশ নিয়ন্ত্রণ করছে এখন পরগাছা ইসরায়েল। গত রোববার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস বলছে, “এটি সরাসরি স্থল আক্রমণ এবং আবাসিক ও বেসামরিক এলাকায় দখলদার বাহিনী মোতায়েনের মাধ্যমে, ভারী অগ্নিসংযোগ নিয়ন্ত্রণের মাধ্যমে অথবা অন্যায্য জোরপূর্বক উচ্ছেদ নীতির মাধ্যমে অর্জিত হয়েছে, যা ফিলিস্তিনি নাগরিকদের তাদের বাড়িঘর, এলাকা, জমি ও সম্পত্তিতে প্রবেশ করতে বাধা দেয়।”
বিবৃতিতে বলা হয়েছে, “গাজা উপত্যকার বিশাল অংশের উপর অব্যাহত গণহত্যা, জাতিগত নির্মূল, উপনিবেশবাদ, আগ্রাসন ও দখ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চিকেন নেক নিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি দিলো আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত। সে বলেছে, চিকেন নেক করিডোর নিয়ে যারা হুমকি দেয়, তাদের জানা উচিত- বাংলাদেশেরও দুটি সরু এলাকা আছে। তা আরও অধিক পরিমাণে ঝুঁকিপূর্ণ। এর সঙ্গে সে বাংলাদেশের একটি মানচিত্র প্রকাশ করেছে।
তাতে পুরো রংপুর বিভাগকে আলাদা করে দেখানো হয়েছে। একই সঙ্গে ২৮ কিলোমিটার চট্টগ্রাম করিডোরকেও আলাদা করে চিহ্নিত করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। শিরোনামে বলা হয় ‘আসামস হিমান্ত শর্মা শেয়ারস বাংলাদেশজ ম্যাপ উইথ ‘টু চিকেন নেকস’। অর্থাৎ বাংলাদেশের ‘দুটি চিকেন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে গত সোমবার স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দুই সপ্তাহ আগে প্রবল মৌসুমী বৃষ্টিপাতে পানিবদ্ধতা দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
মুম্বাই থেকে এএফপি জানায়, সাধারণত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে বর্ষা শুরু হয় জুনের শুরুতে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের মুম্বাই শাখার প্রধান শুভাঙ্গী জানায়, ২০১১ সাল থেকে তারা যে রেকর্ড রাখছে, তার মধ্যে এবারই সবচেয়ে আগে ভাগে বর্ষা শুরু হয়েছে।
সে বলেছে, ‘এর আগে এত আগে কখনোই মহারাষ্ট্রে বর্ষা আসেনি, অন্তত গত ১৪ বছরের মধ্যে এবারই সব বাকি অংশ পড়ুন...












