নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে কিছু সময়ের জন্য ওয়াক আউট করার পর আবার আলোচনায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে যেন আর কখনও স্বৈরাচার বা ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে, সে লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। তবে, নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য নষ্ট হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনলি আযীম (সোমবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপের ২০তম দিনে তিনি এসব কথা ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশেই লাখ লাখ ফিটনেসবিহীন ও পুরোনো গাড়ি চলছে। একদিকে যেমন দুর্বল নজরদারি, অন্যদিকে আইনের সঠিক প্রয়োগ না থাকায় অনেক চালকের লাইসেন্স না থাকলেও বেপরোয়া গতিতে গাড়ি চালানো থামছে না।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুসারে, চলতি বছরের ২৪ জুলাই পর্যন্ত কমপক্ষে ৬ লাখ ২৬ হাজার যানবাহন ফিটনেস সার্টিফিকেট নবায়ন করেনি।
অন্যদিকে, ১৬ জুলাই পর্যন্ত হালনাগাদ করা বিআরটিএ'র তথ্য বলছে, ৮০ হাজার ৩০৯টি যানবাহন, যা মোট নিবন্ধিত বাণিজ্যিক যানবাহনের ২৭ শতাংশ- ইতোমধ্যেই তাদের অর্থনৈতিক আয়ুষ্কাল পার করেছে।
স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে গত রোববার (২৭ জুলাই) এ প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।
কমিশনে তিনজন পূর্ণকালীন সদস্য এবং ১৯ জন খ-কালীন সদস্য রাখা হয়েছে। কমিশনের প্রথম সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গেল অর্থবছরে বাংলাদেশ ঋণের আসল পরিশোধ করেছে ২.৫৯৫ বিলিয়ন ডলার এবং সুদ পরিশোধ করেছে ১.৪৯ বিলিয়ন ডলার। বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধ প্রথমবারের মতো ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
গত রোববার (২৭ জুলাই) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদন অনুযায়ী, গত অর্থছরে (২০২৪-২৫) বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের সুদ ও আসল পরিশোধ করেছে ৪.০৮৭ বিলিয়ন ডলার, যা এ যাবতকালের সর্বোচ্চ পরিশোধ।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের পরিশোধ করেছিল ৩.৩৭ বিলিয়ন ডলার।
বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
আরব দেশ থেকে আনা খেজুর খেয়ে শখের বশে কয়েকটি বীজ মাটিতে পুঁতে দিয়েছিলেন নুসরাত জাহান। এখন সেটাই রূপ নিয়েছে একটি খেজুরবাগানে। সেখানে ফল ধরেছে, চারাও তৈরি হচ্ছে।
ঘটনাটি যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের। এক বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই খেজুরবাগান।
নুসরাত বলেন, আমি একটু একটু করে অনলাইন থেকে শেখা ধারণা অনুযায়ী বাড়ির উঠানে গাছগুলোর পরিচর্যা করতে থাকি। পরে উঠান-সংলগ্ন মাঠে গাছগুলো বাগানে রূপ নেয়। এখন সেখানে ৫০ থেকে ৬০টি খেজুরগাছ আছে। আবার প্রতিটি গাছের গোড়া থেকে নতুন চারা (স্থানীয় ভাষায় বোগ) তৈরি হচ্ছে।’
তিন বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
‘চাঁদাবাজদের’ কথিত একটি তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। এই তালিকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদেরই নাম রয়েছে। কারা এই তালিকা করেছেন, তা স্পষ্টভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে বিএনপির এক নেতা দাবি করছেন, তালিকাটি পুলিশের। যদিও পুলিশের পক্ষ থেকে বিষয়টি সরাসরি নিশ্চিত করা হয়নি।
প্রায় দুই সপ্তাহ ধরে তালিকাটি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। হাতে এসেছে গণমাধ্যমকর্মীদেরও। এটি নিয়ে ভেতরে-ভেতরে আলোচনা চললেও নগরের বোয়ালিয়া থানায় একটি চাঁদাবাজির মামলা হওয়ার পর তোলপাড় সৃষ্টি হয়েছে। এই মামলায় আসামি হি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের কাছে চাঁদাবাজিকালে আরো চারজনের সঙ্গে ধরা পড়ে ‘সমন্বয়ক’ আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। অন্যদের সঙ্গে গ্রেপ্তারের পর তাকেও সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তার চাঁদাবাজির ঘটনা প্রকাশ পেলে এলাকায়ও আলোচনা শুরু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, রিয়াদের মূল বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নবীপুর বাজারের দক্ষিণ পাশে। রিয়াদের বাবা আট বছর আগে রিকশা চালিয়ে সংসার চালাতেন। এখন দিনমজুর। রিয়াদও চলতেন আর্থিক কষ্টে। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২০২১ সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয় ৯০টি সিসিটিভি ক্যামেরা। দুই কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ, মানুষের মুখাবয়ব চেনার সক্ষমতা, নাইট ভিশন এবং ৩৬০ ডিগ্রি ঘূর্ণন সুবিধাসহ ভিডিও রেকর্ডিংয়ের মতো নানা আধুনিক প্রযুক্তি।
নগরীর বিভিন্ন মোড়, সড়ক ও জনবহুল স্থানে লাগানো অধিকাংশ ক্যামেরাই বছরখানেক ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মীর বাসা থেকে ১০ লাখ টাকা চাঁদা নেয়ার আগে সেখানে পুলিশ নিয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন চাঁদাবাজ নেতা। ওই চাঁদাবাজা নেতাদের মধ্যে সংগঠনটির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ¦ায়ক আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদও ছিলেন।
পলাতক আসামিরা আছে- এমন তথ্য দিয়ে ১৭ জুলাই ওই বাসায় পুলিশ নিয়ে যান রিয়াদসহ কয়েকজন নেতা। তখন তারা নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়েছিলো। তবে সেদিন ওই বাসায় কোনো পলাতক আসামিকে না পাওয়ায় পুলিশ সদস্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক সংকট নিরসনে ২ হাজার ৮৪০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
এই প্রকল্পের আওতায় ছয়টি একাডেমিক ভবন, ২ হাজার ৬০০ ছাত্রীর জন্য চারটি আবাসিক হল ও ৫ হাজার ১০০ ছাত্রের জন্য পাঁচটি হল নির্মাণ করা হবে। এছাড়াও শিক্ষক ও কর্মকর্তাদের জন্য দুটি আবাসিক ভবন এবং আরও পাঁচটি প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে। প্রস্তাবিত এই প্রকল্পে মোট ৩১টি নতুন ভবন নির্মাণের কথা রয়েছে।
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ইউনূসের সভাপতিত্বে অনু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় পরবর্তী দুটি মেট্রোরেল প্রকল্পের ব্যয় নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। এখন পর্যন্ত ঠিকাদারের কাছ থেকে যে দর প্রস্তাব পাওয়া গেছে, তাতে মোট নির্মাণব্যয় দাঁড়াতে পারে দুই লাখ কোটি টাকা, যা সরকারের প্রাক্কলনের দ্বিগুণের বেশি। সরকার ব্যয় ধরেছিল প্রায় ৯৪ হাজার কোটি টাকা।
ঠিকাদার এখন যে দর প্রস্তাব করছে, তাতে নতুন দুই মেট্রোরেল নির্মাণে কিলোমিটারপ্রতি নির্মাণ ব্যয় ৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা। এতে কিলোমিটারপ্রতি খরচ পড়েছ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাজ্য নির্বাচনে ফায়দা লুটতে আসামে বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ শুরু করেছে হিন্দুত্ববাদী ভারত সরকার। ইতিমধ্যেই তারা শত শত মুসলিম পুরুষ, নারী ও শিশুদের তাদের নিজ বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে। এসব বাসিন্দাদের মধ্যে এমন পরিবারও রয়েছে যাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র উচ্ছেদ অভিযান। সরকারের অভিযোগ এসব নাগরিক ভারতে অবৈধভাবে বসবাস করছে।
এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০২৪ সালের আগস্টে ভারতপন্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এই উচ্ছেদ অভিযান আরও জো বাকি অংশ পড়ুন...












