নির্বাচনে ফায়দা লুটতে ‘বাংলাভাষী’ মুসলিমদের উচ্ছেদ করছে ভারত
আল ইহসান ডেস্ক:
রাজ্য নির্বাচনে ফায়দা লুটতে আসামে বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ শুরু করেছে হিন্দুত্ববাদী ভারত সরকার। ইতিমধ্যেই তারা শত শত মুসলিম পুরুষ, নারী ও শিশুদের তাদের নিজ বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে। এসব বাসিন্দাদের মধ্যে এমন পরিবারও রয়েছে যাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র উচ্ছেদ অভিযান। সরকারের অভিযোগ এসব নাগরিক ভারতে অবৈধভাবে বসবাস করছে।
এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০২৪ সালের আগস্টে ভারতপন্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এই উচ্ছেদ অভিযান আরও জোরদার করেছে ভারত। এর পেছনে কারণ হচ্ছে- সামনে আসামে মোদির হিন্দুত্ববাদী দল বিজেপি সেখানে পুননির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূলত বাংলাভাষী মুসলিমদের টার্গেট করেই এ পদক্ষেপ নিয়েছে বিজেপি।
তবে ভুক্তভোগীরা বলছেন, তারা বংশ পরম্পরায় সেখানেরই বাসিন্দা। বিনা উস্কানিতে তাদেরকে ঘরবাড়ি ছাড়া করা হচ্ছে। আসামের গোয়ালপাড়া জেলার ৫৩ বছর বয়সী আরান আলী বলেছেন, তিন সদস্যের পরিবারে নিয়ে এখন অস্থায়ীভাবে জীবন যাপন করছেন তারা। তাদের সকলকে বিদেশি অবৈধ অভিবাসীর অভিযোগে উচ্ছেদ করা হচ্ছে। আসামে জন্মগ্রহণ করা সত্তে¦ও জুলাইয়ে তাদের নিজ বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।