নিজস্ব প্রতিবেদক:
চাঁদাবাজির অভিযোগে ঢাকার গুলশান থানায় দায়ের করা একটি মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ আদালতে নিজের দোষ স্বীকার করেছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে স্বেচ্ছায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।
জবানবন্দিতে রিয়াদ বলেছে, চাঁদাবাজির ১০ লাখ টাকা সে ও তার সহকর্মী অপু সমানভাগে ভাগ করে নিয়েছে। গরিবের ছেলে, তাই টাকার লোভ সামলাতে পারিনি বলে স্বীকার করে রিয়াদ।
এই মামলার অপর তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার অতিরিক্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী ‘ফ্যাসিবাদের’ পতনের স্মারক হিসেবে আজ মঙ্গলবার দেশব্যাপী ‘বিজয় র্যালি’ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট দেশের সব থানা ও উপজেলায় এবং ৬ আগস্ট সব জেলা ও মহানগরে র্যালি অনুষ্ঠিত হবে।
ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি বের হবে।
ঢাকাবাসীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে র্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত নন ডিসক্লোজার এগ্রিমেন্ট (এনডিএ) নিয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়া হয়েছে বলে দাবি করেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল। তার দাবি, এ চুক্তি দেশের স্বার্থবিরোধী হলে সেটি পরিবর্তন, সংশোধন কিংবা বাতিলের সুযোগ রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার নেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছে সে।
খলিল বলেছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতরের (ইউএসটিআর) সঙ্গে আলোচনার শুরুতেই আমরা তিনটি মৌলিক বিষয় স্পষ্ট করেছি। প্রথমত, বর্তমানে বাংলাদেশে এক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি যেকোনো সময়ে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পরে ৩০ তারিখেই কিছু সংশোধনসহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
মানিক মিয়া অ্যাভিনিউতে ঘোষণাপত্র অনুষ্ঠানের দাওয়াত এখনো বিএনপি পায়নি বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদ।
জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে জানিয়ে তিনি বলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণঅভ্যুত্থানে হত্যায় জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। সরকার পতন-পরবর্তী ১১ মাসে সারাদেশে পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলায় আসামি এক হাজার ১৬৮ পুলিশ। এর মধ্যে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির সম্মেলন কক্ষে আয়োজিত ‘নতুন বাংলাদেশ : কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানানো হয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগরীর সরকারি সাত কলেজকে চারটি স্কুলে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার। এছাড়া সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ শতাংশ ক্লাস হবে অনলাইনে, আর বাকি ৬০ শতাংশ ক্লাস সশরীরে অনুষ্ঠিত হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে ঢাকা মহানগরীর সরকারি সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন-সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতির বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ২৩ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন। দুই দেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যে এ বিষয়ে সম্মতি হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফরের দ্বিতীয় দিন অর্থাৎ আগামী ২৪ আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দারের সফর সামনে রেখে গত ১৬-১৭ এপ্রিল ঢাকা সফর করেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ। সে সময় দুই দেশের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়।
চলতি বছর ২৭-২৮ এপ্রিল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ মোট ৪৮.২৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা বিগত ২০২৪-২৫ অর্থবছরের ৪৪.৪৭ বিলিয়নের তুলনায় বেশি।
নতুন অর্থবছরের (২০২৫-২৬) প্রথম মাসে বাংলাদেশের রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ৪.৭৮ বিলিয়ন ডলারে। জুলাই মাসে দেশের রপ্তানি আয়ে গত বছরের তুলনায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (৪ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে বাংলাদেশ ৪.৭৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা আগের অর্থবছরের (২০২৪-২৫) একই মাসের ৩.৮২ বিলিয়ন ডলার বাকি অংশ পড়ুন...
পঞ্চগড় সংবাদদাতা:
পঞ্চগড়ে মরিচের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উত্তরের জেলা বগুড়াকে ছাড়িয়ে মরিচের বাজারে প্রভাব বিস্তারে পঞ্চগড় অনেক এগিয়ে গেছে। জেলায় মরিচের প্রায় ১ হাজার কোটি টাকার বাণিজ্য সম্ভাবনা রয়েছে চলতি বছরে।
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক আবদুল মতিন বলেন, এ বছর জেলায় প্রায় ১ হাজার কোটি টাকার শুকনো মরিচ বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। গত বছর এখানে ৭০০ থেকে ৮০০ কোটি টাকার লাল মরিচের বাণিজ্য হয়েছে। মরিচের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে আবাদও বছর বছর বাড়ছে, যা কৃষকদের আরও বেশি মরিচ চাষে উৎসাহিত করছে।
ব্যবসা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের তিন মেয়াদে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অধিকাংশ উন্নয়ন প্রকল্পই ঘুরে ফিরে গেছে নির্দিষ্ট ১০ থেকে ১৫ জন ঠিকাদারের হাতে। দেখা গেছে, সক্ষমতার চেয়ে অধিক কাজের ভারে নষ্ট হয়েছে নির্মাণের গুণগত মান, সময়মতো শেষ হয়নি প্রকল্প, বেড়েছে ব্যয়। ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর এদের অনেকে কালো তালিকায় উঠে এলেও সওজে পুরনো কাঠামোই এখনো বহাল। ফলে এখনো কিছু ঠিকাদার এককভাবে পেয়ে যাচ্ছেন শত শত কাজ।
অবকাঠামো বিশেষজ্ঞরা মনে করেন, একজন ঠিকাদারের পক্ষে একসঙ্গে শত শত প্রকল্প বাস্তবায়ন বাস্তবস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী হানিয়াম মারিয়া মনে করেন, কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর ঘটনাই ছিলো গণমানুষের সড়কে নামার প্রধান কারণ- কোনো সমন্বয়কের আহ¦ানে নয়।
গত রোববার (৩ আগস্ট) নিজের দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, সাধারণ মানুষ রাজনীতির জটিল হিসাব বোঝে না।
তারা সন্তানসম শিক্ষার্থীদের গুলিতে লুটিয়ে পড়তে দেখে চুপ করে বসে থাকতে পারেনি। সে কারণেই রাজপথে নেমেছিল।
এক অনুষ্ঠানে অংশ নিয়ে অধ্যাপক মারিয়া বলেন, কয়েকজন ছাত্রছাত্রী আবেগঘন কণ্ঠে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, সরকারি চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য নিচ্ছে সরকার। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া ৯০ হাজার ব্যক্তির তথ্য সংগ্রহ করা হচ্ছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি পাওয়াদের তথ্য যাচাই করা হচ্ছে। এর মধ্যে যারা ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, বিগত বাকি অংশ পড়ুন...












