পুরনো বন্দোবস্তে সওজ:
ঘুরেফিরে কয়েকজন ঠিকাদারই পাচ্ছে কাজ
, ১১ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৬ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের তিন মেয়াদে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অধিকাংশ উন্নয়ন প্রকল্পই ঘুরে ফিরে গেছে নির্দিষ্ট ১০ থেকে ১৫ জন ঠিকাদারের হাতে। দেখা গেছে, সক্ষমতার চেয়ে অধিক কাজের ভারে নষ্ট হয়েছে নির্মাণের গুণগত মান, সময়মতো শেষ হয়নি প্রকল্প, বেড়েছে ব্যয়। ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর এদের অনেকে কালো তালিকায় উঠে এলেও সওজে পুরনো কাঠামোই এখনো বহাল। ফলে এখনো কিছু ঠিকাদার এককভাবে পেয়ে যাচ্ছেন শত শত কাজ।
অবকাঠামো বিশেষজ্ঞরা মনে করেন, একজন ঠিকাদারের পক্ষে একসঙ্গে শত শত প্রকল্প বাস্তবায়ন বাস্তবসম্মত নয়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, অল্প কয়েকজন ঠিকাদারের হাতে বিপুলসংখ্যক প্রকল্প থাকায় নির্মাণমান হয়েছে প্রশ্নবিদ্ধ, কাজের মান খারাপ হওয়ার পাশাপাশি শেষ হয়েছেও বিলম্বে। অনেক সময় তারা নিজেরা না করে প্রকল্প বিক্রি করে দিয়েছেন অন্যদের কাছে। এর ফলে অবকাঠামোর গুণগত মানে পড়েছে মারাত্মক প্রভাব।
গুটিকয়েক ঠিকাদারের অনেক বেশি কাজ পাওয়ার যে ব্যবস্থা আওয়ামী লীগ আমলে গড়ে উঠেছে, বর্তমান অন্তর্র্বতী সরকারের জন্য সেই ব্যবস্থাটি ভেঙে দেয়ার ভালো সুযোগ ছিল- কিন্তু আদৌ তা হয়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা। আওয়ামী লীগ আমলে সওজের অন্যতম শীর্ষ ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল মোহাম্মদ ইউনুস ব্রাদার্স। নিয়ম লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করে সওজ বিভাগ। তবে আদালত এ সিদ্ধান্ত স্থগিত করায় আবার সওজের দরপত্রে অংশ নিতে শুরু করেছে ইউনুস ব্রাদার্স। ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রতিষ্ঠানটি ২০৫টি কার্যাদেশ পেয়েছে, যার চুক্তিমূল্য ৮২ কোটি টাকা।
এদিকে, আদালতের দ্বারস্থ হয়ে ইউনুস ব্রাদার্স কালো তালিকাভুক্ত হওয়া থেকে বেঁচে গেলেও এখনো সওজে কালো তালিকাভুক্ত হিসেবে রয়ে গেছেন আওয়ামী লীগ আমলের প্রভাবশালী কিছু ঠিকাদার। সওজ সূত্র বলছে, আওয়ামী লীগ আমলে শীর্ষ ঠিকাদারদের মধ্যে হাসান টেকনো বিল্ডার্স, রানা বিল্ডার্স, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই), মোজাহার এন্টারপ্রাইজ, মাসুদ হাই-টেক, তমা কনস্ট্রাকশন, আবেদ মনসুর কনস্ট্রাকশনসহ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান বর্তমানে কালো তালিকাভুক্ত অবস্থায় রয়েছে। আওয়ামী লীগের আমলে (২০১১-২৪) এ প্রতিষ্ঠানগুলো সওজে হাজার হাজার কোটি টাকার কার্যাদেশ পায়, যার অনেকগুলো এখনো চলমান রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












