হিলি সংবাদদাতা:
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব স্থলবন্দর দিয়ে তেমনভাবে আমদানি-রফতানি হয় না, কিন্তু বন্দর বানিয়ে রাখা হয়েছে- লোকসানে চলছে সেসব বন্দর বন্ধ করে দেওয়া হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের ২৪টি স্থলবন্দরের মধ্যে আটটি বন্ধ করতে চেয়েছিলাম। ইতিমধ্যে চারটি বন্ধ করতে পেরেছি। বাকি ২০টি বন্দর রয়েছে এর মধ্যে কার্যকর ১২ থেকে ১৪টির বেশি নেই। এসব বন্দরকে আধুনিকায়ন করে কী হবে- এক পয়সা যেখানে আয় নেই। সারা বছর যেখ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, গত এক বছরে অন্তর্র্বতী সরকারের সময়ে দেশের তেমন কোনও পরিবর্তন দেখা যায়নি। বিশেষ করে জুলাই আন্দোলনে আহত, নিহত ও নিখোঁজদের পূর্ণ তালিকা ও পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এতে সমন্বয়হীনতাও স্পষ্ট ফুটে উঠেছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর বিজয়নগরে আয়োজিত ‘অন্তর্র্বতী সরকারের এক বছর: দায়িত্ব ও ভূমিকা পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে গত এক বছরে বর্তমান অন্তর্র্বতী বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া যে দল বা প্রার্থী ফাউল করবে নির্বাচন কমিশন তাকেই লালকার্ড দেখানোর সক্ষমতা ও সাহস থাকতে হবে, না হয় নির্বাচন সুষ্ঠু করা কোনোভাবেই সম্ভব হবেনা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) তিনি এ কথা বলেন।
ঐকমত্য কমিশনে ‘জুলাই জাতীয় সনদ’ তৈরির ক্ষেত্রে বেশ কিছু প্রস্তাবে নোট অব ডিসেন্ট দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি দল অনায়াসে ক্ষমতায় চলে আসবে নির্বাচনের আগেই এ ধারণা সৃষ্টি হওয়াটা সুষ্ঠু নির্বাচনের জন্য বিপজ্জনক। এ ধারনা সংশ্লিষ্ট দল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ওষুধ শিল্পে ভয়াবহ ক্রাইসিস চলছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এমন সব নীতি করছে, যাতে ওষুধ শিল্প বন্ধ হয়ে যাওয়র উপক্রম।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, ওষুধ নীতি, বিশেষ করে যারা ওষুধ তৈরি করেন ম্যানুফ্যাকচারারস, তারা দুদিন আগে আমার কাছে এসছিলেন। দেয়ার ইন সিরিয়াস ক্রাইসিস। বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন স্বাস্থ্য ও পরিবার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার দাবি করেছেন, অন্তর্র্বতী সরকারের আটজন উপদেষ্টার ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে। অবসরপ্রাপ্ত এই সচিব বলেছেন, এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না, বদলিও হয় না।
গত জুমুয়াবার (৮ আগস্ট) রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে এ অভিযোগ করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সাত্তার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা। তবে তিনি উপদেষ্টাদের বাকি অংশ পড়ুন...
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, হলগুলোকে ছাত্ররাজনীতিমুক্ত রাখার গত বছর নেওয়া সিদ্ধান্ত বহাল থাকবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোরে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের এ কথা বলেন। এর আগে জুমুয়াবার দিবাগত মধ্যরাত থেকে ঢাবিতে হল রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা।
গত জুমুয়াবার (৮ আগস্ট) সকালে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে কমিটি ঘোষণা করার পর এই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
২০২৪ সালের ১৭ জুলাই শিক্ষার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আজ রোববার (১০ আগস্ট) হতে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে টিসিবি।
টিসিবির উপপরিচালক শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিন (জুমুয়াবার ছাড়া) এবং চট্টগ্র বাকি অংশ পড়ুন...
বাকৃবি সংবাদদাতা:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেছেন, শিক্ষার্থীদেরকে দক্ষ কৃষিবিদ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রত্যাশা ও লক্ষ্য। এই বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর ১৫০ থেকে ২০০ শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে বাকৃবির গবেষক ও শিক্ষার্থীদের অবদান অপরিসীম।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বাকৃবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্ বাকি অংশ পড়ুন...
নোয়াখালী সংবাদদাতা:
সুবর্ণচর উপজেলায় অসময়ে তরমুজ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন আবুল বাসার নামে এক কৃষক। বর্ষাকালের মতো কঠিন মৌসুমে সফলভাবে তরমুজ উৎপাদন করে এখন আলোচনার কেন্দ্রে তিনি। তুলনামূলক কম খরচ, বেশি ফলন এবং বাজারে ভালো চাহিদা থাকায় এই চাষাবাদ তাকে এনে দিয়েছে অর্থনৈতিক স্বচ্ছলতা। আর এতে আগ্রহী হয়ে উঠছেন আশপাশের অনেক কৃষকও।
আবুল বাসার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের কৃষক আবুল খায়েরের ছেলে। কৃষির প্রতি দীর্ঘদিনের আগ্রহ থাকলেও এবারই প্রথম পরীক্ষামূলকভাবে তরমুজ চাষ করেন তিনি। মাত্র ১৫ শতক জম বাকি অংশ পড়ুন...
নীলফামারী সংবাদদাতা:
বাবা-মাকে গালাগাল ও মায়ের গায়ে হাত তোলার অপরাধে গোলাম রব্বানী (২৮) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদ- ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজীব গ্রামে।
পরে গত জুমুয়াবার (৮ আগস্ট) রাত ১টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ থানায় ভ্রাম্যমাণ আদালত রব্বানীকে এ সাজা দেয়। কারাদ-প্রাপ্ত ব্যক্তিকে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নীলফামারী জেলা হাজতে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু জানান, সদর ইউনিয়নের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর বি এম এ মিলনায়তনে আয়োজিত জাতীয় খতিব ফাউন্ডেশনের ‘জাতীয় কনফারেন্সে’ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা দাবি করেছে, এ নীতিমালার মাধ্যমে মসজিদ কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত হবে এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ইমাম ও খতিবরা ভূমিকা রাখবেন। এছাড়াও এ নীতিমালা দেশের মসজিদগুলোতে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করবে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামীকাল সোমবার (১১ আগস্ট) দেশটিতে সফরে যাচ্ছে প্রধান উপদেষ্টা ইউনূস। দ্বিপাক্ষিক এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে।
ঢাকা-কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জটিলতা, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট ও মিয়ানমার ইস্যু, কৃষি, হালাল খাদ্য ও সমুদ্র অর্থনীতি, আসিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহয বাকি অংশ পড়ুন...












