আল ইহসান ডেস্ক:
আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছে। দেশ দু’টির মধ্যে কয়েক দশক ধরে চলা সংঘাত অবসানে হোয়াইট হাউসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় মার্কিন সন্ত্রাসী ট্রাম্প উপস্থিত ছিলো।
চুক্তি স্বাক্ষর শেষে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পরস্পর হাত মেলায়। এই মুহূর্তকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছে ট্রাম্প।
‘এটি দীর্ঘ সময় নিয়েছে’, ট্রাম্প এই চুক্তি সম্পর্কে বলে।
এই চুক্তি দুই দেশের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবহন রুট উন্মুক্ত করবে এবং ওই অঞ্চলে আমেরিকান প্রভাব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলে অস্ত্র রফতানির অনুমোদন আর দেবে না জার্মানির সরকার। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ।
গত জুমুয়াবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সে।
জার্মানির এই সিদ্ধান্ত দখলদার ইসরায়েলের জন্য উদ্বেগের। কারণ জার্মানি সন্ত্রাসী ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম।
রাজনীতি বিশ্লেষকদের মতে, গত দুই বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নিষ্ঠুর সামরিক অভিযান, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসকে গাজা থেকে বিদায় করতে না পারা এবং ন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৭২ জন। আহত হয়েছেন আরও ৩১৪ জনের বেশি।
এতে যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত গাজায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৩০ জনে।
গত জুমুয়াবার (৮ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনীর বর্বর গোলাবর্ষণে আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন ফিলিস্তিনি। নিহত-আহতদের বেশিরভাগই নারী ও শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চীনের দক্ষিণাঞ্চলীয় দুই প্রদেশ গানসু ও গুয়াংডংয়ে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট হড়পা বান ও ভূমিধসে বহু মানুষ নিহত হয়েছে এবং এখনও নিখোঁজ আছে অগণিত। গত জুমুয়াবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া।
মূলত; চীনে গত এক মাসের বেশী সময় ধরেই বর্ষণ চলছে। যার জেরে দেখা দিয়েছে প্রবল বন্যা। অচল হয়ে পড়েছে বিভিন্ন শহরের দোকানপাট, ব্যাপক প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যে। রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতে ভূমিধসও হচ্ছে।
চীনের আবহাওয়া দপ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভরা মৌসুমেও পর্যাপ্ত ইলিশের দেখা মিলছে না ইলিশ মোকামে। যে পরিমাণ মাছ আসছে তা অতিরিক্ত দামের কারণে কিনতে পারছেন না সাধারণ ক্রেতারা। আগে এমন সময়ে হাজার মণ ইলিশ এলেও বর্তমানে ১৫০-২০০ মণ ইলিশ আসছে মোকামগুলোতে।
বরিশালের পাইকারি ইলিশের মোকাম পোর্টরোড মৎস অবতরণ কেন্দ্র ঘুরে দেখা যায়, এক কেজি ওজনের ইলিশ ২৩৫০ টাকা, দেড় কেজি ওজনের ইলিশ ২৮০০ টাকা ও ৭০০-৯০০ গ্রাম ইলিশ ২১০০ টাকা, ৫০০ গ্রাম আকারের ইলিশ ১২০০-১৫০০ টাকা ও ৩ পিসে এক কেজি আকারের ইলিশ ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
দেশের সর্বত্র ইলিশ বিক্রি হচ্ছে অন্য যেকোনো বছরের বাকি অংশ পড়ুন...
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান বলেছেন, ৫ আগস্টের পর অনেকগুলো শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। এখানে শ্রমিক শ্রেণির লোকেরা যখন তার পেটের খাদ্য জোগাড় করতে পারেনি, পেট যখন খালি থাকে তখন তার হুঁশ থাকে না। এই নিম্ন শ্রেণির লোক তখন রাস্তায় ছিনতাই বা অন্য কাজে বেরিয়ে যায়। যেকোনও জায়গায় কর্ম বন্ধ হয়ে গেলে তখন সেখানে ক্রাইম বেড়ে যায়, এটাই স্বাভাবিক। আমরা শিল্প কারখানা বন্ধ হওয়াতে হুমকি মনে করছি। ৫ আগস্টের পর যেসব শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে ওইসব কারখানার শ্রমিকরা এসব কাজে অংশগ্রহণ করছে।
জিএ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে গেছে। এতে করে সারাদেশে বৃষ্টি কমছে। বাড়ছে তাপমাত্রা আর ভ্যাপসা গরম।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
এছাড়া ঢাকাসহ উপকূলীয় অঞ্চলেও আগামী কয়েক দিন বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে যেতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী ১৩ আগস্টের পর উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে আবার দেশজুড়ে বৃষ্টি বাড়বে। এর আগে বৃষ্টিপা বাকি অংশ পড়ুন...
শেরপুর সংবাদদাতা:
শ্রীবরদীতে খোশেদা বেগম (৭০) নামে এক নারীকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এক স্বামী খলিলুর রহমানের (৮০) বিরুদ্ধে। প্রায় ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী স্ত্রী বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে এমন কাজ করেছেন বলে জানা গেছে।
গত জুমুয়াবার (০৮ আগস্ট) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, খোশালপুর মধ্যপাড়ার খলিলুর রহমান তার স্ত্রী খোশেদা বেগমকে ঘর থেকে টেনে হেঁচড়ে উঠানে নিয়ে আসছেন। এর আগেই ঘরের সামনে উঠানের একটি অ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে সাংবাদিক তুহিন হত্যা মামলায় সরাসরি ৮ জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এর মধ্যে ৭ জনকে এরইমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গাজীপুর মেট্রোপলিটনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
কমিশনার নাজমুল করিম বলেন, হানিট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও করার কারণেই তুহিনকে হত্যা করা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যেই তাদের বিচার নিশ্চিত করা হবে।
কমিশনার নাজমুল করিম বলেন, হানিট্র্যাপ চক্রে বাকি অংশ পড়ুন...
রাঙামাটি সংবাদদাতা:
‘আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের (ত্রয়োদশ সংসদ) ঘোষণা দিয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কমিশনকে চিঠি দিয়েছে। চিঠি লিখলেও মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে- আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না! কেননা আমেরিকা কী চায় তার ওপরই সবকিছু নির্ভর করছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ঊষাতন এসব কথা বলেছে।
সে আরও বলেছে, আমেরিকা, রাশিয়া, চীন, ভারত এখন বিশ্বের পরাশক্তি। তাদের এখন দৃষ্টি পড়েছে বঙ্গোপসাগরের দিকে। বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের আমলে অবৈধ নির্বাচনে অংশ নিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব (একাংশ) মুজিবুর রহমান চুন্নু। তিনি বলেছেন, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
চুন্নু বলেন, গত প্রায় চার বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেব বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
‘নির্বাচনি সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। তাই মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসাই একটা বড় চ্যালেঞ্জ’ -বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
একইসঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কাঠামো, এই খাতে ব্যাপক জনবল সবকিছুই গুছিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সর্বাত্মক প্রচেষ্টা করছে কমিশন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রংপুর আঞ্চলিক বাকি অংশ পড়ুন...












