নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে এখনও দুর্নীতি চলছে তবে জুলাই অভ্যুত্থানের পর এটি কমেছে। অন্তর্র্বতী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাও তদন্তাধীন। এমনটা জানিয়েছে বাংলাদেশ সফররত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা টিআই’র আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাসোয়া।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর ধানমন্ডির টিআইবি কার্যালয়ে সে এসব কথা জানায়।
ফ্রাঁসোয়া বলেছে, বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও ট্রান্সপারেন্সি ইন্ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যারা নির্বাচনে অংশ নিতে চায় না তারা শেখ হাসিনার সুরেই কথা বলছে বলে মন্তব্য বরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে আমরা জন অধিকার পার্টির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
আমীর খসরু বলেন, শেখ হাসিনা চলে গেলেও দেশে স্বৈরাচারী মানসিকতা এখনও রয়ে গেছে, যা গণতান্ত্রিক সংস্কৃতির পথে বড় অন্তরায়।
তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে বিভেদ নেই। সবাই সবার মতামত দেবে–এটাই গণতন্ত্র। নতুন বাংলাদেশের জন্য রাজনৈতিক স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে একটি ভালো নির্বাচন হোক তা আওয়ামী লীগ চায় না। ফলে দলটি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য শামসুজ্জামান দুদু।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন’ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান যেন দেশে পরিচালনায় না আসতে পারে, সেজন্য নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে। অন্তবর্তী সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। ভোট সুষ্ঠু না হলে দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনো সম্পূর্ণ সুস্থ নয় তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ বলেন, নুরুল হক নুর এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার নাক দিয়ে এখনো রক্ত পড়ছে। নাক আরো বাঁকা হয়ে গেছে। মাথায় আঘাত, হাঁটতে পারছেন না এবং তিনি মুখ হা-ও করতে পারছেন না।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে উন্নত চিকিৎস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন। সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ’ বলে মন্তব্য করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের খালাসের রায়ের পর এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শেখ হাসিনা ব্যক্তিগত জিঘাংসা থেকে তারেক রহমানকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় অন্যায়ভাবে অর্ন্তভুক্ত করেছিল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেছেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা অপরাধ কর্মকা-ে জড়িয়ে পড়ছেন। কোনো না কোনো অনৈতিক কাজে যুক্ত থাকায় তারা চাকরি হারিয়েছেন। ’
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) মিন্টো রোডে ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য গ্রেপ্তারসংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতারকচক্রের কৌশল প্রসঙ্গে ডিসি মাসুদ আলম বলেন, তাদের প্রচুর পেইড সোর্স রয়েছে।
এসব সোর্স ভুক্তভোগীদের টার্গেট করতে সহায়ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বদলি নীতিমালা নিয়ে বিসিএস শিক্ষা ক্যাডারের প্রায় ১৯ হাজার সদস্যের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আগে ঢাকার বাইরে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে বদলি করতে পারত মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। কিন্তু নতুন নীতিমালায় সে সুযোগ আর রাখা হয়নি। সব ক্ষমতা নিজেদের কবজায় নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এখন ঢাকাসহ বড় সিটি করপোরেশন এলাকা বাদে অন্য জেলা ও উপজেলায় শুধু প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে বদলির ফাইল উপস্থাপন করতে পারবে মাউশি অধিদপ্তর। তবে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।
গত ৩০ জুন সরকারি কলেজের শিক্ষক বদলি ও পদায়ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আপত্তি সত্তে¦ও পুলিশে গোপালগঞ্জ দ্বন্দ্বের কারণে দ্বিতীয়বার চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ মহাপরিদর্শক পদে নিয়োগ দেয়া হয়েছিল। এমনকি আইজিপি হিসেবে যখন ফের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়, তখন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে ‘না’ করেছিলেন তিনি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের মামলার জেরায় এমন দাবি করেছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে কেউ আর সরকারি পদ ও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন অন্য সব উপদেষ্টা বলেও জানান তিনি।
প্রেস সচিব বলেন, এ বৈঠকে সাম্প্রতিক আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গরম মসলার আমদানি মূল্যের সঙ্গে খুচরা বাজারের দামের আকাশ-পাতাল তফাৎ দেখা যাচ্ছে। এলাচ, জিরাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মসলা আমদানি মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে। আমদানিকারকরা এর জন্য চড়া শুল্ককে দায়ী করলেও বাজার বিশ্লেষণ বলছে, শুল্ক, পরিবহন খরচ ও যৌক্তিক মুনাফা যোগ করার পরও দাম এতটা বেশি হওয়ার কথা নয়।
রান্নার অপরিহার্য উপাদান এলাচ মূলত গুয়েতেমালা, ভিয়েতনাম ও ভারত থেকে আমদানি হয়। আন্তর্জাতিক বাজারে মধ্যম মানের এক কেজি এলাচের দাম সর্বোচ্চ ২২০০ থেকে ২৬০০ টাকা। এর সঙ্গে প্রতি কেজিতে ১১০০ টাক বাকি অংশ পড়ুন...
মাগুরা সংবাদদাতা:
একটা সময় গাছের শুকনো ডাল পাতা গাছের নিচেই পচে নষ্ট হতো, আবার গ্রামে মাটির চুলায় এগুলো জ্বালানি হিসেবে ও ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে এগুলো দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে বিদেশে রপ্তানি করা হচ্ছে।
গাছের শুকনো ডাল - পাতা এবং ঘাস রোদে শুকিয়ে তৈরি করা হচ্ছে পশু পাখির বাসা সহ খেলনা, পোশাক, খাবার ইত্যাদি। আর এসব তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন মাগুরার সফল উদ্যোক্তা রহমতুল ইসলাম বিদ্যুৎ ।
মাগুরা- যশোর মহাসড়কের পাশে জাগলা এলাকায় ৪০ বিঘা জমির উপর গড়ে তোলেন ১০০% পরিবেশ বান্ধব এই কারখানা। প্রায় ৩৫০ প্রকার প্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক শিক্ষায় শেখার ঘাটতি কাটিয়ে ওঠার পরিবর্তে সংগীত শিক্ষা বাধ্যতামূলক করার সরকারি উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন অভিভাবক মহল।
‘মূল্যবোধ আন্দোলন’ নামের একটি সামাজিক সংগঠন তাদের অভিযোগে বলেছে, বাংলা, ইংরেজি ও গণিতে দুর্বলতার হার এখনো উচ্চমাত্রায় থাকা সত্তে¦ও শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে, যা শিক্ষার মূল লক্ষ্য থেকে মনোযোগ সরিয়ে নিতে পারে।
গত বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এই সমালোচনা করেন।
মানববন্ধনে বক্তার বাকি অংশ পড়ুন...












