বদলি নীতিমালা:
১৯ হাজার বিসিএস ক্যাডারে অসন্তোষ
, ১১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বদলি নীতিমালা নিয়ে বিসিএস শিক্ষা ক্যাডারের প্রায় ১৯ হাজার সদস্যের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আগে ঢাকার বাইরে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে বদলি করতে পারত মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। কিন্তু নতুন নীতিমালায় সে সুযোগ আর রাখা হয়নি। সব ক্ষমতা নিজেদের কবজায় নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এখন ঢাকাসহ বড় সিটি করপোরেশন এলাকা বাদে অন্য জেলা ও উপজেলায় শুধু প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে বদলির ফাইল উপস্থাপন করতে পারবে মাউশি অধিদপ্তর। তবে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।
গত ৩০ জুন সরকারি কলেজের শিক্ষক বদলি ও পদায়ন নীতিমালা ২০২৫ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।
একই দিন উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষক-কর্মকর্তাদের বদলি ও পদায়নের অনলাইন আবেদনসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে নীতিমালা ও বিজ্ঞপ্তির মধ্যেও অসামঞ্জস্য দেখা গেছে।
বদলির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বদলি-পদায়ন নীতিমালা অনুযায়ী সহযোগী অধ্যাপক, অধ্যাপক, উপাধ্যক্ষ, অধ্যক্ষ, ঢাকা মহানগরসহ সব বিভাগীয় শহর, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা সিটি করপোরেশনভুক্ত সব পদ এবং প্রাতিষ্ঠানিক পদের নিয়োগ ক্ষমতা মন্ত্রণালয়ে ন্যস্ত থাকবে এবং সারা দেশের অবশিষ্ট পদের (প্রভাষক ও সহকারী অধ্যাপক) বদলিভিত্তিক পদায়নের ক্ষমতা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ন্যস্ত থাকবে। অথচ নীতিমালায় মাউশির শুধু ফাইল উপস্থাপনের ক্ষমতা রাখা হয়েছে।
সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে।
এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মজিবর রহমান বলেন, নীতিমালা ও বিজ্ঞপ্তির মধ্যে যে অসামঞ্জস্য রয়েছে, তা স্পষ্টীকরণ করা হবে। তবে নীতিমালায় কোনো পরিবর্তন বা সংশোধন আনা হবে কি না, সে ব্যাপারে উপদেষ্টা ও সচিব মহোদয় সিদ্ধান্ত নেবেন। সে ব্যাপারে এখনই কিছু বলতে পারছি না।
শিক্ষা ক্যাডারের একাধিক কর্মকর্তা বলছেন, আগের সিনিয়র সচিব তার দু-একজন কর্মকর্তাকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন।
সেই সিন্ডিকেটে ধরা না দিলে বদলি বা ভালো পদায়ন পাওয়া যেত না। তারাই মূলত সব ধরনের বদলি নিজেদের কবজায় নিতে এই ধরনের নীতিমালা করেছেন। কিন্তু এখন ওই সিন্ডিকেট না থাকলেও আমলারা নিজেদের হাতে সব ক্ষমতা রাখতে সেই নীতিমালায় পরিবর্তন আনছেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)