নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ বলেছে, জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের আগের রাত এবং সেই দিন সকালেও জামায়াত ইসলাম বলেছিল,তারা অনুষ্ঠানে যাবে কিন্তু স্বাক্ষর করবে না। তারা পিআর ছাড়া স্বাক্ষর করবে না। এই ধরনের কথা বলতে দেখা যেত এরশাদকে।
২০১৪ সালে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সকালে বলতেন নির্বাচনে যাব, বিকেলে বা দুপুরে যাবো না, আবার রাতে বলতেন, নির্বাচনে যাব। জামাতের বর্তমান অবস্থানও একই রকম। কথা ও কাজের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। সাম্প্রতিক গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর অবশেষে আন্দোলন প্রত্যাহার করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শিক্ষকরা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ নির্ধারণ এবং আগামী বাজেটে তা ১৫ শতাংশে উন্নীত করার বিষয়ে সম্মতি দেওয়া হয়।
এই ঘোষণার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
টানা আন্দোলনের মুখে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া (দু’দফায় বাড়বে) ১৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়। অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
শিক্ষকদের বাড়ি ভাড়া প্রথমধাপে আগামী ১ নভেম্বর থেকে ৭.৫ শতাংশ এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ মিলে মোট ১৫ শতাংশ নির্ধারণ করা হয়।
সভা শেষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি করপোরেশন এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা অথবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা।
বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মাহমুদ উল্লাহ মারুফ। সরকারের এ সিদ্ধান্তের ফলে সাভার পৌরসভা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কার্যক্রম বিলুপ্ত হয়ে যাবে।
বিভাগীয় কমিশনার কর্তৃক চলতি বছরের সেপ্টেম্বর প্রথম পক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। মাঠ পর্যায়ের বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও নির্বাচন আয়োজন ঘিরে উদ্বেগজনক কোনো তথ্য দেননি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জোর দিয়ে বলেছেন, সুষ্ঠু নির্বাচন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তপসিল ঘোষণার পর থেকে সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শক্তভাবে কার্যকর রাখার কথা বলেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত আচরণবিধি ও আইন অমান্যকারীকে তাৎক্ষণিক সাজা দিলে বিশৃঙ্খলা ঘটানোর সাহস পাবে না বলে মনে করছেন তারা। এতে নির্বাচনের মা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তত্তাববধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি আজ বুধবার (২২ অক্টোবর) পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।
প্রথম দিনের মতো শুনানি শেষে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রধান বিচারক সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারকর আপিল বেঞ্চে এ আদেশ দেনয়।
প্রথম দিনে ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
তিনি বলেন, আজকে শুনানি করেছি। আশা করি, আগামীকাল আমাদের অংশ শেষ করতে পারবো।
শুনানির সময় আদালতে বিএনপি মহাসচিবের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, জা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের অর্থনীতিতে তিন ধরনের চ্যালেঞ্জ রয়েছে- বিনিয়োগে ভাটা, ঋণ সংকোচন ও উচ্চ সুদের হার। এসব চ্যালেঞ্জের কারণে অর্থনীতিতে ঝুঁকির সৃষ্টি হতে পারে।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) মাসিক ইকনোমিক আপডেট প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, জমা বাড়ছে, কিন্তু ঋণ দিচ্ছে না ব্যাংক। ব্যবসায় আস্থাহীনতা রয়েছে। এছাড়া বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি রেকর্ড পর্যায়ে নেমে ৬.৩৫ শতাংশে দাঁড়িয়েছে। সরকারি খাতে ঋণ বেড়েছে ১৬.৫৯ শতাংশ, ব্যাং বাকি অংশ পড়ুন...
মাগুরা সংবাদদাতা:
কুমড়ো ফুল দেখতে উজ্জ্বল হলুদ রঙের। এটি বিভিন্নভাবে খাওয়া যায়। ভেজে, সেদ্ধ করে বা বেসন দিয়ে বড়া তৈরি করে খাওয়া হয়। এটি পুষ্টিগুণে ভরপুর। এতে ক্যালোরি ও ফ্যাট কম কিন্তু ভিটামিন ও ফাইবার বেশি। যা হজমে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে। কুমড়ো লতায় পুরুষ ও স্ত্রী দুই ধরনের ফুল ফোটে। শুধু স্ত্রী ফুল থেকে ফল ধরে। তাই পুরুষ ফুল সংগ্রহ করে বিক্রি করা হয়।
কুমড়ো ফুলের বড়া বেসনে ডুবিয়ে ভেজে মচমচে করে খাওয়া হয়। কুমড়োর ফুল বেঁটে বড়া তৈরি করেও খাওয়া যায়। এ ছাড়া এটি সেদ্ধ করে বা বেটে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছে, জামাত কোনো গণমানুষের দল নয়। তার ভাষায়, জামাত ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ- দু’দলই একই রাজনীতির ধারক।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জামাত যদি মনে করে যে তাদের ক্ষমতায় আসা গণতন্ত্রের পক্ষে ইতিবাচক হবে, তবে তা সম্পূর্ণ ভুল ধারণা।
সামান্তা শারমিনের মতে, অতীতে ক্ষমতায় যেতে আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে, আর বর্তমানে জামায়াত একই কৌশলে আওয়ামী লীগকে ব্যবহার করছে। তিনি আরও বলেন, জামাত ক্ষমতায় এলে আবারও আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এবার ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা গ্রাহকের টাকা তুলে নেওয়ার পাঁয়তারা করছে প্রতারণার দায়ে অভিযুক্ত ই-কমার্স কম্পানিগুলো। এরই মধ্যে ২০টি অ্যাকাউন্ট ভুয়া প্রমাণিত হওয়ায় সেগুলো পেমেন্ট গেটওয়ের রিফান্ড (গ্রাহকের অর্থ ফেরত) তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই অ্যাকাউন্টগুলো দেশের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে সরবরাহ করা হয়েছিল বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবেলায় রিফান্ডের জন্য সরবরাহকৃত অ্যাকাউন্টগুলো যাচাইবাছাইয়ের জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০১৪ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিগত এক যুগে দেশে ৬৭ হাজার ৮৯০টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ১৬ হাজার ৭২৬ জন নিহত ও ১ লাখ ৬৫ হাজার ২১ জন আহত হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই তথ্য তুলে ধরেন।
মোজাম্মেল হক বলেন, স্বাধীনতার আগে দেশে নিরাপদ ও সাশ্রয়ী যোগাযোগ পথ হিসেবে নৌ ও রেলপথে ৮০ শতাংশ এবং সড়কে ২০ শতাংশ মানুষের যাতায়াত ছিল। তাই সড়কে দুর্ঘটনা ২০ শতাংশে সী বাকি অংশ পড়ুন...
সাতক্ষীরা সংবাদদাতা:
তৃতীয়বার কন্যা সন্তান হওয়ায় মাত্র পাঁচ দিনের নবজাতককে পানিতে ফেলে হত্যা করেছে এক দম্পতি। এই হৃদয়বিদারক ঘটনায় ঘাতক মা-বাবাকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গত সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার কাজিরহাট হাইস্কুল ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, ইব্রাহিম খলিল তৃতীয়বার কন্যা সন্তান জন্ম নেওয়ায় ক্ষুব্ধ ছিলো। সোমবার বিকেলে নবজাতককে নিয়ে শারমিন বাইরে যায়। কিছুক্ষণ পর সে ফিরে এসে জানায়, সন্তান বাকি অংশ পড়ুন...












