নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর যানজট কমাতে ও বাস চলাচলে শৃঙ্খলা আনতে সায়েদাবাদের বাইরে থাকা বাস কাউন্টারগুলো ১৫ জুলাইয়ের মধ্যে টার্মিনালের ভেতরে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক। তবে নির্ধারিত সময় পার হলেও এখনো কোনো কাউন্টার পুরোপুরি টার্মিনালের ভেতরে কার্যক্রম শুরু করেনি।
সংশ্লিষ্টরা বলছেন, সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে এখনো প্রস্তুতিমূলক কাজ চলছে। পাশাপাশি আপাতত শুধু নন-এসি বাসের কাউন্টার টার্মিনালের ভেতরে নেওয়া হবে। কাঁচপুরে নতুন টার্মিনাল প্রস্তুত না হওয়া পর্যন্ত এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের জাতীয় জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী ও টেকসই করতে জ্বালানি তেলের কৌশলগত মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
পরিকল্পনা অনুযায়ী, এ বছরের ডিসেম্বরের মধ্যে তেলের মজুত সক্ষমতা ৬০ দিন থেকে বাড়িয়ে ৭১ দিন এবং ২০২৭ সালের মধ্যে তা ৯০ দিনে উন্নীত করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে জ্বালানি খাতের অবকাঠামো উন্নয়ন, নতুন ডিপো নির্মাণ, অব্যবহৃত ট্যাংক সংস্কার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বৃত্ত ট্যাংক ভাড়াসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মিয়ানমারের উপকূলে রোহিঙ্গাবাহী দুটি নৌকাডুবির ঘটনায় ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। নিহতদের অধিকাংশই রোহিঙ্গা। তাদের মধ্যে বাংলাদেশের শরণার্থীশিবির থেকে সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করা রোহিঙ্গারাও ছিলেন বলে জানিয়েছে সংস্থাটি।
এরই মধ্যে টেকনাফ উপকূলে তিনটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। পাশাপাশি বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা জানিয়েছেন, আরও একাধিক লাশ ভাসতে দেখেছেন তারা। যদিও উদ্ধার ও ভাসতে দেখা লাশগুলোর সঙ্গে মিয়ানমার উপকূলে নৌকাডুবির ঘটনার কোনও সম্পর্ক এখনও ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিন প্রতিষ্ঠানের ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
খাদ্যপণ্য ও প্রতিষ্ঠানগুলো নি¤œরূপ:
১. ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ নামের খাদ্যপণ্য;
২. ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ বাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালায়, তাহলে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের প্রস্তুত থাকতে বলেছে তেহরান।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলা তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে। যদি এমন পদক্ষেপ নেওয়া হয়, তবে বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর এর মারাত্মক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনা হয়েছে এবং ইতোমধ্যে হুথিদের কাছে এ-সং বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে ইয়াবা পাচারের সময় তিন সদস্যের একটি চক্রকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেট কার এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গতকাল বুধবার (১৫ জুলাই) সকালে রামু উপজেলার রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিরোধী দলের তীব্র আপত্তির মধ্যেই জাতীয় সংসদে বুধবার 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস হয়েছে। এর ফলে বর্তমান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ (পিপিপি) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বিলুপ্ত করে একটি সমন্বিত 'ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ' গঠনের পথ সুগম হলো।
বিলটি জরুরি ভিত্তিতে সংসদে উত্থাপন ও পাস করার সরকারি সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা জোরালো আপত্তি জানান। তাদের অভিযোগ, সংসদীয় বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বিল-সংক্রান্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশে বিশেষ করে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে উভয় দেশ পারস্পরিকভাবে লাভজনক বিনিয়োগ প্রকল্প এগিয়ে নিতে বিদ্যমান ইতিবাচক গতিকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছে।
রাজধানীর বিনিয়োগ ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিডা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশে ভ্রমণকারী ও অবস্থানরত চীনা নাগরিকদের আন্তর্জাতিক বা আন্তঃসীমান্ত বিয়েতে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস।
গত মঙ্গলবার (১৪ জুলাই) এক বিবৃতিতে দেশটির নাগরিকদের বাংলাদেশে এসে বিয়ে করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার এবং অনলাইনে বিয়ের বিজ্ঞাপন বা ‘অর্থের বিনিময়ে বিয়ে’ করার প্রলোভনে পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস চীনা নাগরিকদের সতর্ক করে বলেছে, যারা অর্থের বিনিময়ে ইমিগ্রেশন পার করিয়ে দেওয়ার দাবি করে, অবৈধ দালালদের ফাঁদে যেন কেউ না পড়ে। এছাড়া ইমিগ্রেশনের কোনো সিদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের দেশে-বিদেশে থাকা ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। বিএফআইইউ প্রধান বলেন, যৌথ তদন্তের আওতায় থাকা এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেশের মধ্যে থাকা ৫৭ হাজার কোটি টাকার সম বাকি অংশ পড়ুন...
নোয়াখালী সংবাদদাতা:
দ্বীপ উপজেলা হাতিয়ার পানিবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেয়া সম্ভব না হওয়ায় নাজমা আক্তার (৩০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত নাজমা আক্তার ওই গ্রামের জেলে হক সাবের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে নিঝুমদ্বীপের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। গত দুইদিনে স্বাভাবিক হলেও গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুরে অতিরিক্ত জোয়ারে ফের ইসলামপুর গ বাকি অংশ পড়ুন...












