সিরাজগঞ্জ সংবাদদাতা:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যমুনা সেতুতে উত্তরবঙ্গ ও ঢাকামুখী যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, রোববার ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ২২ হাজার ১১২টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা।
অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের উত্তর, দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে পাবনাকে কেন্দ্র করে উত্থাপিত দুটি বড় অবকাঠামো প্রস্তাব-‘ওয়াই-প্যাটার্ন সেতু’ এবং ‘দ্বিতীয় পদ্মা ব্যারেজ’। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন হওয়ার পর অল্প সময়ের মধ্যেই তা প্রশাসনিক ও নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্ব পেতে শুরু করেছে।
পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ^াস গত ৬ এপ্রিল জাতীয় সংসদে এই দুটি প্রকল্পের প্রস্তাব উত্থাপন করেন। এরপর ধার বাকি অংশ পড়ুন...
নাটোর সংবাদদাতা:
শুষ্ক মরুভূমির প্রাণী দুম্বা এখন বেড়ে উঠছে নাটোরের সবুজ মাটিতেই। জেলার গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামে সফল খামারি হান্নান সরকারের হাত ধরে গড়ে উঠেছে ব্যতিক্রমী এ দুম্বার খামার। আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে খামারটিতে বেড়েছে দুম্বার চাহিদা। আর সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করছেন এই খামারে।
মাত্র আট বছর বয়সে বাবাকে হারানোর পর দুই-তিনটি ছাগল পালন দিয়েই যাত্রা শুরু করেছিলেন হান্নান সরকার। সেই ছোট উদ্যোগই পরিণত হয়েছে গরু, ছাগল, গাড়ল ও দুম্বার বিশাল এক খামারে। ৩২ বিঘ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চলতি অর্থবছরে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড় উভয়ই কমেছে। অন্যদিকে, আগের তুলনায় বেড়েছে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ ‘আর্টিকেল ফোর কনসালটেশন রিপোর্ট’ অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট সরকারি ঋণ দাঁড়িয়েছে ১৮৮ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে। এটি দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪১ শতাংশের সমান। আগের অর্থবছরে এই হার ছিল ৩৯ শতাংশ। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্য এই ঋণ পরিশোধের চাপ বড় চ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মুসলমানদের বিরুদ্ধে আরও আগ্রাসী ভূমিকায় নেমেছে হিন্দুত্ববাদী ভারতের প্রশাসন। পশ্চিমবঙ্গে কুরবানীর পশু জবাই বন্ধ করার লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। আর সেই সিদ্ধান্তের জেরেই কোরবানির ঈদের ঠিক আগে বড় সংকটে পড়েছেন প্রান্তিক গরু ও মহিষ খামারিরা।
সারা বছর ধরে গবাদিপশু লালন-পালন করে কুরবানির ঈদকে কেন্দ্র করেই কিছুটা বাড়তি লাভের আশা করেন খামারিরা। কিন্তু এবার সরকারের নিষেধাজ্ঞার কারণে ক্ষতির মুখে খামারিরা। খামারে পড়ে রয়েছে গরু-মহিষ, নেই ক্রেতা।
তাদের মতে, প্রতি বছর কোরবানির ঈদের এক-দুদিন আগে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলের ক্রমাগত হামলা, কঠোর অবরোধ এবং উপর্যুপরি বাস্তুচ্যুতির কারণে গাজা উপত্যকার গবাদিপশু খাত সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর ফলে টানা তৃতীয় বছরের মতো কুরবানির ঈদ উদযাপনে ব্যর্থ হতে যাচ্ছেন গাজার অধিকাংশ পরিবার।
যুদ্ধ শুরুর আগে গাজা সিটির অন্যতম শীর্ষ গবাদিপশু খামারি ছিলেন মাজেন আল-জেরজাউই। বছরের এই সময়ে তিনি কুরবানি উপলক্ষে শত শত ভেড়া ও ছাগল বিক্রি করার প্রস্তুতি নিতেন। তবে বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। জেরজাউই এখন একটি ছোট রেস্তোরাঁ চালান, যেখানে ইসরাইলি নিষেধাজ্ঞার মধ্যে কোনোমতে উপত্যকায় প বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জেরুজালেমের (কুদ্স) কাছে অবস্থিত দখলদার ইসরায়েলের একটি অত্যন্ত সংবেদনশীল ক্ষেপণাস্ত্র উৎপাদন ও গবেষণা কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। তেল আবিব এই ঘটনার আসল সত্য গোপন করছে বলে জোরালো সন্দেহ প্রকাশ করেছে দেশটির মূলধারার সংবাদমাধ্যমগুলো।
গত শনিবার সন্ধ্যায় অধিকৃত জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত 'বাইত শিমেশ' এলাকায় এই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। আক্রান্ত কারখানাটি ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সামরিক কোম্পানি ‘তোমার’ -এর মালিকানাধীন, যা মূলত ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করে থাকে।
তবে বিস্ফোরণের পরপরই ই বাকি অংশ পড়ুন...
দখলদারদের সামরিক যান ধ্বংসের সাহসী দৃশ্য বাকি অংশ পড়ুন...
পবিত্র ঈদুল আদ্বহা উপলক্ষে আগামীকাল ৯ যিলহজ্জ শরীফ থেকে ১৪ যিলহজ্জ শরীফ (২৭ ছানী আশার থেকে ০২ আউয়াল ১৩৯৪ শামসী; ২৭ মে থেকে ০১ জুন ২০২৬ খৃ.) দৈনিক আল ইহসান শরীফ প্রকাশ হবে না।
-কর্তৃপক্ষ।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আগামী ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পালিত হবে পবিত্র ঈদুল আদ্বহা তথা পবিত্র কুরবানীর ঈদ।
দেশের মধ্যে সর্বপ্রথম ঈদের নামায রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে সুন্নতী ওয়াক্ত মুতাবিক সকাল ৫টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ!
রাজারবাগ শরীফ উনার মহাসম্মানিত মুুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক ইমামতিতে উক্ত নামায অনুষ্ঠিত হবে। সুবহানাল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে, “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত বাকি অংশ পড়ুন...












