নিজস্ব প্রতিবেদক:
নগদ টাকার পরিবর্তে ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে দেশের অর্থনীতিতে বিপুল ব্যয় সাশ্রয়ের সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, নগদ লেনদেন ব্যবস্থায় বছরে যে ব্যয় হয়, ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে তা প্রায় ২৮ ভাগের ১ ভাগ। অর্থাৎ নগদ লেনদেনের ব্যয় ডিজিটাল লেনদেনের তুলনায় প্রায় ২৮ গুণ বেশি।
বাংলাদেশ ব্যাংকের ‘দ্য কস্ট অব ক্যাশ স্টাডি ইন বাংলাদেশ: আ কম্পারেটিভ অ্যানালাইসিস অব ক্যাশ অ্যান্ড ডিজিটাল পেমেন্ট’ শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গবেষণা অনুযায়ী, ২০২৩ সালে দেশে নগদ লেনদেনের বার্ষিক ব্যয় ছিল পà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অবশেষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নামের ভোটযন্ত্রটির অধ্যায় শেষ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কারণ নির্বাচনে যন্ত্রটি ব্যবহারের সিদ্ধান্ত থেকে সংস্থাটি সরে এলেও নানা জটিলতায় এটি ধ্বংস করার উপায় খুঁজে পাচ্ছিল না। তার ওপর গুনতে হচ্ছিল গুদাম ভাড়ার কোটি কোটি টাকা।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি কমিশন বৈঠকে ভোটযন্ত্রটি ধ্বংস করার সিদ্ধান্ত হয়েছে।
এ জন্য কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি। মামলা সংক্রান্ত বিষয় বা আইনি জটিলতা আছে, এমন নির্বাচনে ব্যবহৃত মেশিনগুলো রেখে বাকিগুলো ধ্বংস করার জন্য সিদ্ধঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক ঋণ বিনিয়োগকারী সংস্থা আইএমএফ’র শর্তের কঠিন বেড়াজালে পড়তে যাচ্ছে সরকার। তারা সরকারকে মূল্য সংযোজন করের (ভ্যাট) ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের ছাড় ও অব্যাহতি ধাপে ধাপে তুলে দিতে চাপ দিচ্ছে। সেই সাথে ২০৩০ সালের মধ্যে একক ১৫ শতাংশ ভ্যাট হার চালুর শর্তারোপ করেছে।
ওয়াশিংটনে আইএমএফের কারিগরি কমিটির সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকেÑজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধি দল এই পর্যায়ভিত্তিক ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে বলে এনবিআরের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
রাজস্ব খ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, বাড়তি সময়কে প্রস্তুতির কাজে লাগাতে কর্মপরিকল্পনা তৈরি করেছে সরকার। উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা শেষ করার লক্ষ্যও রয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং ইআরএফের এক সেমিনারে তিনি এ কথা বলেন।
উত্তরণ প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থার ফলে একদিকে কমছে কৃষির উৎপাদন ব্যয়, অন্যদিকে ফসলের উৎপাদনও বাড়ছে।
বিশেষ করে রাজশাহী বিভাগের ৮টি জেলায়। সেখানে বিদ্যুৎহীন, খরা ও দুর্গম এলাকায় গত দুই বছরে ৩২টি সোলার সেচ পাম্প স্থাপন করার ফলে কৃষকদের সেচ খরচ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। অন্যদিকে ফসলের নিবিড়তা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
‘রাজশাহী বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বহুগুণ বাড়ানো, কৃষকদের সেচ ব্যয় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা এবং পানির দক্ষ ও পরিমিত ব্যবহার নিশ্চিত করতে বরেন্দà§ বাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কার মধ্যে ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ক্ষেপণাস্ত্র ও সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞ মেহরদাদ আখলাঘি কেতাবচি। সামরিক প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা শিল্পে দীর্ঘ ৪২ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যক্তির ওপর এখন ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠন ও সম্প্রসারণের দায়িত্ব পড়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ৬৮ বছর বয়সী আখলাঘিকে রোববার (১৮ অক্টোবর) নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম দি বাকি অংশ পড়ুন...
ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও দুই পবিত্র মসজিদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করবে না পাকিস্তান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যৌথ প্রতিরোধব্যবস্থা ব্যর্থ হলে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে তিন দেশের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার ঠবাকি অংশ পড়ুন...
কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীল খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা জোরদার করে অর্থনীতিকে শক্তিশালী করতে চায় সরকার। এ লক্ষ্য অর্জনে নীতির ধারাবাহিকতা, ব্যবসাবান্ধব পরিবেশ, অর্থায়ন, জ্বালানি নিরাপত্তা ও যোগাযোগ অবকাঠামো উন্নয়ন—এই পাঁচটি খাতে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ‘ইএসজি প্ল্যাটফর্ম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি সরকারি বিজ্ঞাপনের দাম বাড়িয়ে যে পরিপত্র জারি করা হয়েছে, তা অপ্রতুল ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে (মূল্যহার) পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।
গতকাল ইয়াওমুল আহদ (রোববার) এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের পত্রপত্রিকায় দেওয়া সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ করে একটি পরিপত্র জারি করা হয়েছে। এর আগে বিজ্ঞাপনের মূল্যহার প্রায় সাত বছর আগেÑঅর্থাৎ ২০১৯ সালের অক্টোবর মাসে নির্ধারণ করা ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে চিকিৎসকদের বছরে অন্তত একবার নিজ নিজ এলাকায় গিয়ে নারীদের সচেতন করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৩ হাজার নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন।
আক্রান্ত নারীদের ৬৩ শতাংশই রোগটি সম্পর্কে দেরিতে জানতে পারেন।
গতকাল ইয়াওমুল আহদ (রোববার) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির ব্যয় সমন্বয়ের অংশ হিসেবে স্বল্প আয়ের মানুষের জন্য ওএমএস (খোলা বাজারে বিক্রি) কার্যক্রমে চাল ও আটার বরাদ্দ কমিয়েছে সরকার। চলতি অর্থবছরে ভর্তুকি মূল্যে এই দুই খাদ্যপণ্য বিক্রির লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস করা হয়েছে। ১৫ অক্টোবর অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ২ লাখ ৪০ হাজার টন চাল এবং ৩ লাখ ৫০ হাজার টন আটা বিক্রির লক্ষ্যমাত্রা নির্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) চার শতাধিক স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
চলতি অর্থবছর থেকে ২০২৯-৩০ অর্থবছরের মধ্যে পর্যায়ক্রমে এসব স্থাপনা ও অধিদপ্তরের অব্যবহৃত জায়গায় মোট ৫ হাজার ১৪৪ কিলোওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এর মাধ্যমে সরকারি কার্যালয়ের বিদ্যুৎ ব্যয় কমানো, জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা হ্রাস এবং কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি দেশের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখতে চায় সওà বাকি অংশ পড়ুন...












