নূরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, নির্বাচনে হেরে গেলেই জামায়াত ‘পাগলামি’ শুরু করে দেয়। তাদের এই পাগলামির একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত। অন্যথায় তারা দেশের জনগণের তোপের মুখে পড়বে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে জরুরি তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, নূà বাকি অংশ পড়ুন...
জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা আরও জোরালো হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে স্বর্ণের দাম।
শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮০ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। আর ডিসেম্বরের সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯১ দশমিক ১০ ডলারে নেমে এসেছে। চলতি মাসে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম ৪ দà বাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়লেও ইউরোপের অর্থনীতি প্রবৃদ্ধির ধারা ধরে রেখেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের প্রান্তিকের তুলনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইউরো মুদ্রা ব্যবহারকারী ২১টি দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে ০.৪ শতাংশ। খবর এএফপি।
শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্যে এ চিত্র উঠে এসেছে। অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল, এ সময়ে প্রবৃদ্ধি হবে ০.২ শতাংশ। ফলে প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে ইউরোজোনের অর্থনীতি। à বাকি অংশ পড়ুন...
আমরা শ্রমিক-ছাত্র-জনতা করছি মিছিল নির্ভয়ে,
পরওয়া করি না পুলিশি প্রহার আসুক না নির্দয়ে।
জেল-জুলুমের করি না কেয়ার ন্যায্য দাবীর বেলা,
সাহসী সবলে রইছি অটলে, দিকনা যতই জ্বালা।
দিকরে যত কাঁদানি গ্যাস, লাঠিপেটা আর গুলি,
হটিনা পিছে, রাখিনা মিছে, বুকের বুতাম খুলি।
নির্বিচারেই করুক গ্রেফতার তুচ্ছতে হেলাফেলা,
বাঁধায় মোদের গতি যে বাড়ায় হিম্মত রহে খোলা।
মোরা মুহুর্মুহু দেই তাকবির, কম্প ধ্বনি বিরাজ,
ভেঙে চুরমার করছি সাবার জালিমি তখ্ত তাজ।
আমরা হরদম রইছি পরম, পেতে বিজয়ের মালা,
এক চুলও নড়ি না আমরা, জজবা রাখি না ঢিলা।
উচিত পাওনা পাইতে তোয়াà বাকি অংশ পড়ুন...
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করলে তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, ষড়যন্ত্রে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
একই সঙ্গে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীকে দিয়ে বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।ফরহাদ হোসেন আজাদ বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সুপ্রসিদ্ধ। এখানে ছড়িয়ে আছে অসংখ্য প্রাচীন স্থাপনা, যার প্রতিটিই বহন করছে একেকটি যুগের স্মৃতি। এর মধ্যে বিশেষভাবে আলোচিত দুটি স্থান হলো পাঁচপীরের মাজার এবং কালা দরগাহ। একদিকে সুফি সম্প্রদায়ের স্মৃতি, অন্যদিকে বাংলার স্বাধীন সুলতানের শেষ চিহ্ন - দুটিই আজও মানুষের শ্রদ্ধার জায়গা হয়ে আছে, পাশাপাশি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান।
পাঁচপীরের মাজার সোনারগাঁর একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে শায়িত রয়েছেন পাঁচজন ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যের সাভানা রিভার কমপ্লেক্সে অবস্থিত একটি পারমাণবিক গবেষণাগারে অগ্নিকা-ের ঘটনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাতাসে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওই এলাকার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে আকাশপথ ও রেল চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
গত বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মার্কিন জ্বালানি বিভাগের সাভানা রিভার সাইটে অবস্থিত সাভানা রিভার ন্যাশনাল ল্যাবরেটরিতে আগুন লাগে। রাতের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে না আসায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। গবেষণাগারটà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নারী যাত্রীরা বলছেন, হাতেগোনা বাসগুলো নির্দিষ্ট রুটে নির্দিষ্ট সময়ে ছেড়ে যাওয়ার ফলে সেগুলো সব নারীর নাগালে নেই। ফলে ওই বাসের জন্য অপেক্ষায় থাকারও যৌক্তিকতা দেখেন না অনেকে।
তাদের ভাষ্য, সবসময় নাগালে থাকলে গোলাপি বাসেই চলতেন, কিন্তু সেই সুযোগ না থাকায় অপেক্ষা বাড়ানোর প্রয়োজনও মনে করেন না তারা।
নারীদের যাতায়াত সহজ করতে আরও ১০০টি গোলাপি বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনে ‘বাস রুট ফ্র্যাঞ্চাইজি’ চালু ও শৃঙ্খলা নিশ্চিত না করে শুধু নতুন বাস নামালে অতীতের মতই ব্যর্থ হবে উদ্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বর্তমান বৈশ্বিক ব্যবসায়িক পরিস্থিতি, শিল্পের আর্থিক সক্ষমতা ও সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিতে হবে। তবে একই সঙ্গে শ্রমিকদের কল্যাণ ও জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়টিও যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি বলে মনে করেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান।
এক সাক্ষাৎকারে নতুন মজুরি বোর্ড গঠন এবং পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে কোন কোন বিষয় বিবেচনা করা উচিত, সে বিষয়ে কথা বলেন তিনি।
তিনি বলেন, ন্যূনতম মজুরি নির্ধার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু সংলগ্ন নদী এলাকায় সন্ধ্যা ৬টার পর পর্যটকবাহী সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনা এড়ানো এবং নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার সংলগ্ন নদীপথ এবং শিমুলিয়া ঘাট এলাকার সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন শেষে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু এই ঘোষণা দেন।
পরিদর্শনকালে পদ্মা সেতুর পিলার ও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণে নতুন নীতিমালা জারি করেছে সরকার। এতে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণ, পেনশন সুবিধা, ভাতা ও নিয়োগের শর্তাবলি স্পষ্ট করা হয়েছে। নতুন নীতিমালা গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।
গত বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রত বাকি অংশ পড়ুন...












