নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে সবজি ও মুরগির চড়া দাম। পাইকারি ও বাজার কারওয়ান বাজারের তুলনায় শহরের সাধারণ খুচরা বাজারগুলোতে সবজি অন্তত ১০-২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, কারওয়ান বাজার বাদে অন্যান্য খুচরা বাজারে পরিবহন ও অন্যান্য খরচের অজুহাতে দাম কিছুটা বেশি রাখা হচ্ছে।
রাজধানীর কারওয়ান বাজার, মগবাজার, ইস্কাটন রোড ও বাংলামোটরের কয়েকটি কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, আলু প্রতি কেজি ৩০ টাকা, পটল ৫০-৬০ টাকা, বরবটি পাইকারিতে ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, চিচিঙ্গা ৬০-৮০ টাকা, শিঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আবার প্রকল্পের ফাঁদে পড়তে যাচ্ছে রাজধানীবাসী। রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা না নিয়ে ঢাকা ঘিরেই আরও প্রকল্প নিতে যাচ্ছে সরকার।
ঢাকা ও আশপাশের এলাকার ‘যানজট নিরসনে’ সাবওয়ে, ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ইনার সার্কুলার রিং রোড নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন এবং পণ্য পরিবহন করতে বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তার মধ্যে কিছু প্রকল্পের অগ্রগতি কার্যপত্রে তুলে ধর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানার অব্যবহৃত জমি শুধু একই ধরনের শিল্পের কাজে ব্যবহার করার বাধ্যবাধকতা তুলে দেয়ার পরিকল্পনা করছে সরকার। এর ফলে ১০ হাজার ৩০৬ একর জমিতে অর্থনৈতিকভাবে লাভজনক যেকোনো বাণিজ্যিক বা উৎপাদনমুখী উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
'ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬'-এর ৪৮ ধারার অধীনে লোকসানি রাষ্ট্রীয় সম্পদের বাণিজ্যিক ব্যবহারসংক্রান্ত খসড়া নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। নির্দেশিকাটি পর্যালোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্মকর্তারা আশা করছেন, এ উদ্যোগের প্রথম ধাপে আগামী বছরের মে থেকে জুনের মধ্যে ছà বাকি অংশ পড়ুন...
জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা আরও জোরালো হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে স্বর্ণের দাম।
শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮০ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। আর ডিসেম্বরের সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯১ দশমিক ১০ ডলারে নেমে এসেছে। চলতি মাসে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম ৪ দà বাকি অংশ পড়ুন...
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পাবনা জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার গজমতি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রব্বেল হোসেন (২২), শাহজাহান আলীর ছেলে মিজান আলী (১২), মনিরুল ইসলামের ছেলে সাজিদ হোসেন (১০), শাহাদত প্রামাণিকের ছেলে আব্দুল্লাহ প্রামাণিক (১৮) ও ইবাদুল হোসেনের ছেলে ইমন হোসেন (১৪)। শেষের চারজন পরস্পরের চাচাতো ভাই।
আহত দুজন হলেন- গজমতি গ্রামের আতাপ আলীর ছেলে রিপন (৩২) ও অজ্ঞাতপরিচয় এক কিশোর (১৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সুপ্রসিদ্ধ। এখানে ছড়িয়ে আছে অসংখ্য প্রাচীন স্থাপনা, যার প্রতিটিই বহন করছে একেকটি যুগের স্মৃতি। এর মধ্যে বিশেষভাবে আলোচিত দুটি স্থান হলো পাঁচপীরের মাজার এবং কালা দরগাহ। একদিকে সুফি সম্প্রদায়ের স্মৃতি, অন্যদিকে বাংলার স্বাধীন সুলতানের শেষ চিহ্ন - দুটিই আজও মানুষের শ্রদ্ধার জায়গা হয়ে আছে, পাশাপাশি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান।
পাঁচপীরের মাজার সোনারগাঁর একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে শায়িত রয়েছেন পাঁচজন ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতে একই সঙ্গে দুটি আদালতের দুটি ভিন্ন রায় নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। দিল্লিতে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অপরাধীদের মাত্র ৭ বছরের কারাদ- দেয়া হলেও, গুজরাটে গরু গোশত প্রক্রিয়াজাতকরণের অপরাধে তিন মুসলিমকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদ-। এই দুই রায়ের পর কট্টর মুসলিমবিদ্বেষী দেশটির আইনি ব্যবস্থার অসমতা ও দ্বিমুখী নীতি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ পাচ্ছে।
গত সোমবার গুজরাটের গান্ধীনগর জেলার কালোল সেশনস কোর্ট চরম বিতর্কিত ও নজিরবিহীন রায়ে ২৭৭ কেজি গরু গোশত বহনের অভিযোগে তিন মুসলà বাকি অংশ পড়ুন...
ইরান যুদ্ধে এ পর্যন্ত মার্কিন করদাতাদের পকেট থেকে খসেছে অন্তত ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলার (৫ লাখ ৮৪ হাজার কোটি টাকার বেশি)। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের কয়েকদিন আগে মার্কিন আইনপ্রণেতাদের এ তথ্য জানিয়েছে পেন্টাগন। খবর আল জাজিরার।
বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে পেন্টাগন জানায়, যুদ্ধের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বরাদ্দকৃত তহবিলের ‘৯৭ দশমিক ৫ শতাংশ সফলভাবে কাজে লাগাতে পেরেছে’ তারা।
কংগ্রেসকে পেন্টাগন জানিয়েছে, গত ১৬ অক্টোবর পর্যন্ত ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের খরচ বেড়ে অন্তত ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কà বাকি অংশ পড়ুন...
রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণা মাঠে অবস্থিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে মেলা কর্তৃপক্ষ। বুধবারের (২৮ অক্টোবর) এ ঘটনায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মামলাটি তদন্ত করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন। দ্রুততম সময়ের ম বাকি অংশ পড়ুন...
ফলে নভেম্বর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
সিনিয়র সহকারী সচিব এনামুল হকের স্বাক্ষরে নভেম্বর মাসের জ্বালানির দাম নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের বিক্রয়মূল্য ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই মূল্যহার নভেম্বর, ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসকে পাঁচ বছরের কারাদ- দিয়েছে আদালত।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। রায়ে কারাদ-ের পাশাপাশি ১০ লাখ টাকা অর্থদ-ও করা হয়েছে আসামিকে। অর্থদ- অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে তাকে।
একইসঙ্গে তার অবৈধভাবে উপার্জিত এক কোটি ৩৬ লাখ ৪৬ হাজার ৫২২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত। দুদকের প্রসিকিউটর খন্দকার শামীম হোসà§ বাকি অংশ পড়ুন...












