পুরোনো বাণিজ্য মেলার মাঠে গেট ভাঙচুর, ৩৫ লাখ টাকা ক্ষতির অভিযোগে মামলা
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণা মাঠে অবস্থিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে মেলা কর্তৃপক্ষ। বুধবারের (২৮ অক্টোবর) এ ঘটনায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মামলাটি তদন্ত করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন। দ্রুততম সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এ বিষয়ে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার কর্তৃপক্ষের মহাজন মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, পুরোনো গবেষণা মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে আন্দোলন করছেন শেকৃবি শিক্ষার্থীরা। মাঠটি ফেরত দেয়ার পাশাপাশি সেখানে সচিবালয় নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদেও কর্মসূচি পালন করছেন তারা।
শিক্ষার্থীদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। এরশাদ সরকারের আমলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে মাঠটি ব্যবহার করা হয়। ২০২২ সালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে স্থানান্তরিত হওয়ার পর থেকেই মাঠটি ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছেন তারা।
সম্প্রতি ওই মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের কথা জানার পর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এর প্রতিবাদে মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেয়া এবং সেখানে সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে আন্দোলন জোরদার করেছেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন খারিজ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যাচ্ছে ৫০৮ রুশ পারমাণবিক বিশেষজ্ঞ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টাঙ্গাইলে মাটির নিচে মিলল ১২ রকেট লঞ্চার, তিনটি হাতবোমাসদৃশ বস্তু
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর বাবা-মেয়ের জোড়া হত্যাকাণ্ড
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেঘনায় জেলেদের ওপর গুলি, হাসপাতালে নেয়ার পথেই একজনের মৃত্যু
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাশিয়ার ২০ অঞ্চলে একযোগে ১২০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নভেম্বর মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলপিজির দাম দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবতাবিরোধী অপরাধ: মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধে আরও ঝুঁকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র: ওবামা
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












