পূর্বাভাসে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বুধবার রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাà বাকি অংশ পড়ুন...
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। সাম্প্রতিক বছরগুলোতে নাফ নদী, টেকনাফ সীমান্ত এবং সংলগ্ন আন্তর্জাতিক নৌসীমায় যে অভূতপূর্ব ভূ-রাজনৈতিক অস্থিরতা তৈরি নতুন সমীকরণ উন্মোচন করেছে। মিয়ানমারের ভেতরে চলমান গৃহযুদ্ধ, দেশটির সীমান্তরক্ষী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সশস্ত্র তৎপরতা, রোহিঙ্গা অনুপ্রবেশের সুদীর্ঘ সংকট এবং বঙ্গোপসাগরে বৈশ্বিক শক্তিগুলোর ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা-সব মিলিয়ে নারিকেল দ্বীপ দ্বীপে বাংলাদেশ সেনাবাহিনীর স্থায়ী উপস্থিতি বা পূরà§ বাকি অংশ পড়ুন...
১৪৫ কোটির বেশি মানুষের বসতি নিয়ে আফ্রিকা বিশ্বের দ্বিতীয় জনবহুল মহাদেশ এবং খুব দ্রুতই এটি পৃথিবীর সর্ববৃহৎ কর্মক্ষম জনসংখ্যার অধিকারী হতে চলেছে। একইভাবে বাদ পড়ে আছে ৬৫ কোটি মানুষের লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল। মধ্যপ্রাচ্যেরও কোনো স্থায়ী কণ্ঠস্বর নেই। নিরাপত্তা পরিষদ আজও ১৯৪৫ সালের কাঠামোতেই অবরুদ্ধ হয়ে আছে।
পরিষদটি আসলে কী, তা মনে রাখা প্রয়োজন। ১৫টি দেশ সেই টেবিলে বসে। পাঁচটি দেশ স্থায়ী আসন ও ভেটো ক্ষমতার অধিকারী। বাকি ১০টি অস্থায়ী সদস্যদেশ অঞ্চলভিত্তিক বিন্যাসের মাধ্যমে দুই বছরের মেয়াদে সাধারণ পরিষদ দ্বারা নির্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
২০২৫-২৬ অর্থবছরেও লোকসান করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এ নিয়ে টানা চার অর্থবছর লোকসানের মুখে পড়ল প্রতিষ্ঠানটি। এই চার বছরে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২৭৫ কোটি টাকা।
টানা এই আর্থিক মন্দা সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানটি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে তিতাস গ্যাসের বাকি অংশ পড়ুন...
(১ম পর্ব)
অতিসম্প্রতি বসনিয়া যুদ্ধের সময় গণহত্যা ও যুদ্ধাপরাধী যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত বসনিয়ান সার্ব বিশ্বসন্ত্রাসী রাটকো মøাদিচ মারা গেছে। সে কিন্তু ‘বসনিয়ার কসাই’ নামেও পরিচিত ছিলো।
১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধে মুসলিম গণহত্যা ও অন্যান্য নৃশংস অপরাধ ঘটিয়ে এই যবন নিজের ঘৃণ্য পাশবিকতার জানান দিয়েছিলো বিশ্ববাসীর কাছে।
বসনিয়ায় জাতিসংঘের নির্ধারণ করা ‘সেফ এরিয়া’-তে ৮ হাজার মুসলমান হত্যাকা-ের মূল পরিকল্পনাকারী ও নেতৃত্ব দেয় সে। ইউরোপের মাটিতে যা ছিলো সবচেয়ে বড় নৃশংস হত্যার ঘটনা। তার নির্দেশে মুসলিম পুরুষ à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আন্তর্জাতিক বাজারে দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে রমজানের আগেই ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে খেজুর আমদানিতে শুল্ক ছাড় চেয়েছেন আমদানিকারকরা।
তবে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাবের বিষয়ে মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেয়নি। অন্যদিকে খেজুর আমদানিতে শুল্ক ছাড়ের বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আমদানিকারকরা জানান, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণে পণ্য পরিবহন জটিল হয়ে পড়েছে। বিকল্প পথে পণ্য আনতে হও বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ট্রেনের যাত্রায় ভোগান্তি কমেনি যাত্রীদের। সরকারি ব্যবস্থাপনার বাইরে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া ট্রেনেও সেবার মানে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। সময়মতো ট্রেন না ছাড়া, পথে ইঞ্জিন বিকল হওয়া, কামরায় গাদাগাদি করে যাতায়াত এবং শৌচাগারসহ প্রয়োজনীয় সুবিধার ঘাটতি- সব মিলিয়ে যাত্রীদের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে।
রেলওয়ের প্রত্যাশা ছিল, বেসরকারি ব্যবস্থাপনায় ট্রেন পরিচালনা করলে বাণিজ্যিক দক্ষতা বাড়বে, পরিচালন ব্যয় কমবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে। প্রায় তিন দশক আগে শুরু হওয়া এই উদ্যোগে রেলওয়ের আয় ব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সহিংস অস্থিরতাকে কেন্দ্র করে ফরাসি সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, দোকানপাটে লুটপাট ও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনাকে সামনে রেখে সরকার বিক্ষোভের মূল কারণগুলো আড়াল করছে বলে অভিযোগ উঠেছে।
জীবনযাত্রার মানের অবনতি, ক্রমবর্ধমান দারিদ্র্য এবং শিক্ষাব্যবস্থার সংকট নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এই আন্দোলনের সূত্রপাত- এমনটাই মনে করছেন সমালোচকরা।
সমালোচকদের অভিযোগ, সহিংসতার ঘটনাগুলোকে কাজে লাগিয়ে সরকার বিক্ষোভ দমনে অতিরিক্ত নিরাপত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেছেন, নিউমার্কেটসহ আশেপাশের এলাকার প্রধান সড়কগুলো থেকে অবৈধ হকার উচ্ছেদে দ্রুত বিশেষ কর্মসূচি চালু করা হবে। রাজপথে কাউকে বসতে দেওয়া হবে না। তবে যারা শৃঙ্খলা মেনে চলবেন, তাদের জন্য মতিঝিলের মতো নৈশকালীন মার্কেটের আদলে বিকল্প ব্যবস্থাপনার সুযোগ দেওয়া হবে।
গতকাল সোমবার রাজধানীর কলাবাগান গ্রীন রোড স্টাফ কোয়ার্টার মিলনায়তনে ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, রমনা ও শাহবাগ এলাকার (ওয়ার্ড নম্বর ১৫ থেকে ২১) নাগরিক সমাজের উদ্যোগে এ মতবিনিময় সভায় সভাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
লইট্টা, ছুরি, পোয়া কিংবা ফাইস্যা-পরীক্ষিত চার প্রজাতির মাছের শুঁটকিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক বা ক্ষুদ্র প্লাস্টিক কণা। বাদ যায়নি বাগদা ও হরিণা চিংড়ির শুঁটকিও।
দেশের চার উপকূলীয় এলাকা থেকে সংগ্রহ করা এসব শুঁটকির প্রতিটি নমুনায় প্লাস্টিক কণা পেয়েছেন গবেষকেরা। সবচেয়ে বেশি পাওয়া গেছে সুন্দরবনের দুবলার চরের লইট্টা শুঁটকিতে। এরপর রয়েছে কক্সবাজারের বাগদা চিংড়ির শুঁটকি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। এতে প্রতি গ্রাম শুঁটকিতে ০.২৫ থেকে ১.৩০টি প্লাস্টিক কণা পাওয়া গেছে। শনাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। দিনের বেলায় ঝলমলে রোদ থাকলেও সন্ধুোর পর বাড়ছে ঠান্ডার অনুভূতি। রাত ও ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আগমনী বার্তা দিচ্ছে। এরই মধ্যে এক দিনের ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
এর আগের দিন রবিবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্র বাকি অংশ পড়ুন...












