নিজস্ব সংবাদদাতা:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা না করে এবং সংবিধান সংশোধন ছাড়াই ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি ‘গায়ের জোরের শামিল’। জুলাই সনদে কিছু সাধারণ আইন যেমন প্রয়োজন, তেমনি কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রশ্ন জড়িত। তা না মেনে যা বলা হবে সেটাই বাস্তবায়নের দাবি কোনও আইনি পথ হতে পারে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জুলাই সনদের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এবং আরও অনেক রাজনৈতিক দলের পকà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অস্ত্রোপচারের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু অস্ত্রোপচারের সিরিয়াল পেতেই অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। কোনো কোনো রোগীকে অপেক্ষা করতে হচ্ছে এক মাস পর্যন্ত। এতে একদিকে বাড়ছে রোগীদের শারীরিক কষ্ট, অন্যদিকে দীর্ঘ হচ্ছে চিকিৎসার ভোগান্তি। হাসপাতালটিতে অপারেশন থিয়েটার (ওটি) সংকটের পাশাপাশি প্রয়োজনীয় জনবলের অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে অর্থোপেডিক ও নিউরোসার্জারি বিভাগে অস্ত্রোপচারের অপেক্ষমাণ রোগীর চাপ বেশি। সময়মতো অপারেশন না হওয়ায় রোগী ও স্বজনদেà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে প্রথমবারের মতো পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ বা সংরক্ষণাগারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এ বছর দেশের বাজারে পেঁয়াজ আমদানির প্রয়োজন হয়নি এবং আগামীতে এক কেজি পেঁয়াজও আমদানি করার দরকার হবে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গাজীপুরের ভবানীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক গবেষণা কেন্দ্রে দেশের প্রথম বৃহৎ পরিসরের 'গামা ইরেডিয়েশন সেন্টার' উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
উচ্চমূল্যের চন্দন কাঠের বাণিজ্যিক উৎপাদনের সম্ভাবনা তৈরি করছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) গবেষণা। শ্বেতচন্দনের চারা উৎপাদন ও বাগান তৈরির পদ্ধতি নিয়ে গবেষণায় অগ্রগতি করছে প্রতিষ্ঠানটি।
লালচন্দন নিয়েও গবেষণা শুরু করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে চন্দন চাষে আগ্রহ বাড়ছে।
তবে চন্দন কাঠ সংগ্রহের উপযোগী হতে প্রায় ২০ বছর সময় লাগায় বাণিজ্যিক উৎপাদন থেকে মুনাফা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে চন্দন কাঠের শিল্প গড়ে তোলা এবং আমদানিনির্à বাকি অংশ পড়ুন...
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বিষয়ে আইন পাস হবে। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে নিউএজ পত্রিকা আয়োজিত এক রাউন্ড টেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
বিদ্যুৎমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে উদ্ভূত জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা রাতারাতি সমাধান হবে না। কিন্তু জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ সহনীয় রাখতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে; জনকল্যাণে সরকারের চেষ্টা অব্যাহত আছে।
তিনি বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবিলা à বাকি অংশ পড়ুন...
বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মুরাসু’। এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। আগামী ২ নভেম্বর সন্ধ্যায় উপকূলের কাছাকাছি পৌঁছানোর এবং ৩ নভেম্বর সকালে স্থলভাগে আঘাত হানার আশঙ্কা রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দেশটির আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আইএমডির তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে শনিবার (৩১ অক্টোবর) দ বাকি অংশ পড়ুন...
গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিটি সফল হতে পারেনি, কারণ মিছিলটি লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই পুলিশের বাধার মুখে পড়ে।
২৯ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে ব্যানারসহ মিছিল নিয়ে রওনা হন। তবে বেলা পৌনে ১২টার দিকে মিছিলটি দূতাবাসের কাছাকাছি পৌঁছানোর আগেই পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
এই কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীরা রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষঠবাকি অংশ পড়ুন...
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও বেদনাদায়ক।
শরীরে সমস্যা দেখা দিলে তা খাবার, ঘুম ও শরীরচর্চার মাধ্যমে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে। অলস শুয়ে-বসে থাকার অভ্যাস না করে বডি মুভমেন্ট বাড়াতে হবে। দিনভর শক্তি ধরে রাখতে চাইলে খেতে হবে পুষ্টিকর খাবার। বিশেষজ্ঞরা বলছেন, এড়িয়ে চলতে হবে অস্বাস্থ্যকর, ভাজাপোড়া জাতীয় খাবার। পুষ্টিকর ফল, শাক-সবজি, মাছ ও তরল খাবার রাখতে হবে তালিকায়। নিয়মিত হাঁটা ও অন্যান্য শরীরচর্চা করা সম্ভব না হলে যতটা সম্ভব কর্মক্ষম থাকতে হবে। এতে à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আবার প্রকল্পের ফাঁদে পড়তে যাচ্ছে রাজধানীবাসী। রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা না নিয়ে ঢাকা ঘিরেই আরও প্রকল্প নিতে যাচ্ছে সরকার।
ঢাকা ও আশপাশের এলাকার ‘যানজট নিরসনে’ সাবওয়ে, ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ইনার সার্কুলার রিং রোড নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন এবং পণ্য পরিবহন করতে বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তার মধ্যে কিছু প্রকল্পের অগ্রগতি কার্যপত্রে তুলে ধর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানার অব্যবহৃত জমি শুধু একই ধরনের শিল্পের কাজে ব্যবহার করার বাধ্যবাধকতা তুলে দেয়ার পরিকল্পনা করছে সরকার। এর ফলে ১০ হাজার ৩০৬ একর জমিতে অর্থনৈতিকভাবে লাভজনক যেকোনো বাণিজ্যিক বা উৎপাদনমুখী উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
'ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬'-এর ৪৮ ধারার অধীনে লোকসানি রাষ্ট্রীয় সম্পদের বাণিজ্যিক ব্যবহারসংক্রান্ত খসড়া নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। নির্দেশিকাটি পর্যালোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্মকর্তারা আশা করছেন, এ উদ্যোগের প্রথম ধাপে আগামী বছরের মে থেকে জুনের মধ্যে ছà বাকি অংশ পড়ুন...
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনা পাতিল বিলে আকস্মিক বজ্রপাতে ৬ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বিলটিতে স্থানীয় একাধিক গ্রামের মানুষ একসঙ্গে মাছ ধরতে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মালঞ্চি ইউনিয়নের সোনা পাতিল বিলে আশপাশের কয়েকটি গ্রামের লোকজন মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই ৬ জন প্রাণ হারান। বজ্রপাতের প্রচণ্ডতায় অধিকাংশের শরীর মারাত্মকভাবে ঝলসে যায়। এ সময় আহত হন আরও ৩ জন।
ঘটনার সত্যঠবাকি অংশ পড়ুন...












