গতকাল জুমুয়াবার বা’দ জুমুয়া রাজধানীর মালিবাগ মোড়ের ফাল ইয়াফরাহু চত্ত্বরে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র উদ্যোগে এক বিশাল প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ কারর নির্দেশ পালনার্থে ঈমান, ইসলাম এবং মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে মহাসমাবেশ থেকে সরকারের প্রতি ৯ দফা দাবিনামা পেশ করা হয়।
১. ক) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শানে অবমাননাকারীদের একমাত্র শরঈ শাস্তি ‘ফাঁসি’ রাষ্ট্রীয় বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
দেশে সহশিক্ষা ব্যবস্থা বন্ধ করে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শিক্ষাঙ্গণ নিশ্চিত করার দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লার ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা। গত শনিবার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার ফুটওভার ব্রিজের নিচে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী, শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ জনতা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের একসাথে পড়াশোনার পরিবেশে একে অপরের প্রতি পারস্পরিক আকর্ষণ এবং আবেগীয় দ্বিধাদ্বন্দ্বে জড়ানোর আশঙ্কা থাকে। ফলে অনেক শিক্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাব (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন। তিনি সকালে সচিবালয়ে নিজ দফতরে প্রবেশের আগে ভ্রাম্যমাণ ল্যাব বা পরীক্ষাগারটি পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া দেখেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ পরীক্ষাগারটির কার্যক্রম সম্পর্কে তাকে অবà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ। প্রতিষ্ঠানটির কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবিকৃত করের ৬৬৬ কোটি টাকা পরিশোধ করতে বলা মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ওই মামলায় প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে প্রতিষ্ঠানটির কর্মকা-কে ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’ বলেও মন্তব্য করেছে হাইকোর্ট।
আয়কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে গত ১০ সেপ্টেম্বর রায় ঘোষণা করেছিলো হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় গত সোমবার (১২ অক্টোবর) বিচারক মজিবুর রহমান বাকি অংশ পড়ুন...
সোমবার (১২ অক্টোবর) থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ইয়াবা বহন ও ব্যবসায় ব্যবহৃত ৫টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
ডিএনসি জানায়, গত ১২ অক্টোবর সন্ধ্যায় মতিঝিলের আরামবাগ সোহাগ বাস কাউন্টারের সামনে থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আবদুর রহিম (৬২) ও ফোরকান মাহমুদ (৩২) নামের দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় বিক্রির কথা স্বীকার করে।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কদমতলীর জিয়া স্মরণী এলাকার একটি ভাড়াবাসায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম বাবু (৩২) নামের একজনকে আটক করা হয়। তার ঘর থেকে আà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভবিষ্যৎ জ্বালানিসংকট মোকাবিলা এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণে সৌদি আরবের কাছে স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান এবং ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে সমন্বিত অংশীদারত্ব চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ২০৩০ সালের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে রিয়াদের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে একটি যৌথ সমঝোতা কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ১৭তম আসরের ফাঁকে দেশটির ব বাকি অংশ পড়ুন...
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া গেছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা।
দিনভর গণনা ও পরিমাপের পর সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়। গত ৬ বছরে নগদ টাকা ছাড়া এসব স্বর্ণালঙ্কার পাওয়া যায়। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত গনণা শেষ না হওয়ায় বিদেশি মুদ্রার পরিমাণ জানা যায়নি।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা পরিমাপের কাজ শুরু হয়। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ৫৭টি বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় কুষ্টিয়া জেলা কারাগারের জেলার আব্দুল ফাত্তাহকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহাকে ভুয়া বিলের মাধ্যমে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
গতকাল রোববার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৩ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্তà বাকি অংশ পড়ুন...
কোনো জমির স্বত্ব ও মালিকানা নিয়ে একাধিক পক্ষের মধ্যে দেওয়ানি বিরোধ বিচারাধীন থাকলে সেই জমিকে অর্পিত সম্পত্তির তালিকা থেকে বাদ দেওয়া বা অবমুক্ত করা যাবে না মর্মে রায় দিয়েছেন হাইকোর্ট।
রায়ে আদালত বলেছেন, বিচারাধীন দেওয়ানি মামলায় চূড়ান্তভাবে স্বত্ব নির্ধারিত হওয়ার পর রায়ে বিজয়ী পক্ষের অনুকূলে বিতর্কিত সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকা থেকে অবমুক্ত করা, অর্থাৎ বাদ দেওয়া যাবে।
সাহাবুদ্দিন আহমেদ বনাম রাষ্ট্র এবং অন্যান্য মামলায় এমন রায় দিয়েছেন হাইকোর্ট।
জমির স্বত্ব ও মালিকানা নিয়ে দায়ের করা পৃথক দুটির রিট আবেদন নিষ্পতà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় পাকিস্তানি সেনারা সৌদি আরবে বিভিন্ন দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন তিনি। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘পাকিস্তানি বাহিনী ইতোমধ্যেই সৌদি আরবে অবস্থান করছে।’ তবে সৌদি আরবে পাকিস্তানি সামরিক সদস্যদের উপস্থিতি নতুন কোনো বিষয় নয় বলেও উল্লেখ করেন তিনি। তার ভ বাকি অংশ পড়ুন...
গত জুমুয়াবার বা’দ জুমুয়া রাজধানীর মালিবাগ মোড়ের ফাল ইয়াফরাহু চত্ত্বরে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র উদ্যোগে এক বিশাল প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ করার নির্দেশ পালনার্থে ঈমান, ইসলাম এবং মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে মহাসমাবেশ থেকে সরকারের প্রতি নিম্নোক্ত ১৪ দফা দাবিনামা পেশ করা হয়:
১. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শানে অবমাননাকারীদের একমাত্র শরঈ শাস্তি ‘ফাঁসি’ রাষ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারতের আসামের গুয়াহাটিতে ‘বাংলাদেশি’ দাবি করে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে গত দুই দিনে তাদের গ্রেপ্তার করে আসাম পুলিশ। ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন গুয়াহাটির পুলিশের ডেপুটি কমিশনার (অপারেশনস) কুলেন্দ্র নাথ ডেকা।
সাংবাদিকদের তিনি জানান, মঙ্গলবার নিয়মিত তল্লাশির সময় পল্টন বাজার রেলস্টেশনের কাছে লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসের সাধারণ কামরা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, তারা মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গত ৫ অঠবাকি অংশ পড়ুন...












