ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। ছয়টি গম্বুজ, তিনটি মেহরাব ও চার কোণের মিনারবিশিষ্ট এই মসজিদ অতীতের ইতিহাস বহন করছে।
‘ঝিনেদার ইতিহাস’ বইয়ের তথ্য অনুযায়ী সুলতান আলাউদ্দিন হোসেন শাহর উত্তরসূরি সুলতান নাসির উদ্দিন নুসরত শাহ ১৫১৯ সালে বাবার মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন। ১৫৩২ সাল পর্যন্ত তার শাসনামলে রাজধানী গৌড় থেকে ঢাকায় যাওয়ার পথে তিনি বেশ কয়েক দিন ঝিনাইদহের শৈলকুপায় অবস্থান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দরবেশ আরব শাহ। জনপদটির প্রাকৃতিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মানবপাচার প্রতিরোধ ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে উইনরক ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রেসিডেন্ট ও সিইও মাকসুদা মাকসুদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ডিজিটাল জাতীয় রেফারেল মেকানিজম (এনআরএম) প্ল্যাটফর্ম এবং পাচারের শিকার ব্যক্তিদের টেকসই পুনর্বাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্à বাকি অংশ পড়ুন...
কৃষক-শ্রমিক-ধোপা-নাপিত নাক ছিটকায় দেখে,
জজ-ব্যারিস্টার, বড় অফিসার রঙিন চশমা চোখে।
চামার-কামার-রিকশা চালক এরাই নিম্নজাতি,
ইঞ্জিনিয়ার-ডাক্তার সাহেব আসমানে তার গতি।
ওই সমতা আর ইনসাফ হলো বেইনসাফের মুখে,
শালিন পালায় সভ্যতা হায় নিজেই রইলো রুখে ॥
ওরা কুলি-মজদুর-দর্জি-হকার বস্তির অধিবাসী,
দেখি শিল্পপতি ও সমাজপতি দাম্ভিক অভিলাষী।
ওই বক্তৃতা দেয় মেকি কান্নায় রাজনীতিবিদ মাঠে,
দেখি জনদরদেই সর্দি ঝরায় গন গাও নৌঘাটে।
থাকছে থাকবে সুখে-দুঃখে, ওয়াদার ফর্দি লিখে ॥
ডাক্তার তারা জোরছে বলে আমি খোদ সেবাদাস,
গরীব রুগী দেখে হয় রাগী, করে, তুচ্ছতা বাকি অংশ পড়ুন...
গাজীপুর সংবাদদাতা:
শ্রীপুরে পারিবারিক বিরোধের জের ধরে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক কুলাঙ্গার ছেলের বিরুদ্ধে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে বৃদ্ধ বাবাকে পেটানো হয়। অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন পলাতক আছেন।
নিহত আব্দুস সামাদের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুলাঙ্গার আনোয়ারের বিরোধের সূত্রপাত হয় নেশার টাকা ও পারিবারিক কলহকে কেন্দ্র করে। স্থানীয়দের দাবি, ঘটনার আগের রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়ায় কুলাঙ্গার আনোয়ার। এ সময় পরিসà§ বাকি অংশ পড়ুন...
সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেন উপসচিব আফরোজা আক্তার রিবা।
মনোনীত কর্মকর্তারা হলেন- বেসিক ব্যাংক পিএলসির জন্য জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদা, জনতা ব্যাংক পিএলসির জন্য সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মাহবুব আলম এবং অগ্রণী ব্যাংক পিএলসির জন্য যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট পত্রে বলা হয়েà বাকি অংশ পড়ুন...
প্রবল ঝড় বোয়েলোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাজ্য। ঝড়ের আঘাতে দুইজনের মৃত্যু হয়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ৯০ হাজার বাড়িঘর। বিভিন্ন এলাকায় বন্যা, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি ও যাতায়াতে বিঘ্নের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে দুর্ভোগ এখনই কাটছে না। নতুন করে প্রবল বাতাসের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, এর মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়ার গতি বাড়তে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, বোয়েলোর তাণ্ডবের পর পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ চলছে। সোমবার বাকি অংশ পড়ুন...
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে সোনালী ব্যাংক কালিয়াকৈর শাখা থেকে নিজের বাবার (এস এম হারুনুর রশিদ) হিসাব থেকে ৫ লাখ টাকা উত্তোলন করেন তৌহিদুর রশিদ। পরে টাকাগুলো একটি অটোরিকশায় করে হিজলতলী নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার নিয়ে ছিনতাইকারীরা অটোরিকশার গতিরোধ করে। এ সময় প্রাইভেটকার থেকে জোরপূর্বক তার কাছে থাকা টাকার ব্যাগটি টেনে-হিঁচড়ে নিয়ে দ্রুত টাঙ্গাইলের দিকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পরপরই ভুক্তভোগী কর্মকর্তা জাতীয় জরà বাকি অংশ পড়ুন...
Ad hoc tribunals (এড হক আদালত) কী?
Ad hoc tribunals বলতে বোঝায়- একটি অস্থায়ী, নির্দিষ্ট উদ্দেশ্যপ্রণোদিত অর্থাৎ পবিত্র দ্বীন ইসলাম উনার বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে এবং ইহুদীদের নিয়ম-নীতি জারী করার লক্ষ্যে। কথিত আন্তর্জাতিক আদালত যা কোনো নির্দিষ্ট সংঘর্ষ, যুদ্ধাপরাধ, কথিত মানবাধিকার লঙ্ঘন বা গণহত্যার ঘটনা বিচার করার জন্য ইহুদীসংঘ বা আন্তর্জাতিক সম্প্রদায় গঠন করে।
Ad hoc শব্দের অর্থ: “নির্দিষ্ট উদ্দেশ্যে গঠিত” যা “অস্থায়ীভাবে তৈরি করা।”
কেন Ad hoc tribunals গঠন করা হয়?
পবিত্র দ্বীন ইসলাম উনার বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে এবং বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
দেশের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। দেশের সব প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সংকট মোকাবিলà বাকি অংশ পড়ুন...
নোয়াখালী সংবাদদাতা:
জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার নামে সারের ডিলারশিপ নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ দাউদের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
জানা গেছে, সম্প্রতি হাতিয়া উপজেলার পৌরসভা ও ১১টি ইউনিয়নে একজন করে নতুন সারের ডিলার নিয়োগের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে তমরদ্দি ইউনিয়নে স্থানীয় কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ দাউদ তার বাবা আব্দুল বাতেনের ‘মেসার্স আইমান এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানের অনুকূলে সারের ডিলারশিপ নিয়েছেন।
সুপারিশ পাওয়া মেসার্স à বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
জেলার ৮ উপজেলায় এবার আগাম জাতের আমন ধানের অধিক ফলনে উচ্ছ্বসিত কৃষকরা। এর মধ্যে জেলার বিভিন্ন এলাকার কৃষকরা পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন।
রংপুর সদর উপজেলার হরিদেবপুর এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
কৃষকরা জানান, কম সময়ে ধান ঘরে তোলা, রোগবালাই কম হওয়া ও ভালো ফলনে লাভের মুখ দেখছেন তারা। ধান কাটার পর একই জমিতে রবিশস্য আবাদ করে বাড়তি আয়ের প্রস্তুতিও নিচ্ছেন কৃষকরা।
জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, রংপুরে এবার ১ লাখ ৬৬ হাজার ৯৬০ হেক্টর জমিতে আগাম আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে রংপুর সদর উপজেলায় ২০৫ হেক্টà বাকি অংশ পড়ুন...
বরগুনার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে শিক্ষার্থী সংকট। আধুনিক ভবন, একাধিক শিক্ষক—সবই আছে। কিন্তু শিক্ষকদের যাদের পড়ানোর কথা, সেই শিক্ষার্থীই নেই পর্যাপ্ত। তাই শিক্ষকদের সবাই বিদ্যালয়েও আসেন না। যারা আসেন, তাদের অনেকে অলস সময় কাটান। কেউ কেউ আবার দুপুরের ভাতঘুমটাও দেন বিদ্যালয়ে। জেলার প্রাথমিক শিক্ষার এমন চিত্র কেন? আর এর দায় কার? এ নিয়ে রয়েছে নানা মতামত।
অভিভাবক ও সচেতন মহলের দাবি, কর্মরত শিক্ষকদের আন্তরিকতার অভাব এবং নিয়মিত বিদ্যালয়ে গিয়ে পাঠদান না করানোর কারণেই শিক্ষাক্ষেত্রে এমন নৈরাজ্য তৈরি হয়েছে। তবে শিক্ষকà বাকি অংশ পড়ুন...












