নিজস্ব প্রতিবেদক:
গিরিবাজ কবুতর। এর ওড়ার গতি অনন্য। দূর আকাশে উড়তে উড়তে ডিগবাজি দেয়ার দক্ষতা এদের প্রখর। তাই এ জাতের প্রতি কবুতরপ্রেমীদের আগ্রহও বেশ। দেখতে চমৎকার ও দামেও বেশি হওয়ায় ‘রাজশাহীর গিরিবাজ’র চাহিদা ব্যাপক। জেলার নয়টি উপজেলায় সপ্তাহে প্রতিদিনই হাট থাকে। হাটগুলোর মধ্যে সবচেয়ে বড় হাট কাটাখালী ও কাকনহাট। শুধু কাটাখালী ও কাকনে হাটবারে সাড়ে ৯ থেকে ১০ লাখ টাকার কবুতর কেনাবেচা হয়। অন্যসব হাটের হিসেবে আরও বেশি।
হাট সংশ্লিষ্টরা বলছেন, হাটে কবুতর কেনা-বেচায় খাজনা হিসেবে ১০ টাকা করে দিতে হয়। সেটা যেই ধরনের কবুতর হোক। হাটà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। নতুন বিধিমালা অনুযায়ী, প্রতিটি ই-রিকশার নিবন্ধন বাধ্যতামূলক। দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি আট হাজার টাকা ও চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর। নিবন্ধন নবায়ন করতে হবে প্রতিবছর।
গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের জন্য এই মেয়াদ বৃদ্ধি রপ্তানিমুখী শিল্প খাত, বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে; কারণ এলডিসি উত্তরণের পর শুল্কমুক্ত বাজার সুবিধা হারানোর সম্ভাব্য বড় ঝুঁকিতে ছিল এই খাত।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতির সময়সীমা আরও তিন বছর বাড়ানোর বিষয়ে বাংলাদেশের প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)। ফলে ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণের নতুন সময়সীমা নির্ধারিত হয়েছে।
গতকাল গৃহীত এই সিদ্ধান্তটি বাংলà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের গোশতের চাহিদা বাড়ছে। গত তিন মাসে দেশ থেকে মোট ১৯৩ কোটি টাকার গরুর গোশত বিদেশে রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে বিজ্ঞানীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশি গরুর গোশতের রপ্তানি বাজার আরও সম্প্রসারণ এবং এর পরিমাণ বাড়াতে বর্তমাà বাকি অংশ পড়ুন...
“মুসলিম উম্মাহর এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তারকা সংযোগ বা স্টারলিংক কতটা ভয়াবহ: একটি দ্বীনী সমঝ এবং ঈমানী দৃষ্টিভঙ্গি”
আর হাদীছ শরীফে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সর্বক্ষেত্রে ইহুদী-খ্রিস্টান, কাফির-মুশরিকদের খিলাফ করতে বলেছেন; তাদের অনুসরণ করতে নিষেধ করেছেন। যেমন: আশুরার রোযা ইহুদীরা ১ দিন রাখতো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ২দিন রাখতে বলেছেন। এই রকম প্রতিক্ষেত্রে তিনি কাফির-মুশরিক অর্থাৎ ইহুদীদের খিলাফ করার জন্য আদেশ মুবারক দিà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জামাত প্রকাশ্যে ভারতবিরোধী বক্তব্য দিয়ে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করলেও আড়ালে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে যোগাযোগ করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
তিনি বলেছেন, ‘প্রকাশ্যে ভারতবিরোধী বক্তব্য দিয়ে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা মানে ওপর দিয়ে ভারতবিরোধিতা, তলে তলে ভারতের ‘র’-এর সঙ্গে বৈঠক করছে, এ কেমন দ্বৈতনীতি?’
গত বুধবার এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে আবু হানিফ লেখেন, জামাত একটি নিবন্ধিত রাজনৈতিক দল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও বর্তমানে জামায়াত বà বাকি অংশ পড়ুন...
নওগাঁ সংবাদদাতা:
সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকা-ে মারা যাওয়া নওগাঁর বাকি পাঁচ প্রবাসীর মরদেহ আজ শনিবার দেশে এসে পৌঁছাবে।
আড়াই মাস পর প্রিয়জনের লাশ ফেরা নিয়ে শোকের ছায়া যেমন আরও ঘনীভূত হয়ে উঠেছে, তেমনই মহাজন ও এনজিওর ঋণের জাঁতাকলে দিশেহারা হয়ে পড়েছেন সীদের নিঃস্ব পরিবারগুলো। আর এর মধ্য দিয়ে শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষার প্রহর।
বাংলাদেশ দূতাবাস, রিয়াদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া বাকি পাঁচ প্রবাসীর মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার সকাল ৮টা ০৫ মিনিটে হযরত শাহà বাকি অংশ পড়ুন...
বি-বাড়িয়া সংবাদদাতা:
পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রিয় রাখার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। সমিতির নথি অনুযায়ী, ২০০২ সাল থেকে তিনি সংগঠনটির সদস্য।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন কে বলেন, স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে তর্কাতর্কির পরে আমরা জেনেছি সরাইল থানার ওসির দায়িত্বে থাকা মনজুর কাদের ভূঁইয়া চট্টগ্রাম বারের সদস্য। এ কারণে তাকে নোটিশ পাঠানো ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ভারত থেকে আমদানি করা চালের নমুনায় সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী বিষাক্ত উপাদান ‘আফলাটক্সিন’র উপস্থিতি শনাক্ত হয়েছে। এ ঘটনায় অধিকতর পরীক্ষার জন্য ওই চালানের বাকি সাড়ে ৯ হাজার টন চাল বিতরণ সাময়িকভাবে স্থগিত রেখেছে খাদ্য অধিদপ্তর।
গতকাল জুমুয়াবার সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।
গত ১৭ আগস্ট চট্টগ্রামের হালিশহর ও দেওয়ানহাট সেন্ট্রাল স্টোরেজ ডিপোর (সিএসডি) চালের স্তূপ থেকে তিন সদস্যের একটি ব্রি প্রতিনিধিদল নমুনা সংগ্রহ করে। পরীক্ষায় হালিশহর এবং ঢাকার একটি সরকারি গুদামের চালের ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আবার প্রকল্পের ফাঁদে পড়তে যাচ্ছে রাজধানীবাসী। রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা না নিয়ে ঢাকা ঘিরেই আরও প্রকল্প নিতে যাচ্ছে সরকার।
ঢাকা ও আশপাশের এলাকার ‘যানজট নিরসনে’ সাবওয়ে, ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ইনার সার্কুলার রিং রোড নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন এবং পণ্য পরিবহন করতে বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তার মধ্যে কিছু প্রকল্পের অগ্রগতি কার্যপত্রে তুলে ধর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ইউরোপজুড়ে চলছে বিশাল রাজনৈতিক ও সামাজিক অসন্তোষ। জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয়, আবাসন সংকট, শিক্ষা খাতের চরম অবনতি এবং নানা সুযোগ-সুবিধার ঘাটতিতে ফুঁসে উঠেছে ইউরোপের জেন-জিরা। রাজপথে নেমে আসা এই তরুণদের স্লোগান আর বিক্ষোভের আগুন কেবল স্থানীয় রাজনীতিকেই কাঁপিয়ে তোলেনি, এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাণিজ্যে। ইউরোপের এই দীর্ঘস্থায়ী অস্থিরতা ও অর্থনৈতিক শ্লথগতির কারণে বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকশিল্পের ক্রয়াদেশ বড় মাপে কমার আশঙ্কা তৈরি হয়েছে।
রপ্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানার অব্যবহৃত জমি শুধু একই ধরনের শিল্পের কাজে ব্যবহার করার বাধ্যবাধকতা তুলে দেয়ার পরিকল্পনা করছে সরকার। এর ফলে ১০ হাজার ৩০৬ একর জমিতে অর্থনৈতিকভাবে লাভজনক যেকোনো বাণিজ্যিক বা উৎপাদনমুখী উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
'ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬'-এর ৪৮ ধারার অধীনে লোকসানি রাষ্ট্রীয় সম্পদের বাণিজ্যিক ব্যবহারসংক্রান্ত খসড়া নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। নির্দেশিকাটি পর্যালোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্মকর্তারা আশা করছেন, এ উদ্যোগের প্রথম ধাপে আগামী বছরের মে থেকে জুনের মধ্যে ছà বাকি অংশ পড়ুন...












