নিজস্ব প্রতিবেদক:
পোশাক শ্রমিকদের জন্য আজ রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, গত জুমুয়াবার শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ ৫ ঘণ্টা আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল (রবিবার) মজুরি বোর্ড গঠনের বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা দূর করতে হলে পরিকল্পিতভাবে কর্মসূচি হাতে নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেন, একটি হাসপাতালে অব্যবস্থাপনা দেখে সেখানে ব্যবস্থা নিলে শুধু ওই হাসপাতালের পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু তাতে সারাদেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নতি হবে না। এজন্য দেশের সব সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (৩১ অক্টোবর) দুপুরে সাভারের থানা রোড এলাকায় বাংলাদে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়ার পর সকাল ১০টা থেকেই নতুন দর কার্যকর করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত এই ফি অতিরিক্ত কোনো টাকা নেয়া যাবে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল (স্বাস্থ্য) টেস্টের জন্য এই নির্ধারিত ৮ হাজার টাকার অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। কর্মী ভাইকে মেডিকেল টেস্টের ফি বাবদ কোনোক্রমেই ৮ হà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে প্রথমবারের মতো পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ বা সংরক্ষণাগারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এ বছর দেশের বাজারে পেঁয়াজ আমদানির প্রয়োজন হয়নি এবং আগামীতে এক কেজি পেঁয়াজও আমদানি করার দরকার হবে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গাজীপুরের ভবানীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক গবেষণা কেন্দ্রে দেশের প্রথম বৃহৎ পরিসরের 'গামা ইরেডিয়েশন সেন্টার' উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
উচ্চমূল্যের চন্দন কাঠের বাণিজ্যিক উৎপাদনের সম্ভাবনা তৈরি করছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) গবেষণা। শ্বেতচন্দনের চারা উৎপাদন ও বাগান তৈরির পদ্ধতি নিয়ে গবেষণায় অগ্রগতি করছে প্রতিষ্ঠানটি।
লালচন্দন নিয়েও গবেষণা শুরু করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে চন্দন চাষে আগ্রহ বাড়ছে।
তবে চন্দন কাঠ সংগ্রহের উপযোগী হতে প্রায় ২০ বছর সময় লাগায় বাণিজ্যিক উৎপাদন থেকে মুনাফা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে চন্দন কাঠের শিল্প গড়ে তোলা এবং আমদানিনির্à বাকি অংশ পড়ুন...
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো চিঠি নিয়ে মুখ খুলেছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই সেই চিঠি প্রসঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘সুর সম্পূর্ণ বদলে গেছে’। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানে দৃশ্যমান পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি জানান, চিঠির জবাব এখনও দেয়া হয়নি। আর চিঠির বিষয়বস্তু সম্পর্কেও বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। খবর আল জাজিরা ও দ্য নিউ রিজিয়নের।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়, দুই দেশের মধ্য বাকি অংশ পড়ুন...
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বিষয়ে আইন পাস হবে। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে নিউএজ পত্রিকা আয়োজিত এক রাউন্ড টেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
বিদ্যুৎমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে উদ্ভূত জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা রাতারাতি সমাধান হবে না। কিন্তু জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ সহনীয় রাখতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে; জনকল্যাণে সরকারের চেষ্টা অব্যাহত আছে।
তিনি বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবিলা à বাকি অংশ পড়ুন...
বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মুরাসু’। এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। আগামী ২ নভেম্বর সন্ধ্যায় উপকূলের কাছাকাছি পৌঁছানোর এবং ৩ নভেম্বর সকালে স্থলভাগে আঘাত হানার আশঙ্কা রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দেশটির আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আইএমডির তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে শনিবার (৩১ অক্টোবর) দ বাকি অংশ পড়ুন...
রাশিয়ায় কমুনিস্টরা ক্ষমতা দখল করেই প্রথম যে কাজটি করেছিলো সেটি ছিলো- সম্পূর্ণ শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন। কমুনিস্টরা নতুন শিক্ষাব্যবস্থা তৈরি করা পর্যন্ত বেশ কয়েকবছর তাদের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে বন্ধ রাখে। এরপর তারা কমুনিজমকে শিক্ষার মূল পাঠ্য করে সেভাবেই পাঠ্যপুস্তকগুলো রচনা করে। কমুনিজমকে বাধ্যতামূলক ও অবশ্য পাঠ্য হিসেবে সমস্ত শ্রেণীর মূল বই হিসেবে সিলেবাস প্রণয়ন করে। সেখানে কোনো শিক্ষার্থী সব বিষয়ে ভালোভাবে পাস করলেও কমুনিজমে ফেল করলে তাকে অনুত্তীর্ণ করা হতো।
পাঠক! কট্টর যুলুমবাজ নাস্তিক সমাজতান্ত্রিক কà বাকি অংশ পড়ুন...
গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিটি সফল হতে পারেনি, কারণ মিছিলটি লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই পুলিশের বাধার মুখে পড়ে।
২৯ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে ব্যানারসহ মিছিল নিয়ে রওনা হন। তবে বেলা পৌনে ১২টার দিকে মিছিলটি দূতাবাসের কাছাকাছি পৌঁছানোর আগেই পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
এই কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীরা রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষঠবাকি অংশ পড়ুন...












