নিজস্ব সংবাদদাতা:
কৃষি খাতে ঋণ বিতরণ বাড়লেও খেলাপি ঋণ ও বকেয়া আদায় নিয়ে উদ্বেগ কাটছে না। গত অর্থবছরের শেষে কৃষিঋণের খেলাপি ও বকেয়া কিছুটা কমেছিল। কিন্তু নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসেই পরিস্থিতি আবার পাল্টেছে। এই দুই মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৪৩৯ কোটি টাকা। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। বিপরীতে বিশেষায়িত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে কিছুটা কমেছে খেলাপি ঋণ। সবমিলে গত আগস্ট শেষে কৃষিতে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ১৯ হাজার কোটি টাকা ছঠবাকি অংশ পড়ুন...
বীর যোদ্ধাদের এই অস্ত্রগুলোই দখলদারদের ভিত কাঁপিয়ে দেয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ট্রেনের যাত্রায় ভোগান্তি কমেনি যাত্রীদের। সরকারি ব্যবস্থাপনার বাইরে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া ট্রেনেও সেবার মানে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। সময়মতো ট্রেন না ছাড়া, পথে ইঞ্জিন বিকল হওয়া, কামরায় গাদাগাদি করে যাতায়াত এবং শৌচাগারসহ প্রয়োজনীয় সুবিধার ঘাটতি- সব মিলিয়ে যাত্রীদের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে।
রেলওয়ের প্রত্যাশা ছিল, বেসরকারি ব্যবস্থাপনায় ট্রেন পরিচালনা করলে বাণিজ্যিক দক্ষতা বাড়বে, পরিচালন ব্যয় কমবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে। প্রায় তিন দশক আগে শুরু হওয়া এই উদ্যোগে রেলওয়ের আয় ব বাকি অংশ পড়ুন...
পবিত্র কা’বা শরীফের দিকে ফিরে নামায পড়তে হয়। অন্য কোনো দিকে ফিরে হাজার হাজার রাকায়াত নামায পড়লেও নামায আদায় হবে না। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ অনেক কিছুতে এগিয়ে যাচ্ছে। তারা যুগের সাথে তাল মিলিয়ে উচ্চ শিক্ষা অর্জন করেছে, ডিগ্রি নিচ্ছে, পিএইচডি করছে, গবেষণা করছে। কিন্তু সরে যাচ্ছে সম্মানিত দ্বীন ইসলাম উনার হুকুম-আহকাম থেকে। আজ মুসলমানরা সুন্নতী পোশাকের বদলে অমুসলিমদের স্যুট-কোর্ট, প্যন্ট, টাই পরে ঘুরে বেড়াচ্ছে। ক্লিনশেভ করছে, হিন্দুদের পূজায় যাচ্ছে, তাদের শুভেচ্ছা জানাচ্ছে, পূজার প্রসাদ খাচ্ছে। ইহুদী, খ্রিস্টান মুশরিকদের কাঠবাকি অংশ পড়ুন...
গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এবং বাকী ৫৬টি মুসলিম দেশ বিশেষভাবে এদিনটি পালন করেছে। (নাউযুবিল্লাহ) ১৯৪৫ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ সনদ (টঘ ঈযধৎঃবৎ) কার্যকর হওয়ার মাধ্যমে এই বিশ্ব সংস্থা টি যাত্রা শুরু করেছিল।
১৯৪৫ সালে। যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট রুজভেল্টের মৃত্যুর ঠিক চার দিন পর, ১৯৪৫ সালের ১৬ এপ্রিল বিকেলে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেয় প্রেসিডেন্ট ট্রুম্যান। ১২ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রেসিডেন্ট রুজভেল্টকে স্মà বাকি অংশ পড়ুন...
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম সক্রিয় পানীয় উপাদান। মৌমাছি ফুল থেকে মধুরস সংগ্রহ করার পর চাকের মধ্যে তা জমা করে। এরপর ডানা ঝাপটে বাতাস চলাচলের মাধ্যমে অতিরিক্ত পানীয় অংশ বাষ্পীভূত করতে সাহায্য করে। মৌমাছির শরীর থেকে নিঃসৃত কিছু উৎসেচকও মধুর রাসায়নিক গঠনে পরিবর্তন আনে। এভাবে মধু ঘন ও চিনিসমৃদ্ধ হয়ে ওঠে।
মধুতে গ্লুকোজ ও ফ্রুক্টোজের মতো সরল চিনির পরিমাণ বেশি। কিন্তু জীবাণুর বংশবৃদ্ধির জন্য শুধু খাবার থাকলেই হয় না, পর্যাপ্ত পানিও প্রয়োজন। মধুতে মোট বাকি অংশ পড়ুন...
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। ছয়টি গম্বুজ, তিনটি মেহরাব ও চার কোণের মিনারবিশিষ্ট এই মসজিদ অতীতের ইতিহাস বহন করছে।
‘ঝিনেদার ইতিহাস’ বইয়ের তথ্য অনুযায়ী সুলতান আলাউদ্দিন হোসেন শাহর উত্তরসূরি সুলতান নাসির উদ্দিন নুসরত শাহ ১৫১৯ সালে বাবার মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন। ১৫৩২ সাল পর্যন্ত তার শাসনামলে রাজধানী গৌড় থেকে ঢাকায় যাওয়ার পথে তিনি বেশ কয়েক দিন ঝিনাইদহের শৈলকুপায় অবস্থান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দরবেশ আরব শাহ। জনপদটির প্রাকৃতিক বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নারিকেল দ্বীপে চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে টানা ৯ মাস পর্যটক ভ্রমণ বন্ধ রাখা হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে নারিকেল দ্বীপ।
নতুন আà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ড্রাম্পের ইরানবিরোধী যুদ্ধনীতির তীব্র সমালোচনা করেছে দেশটির সাবেক প্রেসিডেন্ট ওবামা। সে এই যুদ্ধকে ‘অপ্রয়োজনীয়’ আখ্যা দিয়ে বলেছে, এমন যুদ্ধের দাবি কেউ জানায়নি। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নির্বাচনি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ড্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে সে।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে এক সমাবেশে সে বলেছে, ড্রাম্প একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করা, যার প্রয়োজন কেউ অনুভব ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের নয়াদিল্লিতে গতকাল ২৬ ও আজ ২৭ অক্টোবর ব্রিকস সংসদীয় ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ‘অপ্রত্যাশিত পরিস্থিতির’ কথা জানিয়ে গত শনিবার তার সফর বাতিলের ঘোষণা দিয়েছে তেহরান। তবে সংসদীয় প্রতিনিধিদল পাঠিয়ে আলোচনায় সক্রিয় থাকবে বলে জানিয়েছে ইরান।
২৪ অক্টোবর দেওয়া বিবৃতিতে নয়াদিল্লির ইরানি দূতাবাস নিশ্চিত করেছে, দেশটির ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির প্রধান গালিবাফ ভারতীয় রাজধানীতে যাবেন না। সিদ্ধান্তটির সঙ্গে কোনো কূটনৈতিক বা অভ্ বাকি অংশ পড়ুন...












