নিজস্ব সংবাদদাতা:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা না করে এবং সংবিধান সংশোধন ছাড়াই ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি ‘গায়ের জোরের শামিল’। জুলাই সনদে কিছু সাধারণ আইন যেমন প্রয়োজন, তেমনি কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রশ্ন জড়িত। তা না মেনে যা বলা হবে সেটাই বাস্তবায়নের দাবি কোনও আইনি পথ হতে পারে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জুলাই সনদের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এবং আরও অনেক রাজনৈতিক দলের পকà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশের হিন্দুদদের জন্য পৃথক রাষ্ট্র এবং চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতার বাংলাদেশ মিশন ঘেরাওয়ের কর্মসূচি করেছে কলকাতার উগ্রপন্থী সন্ত্রাসবাদী সংগঠন কথিত ‘বঙ্গসেনার’ সন্ত্রাসীরা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) শিয়ালদহ থেকে মিছিল করে পার্ক সার্কাসে বাংলাদেশ মিশনের দিকে এগোনোর চেষ্টা করে তারা।
মিছিলে গেরুয়া বসনধারী শতাধিক উগ্র হিন্দুত্ববাদী নারী-পুরুষের পাশাপাশি সন্ন্যাসী সন্ত্রাসীরাও অংশ নেয়।
এই নিয়ে চলতি বছরের শুধু অক্টোবর মাসে দ্বিতীয়বার মিশনে সামনে সাময়িক বিশৃঙ্খলা তৈরি হলো। এর আগে ৩ অক্টোব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা থেকে খুলনাগামী ১১ দলীয় ঐক্যের লংমার্চে বিভিন্ন জেলায় পথসভা করার পরিকল্পনা থাকলেও গোপালগঞ্জে পথসভা না করার সিদ্ধান্ত নিয়ে জামাতের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াতে ইসলামী সেখানে কোনো পথসভা করবে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক পোস্টে তিনি এ সমালোচনা করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, জামাত ঢাকা থেকে লংমার্চ করে খুলনা যাচ্ছে, পথিমধ্যে সব জেলায় পথসভা করবে, শুধুমাত্র গোপালগঞ্জে করবে না! এই বিষয়টি নিয়ে তারা আবার প্রেস ব্রিফিং করে ঘোষণাও দিয়à§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেননি- এমন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শূন্যপাস প্রতিষ্ঠানগুলোর বিষয়ে মন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও ফলাফল কীভাবে উন্নত করা যায়, তা নিয়ে কাজ করবে সরকার। প্রয়োজনে শূন্যপাস প্রতিষ্ঠানগুলোকে কাছাকাছি অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তবে এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি হারানà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পোশাক শ্রমিকদের জন্য আজ রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, গত জুমুয়াবার শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ ৫ ঘণ্টা আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল (রবিবার) মজুরি বোর্ড গঠনের বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা দূর করতে হলে পরিকল্পিতভাবে কর্মসূচি হাতে নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেন, একটি হাসপাতালে অব্যবস্থাপনা দেখে সেখানে ব্যবস্থা নিলে শুধু ওই হাসপাতালের পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু তাতে সারাদেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নতি হবে না। এজন্য দেশের সব সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (৩১ অক্টোবর) দুপুরে সাভারের থানা রোড এলাকায় বাংলাদে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অস্ত্রোপচারের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু অস্ত্রোপচারের সিরিয়াল পেতেই অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। কোনো কোনো রোগীকে অপেক্ষা করতে হচ্ছে এক মাস পর্যন্ত। এতে একদিকে বাড়ছে রোগীদের শারীরিক কষ্ট, অন্যদিকে দীর্ঘ হচ্ছে চিকিৎসার ভোগান্তি। হাসপাতালটিতে অপারেশন থিয়েটার (ওটি) সংকটের পাশাপাশি প্রয়োজনীয় জনবলের অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে অর্থোপেডিক ও নিউরোসার্জারি বিভাগে অস্ত্রোপচারের অপেক্ষমাণ রোগীর চাপ বেশি। সময়মতো অপারেশন না হওয়ায় রোগী ও স্বজনদেà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত এই ফি অতিরিক্ত কোনো টাকা নেয়া যাবে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল (স্বাস্থ্য) টেস্টের জন্য এই নির্ধারিত ৮ হাজার টাকার অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। কর্মী ভাইকে মেডিকেল টেস্টের ফি বাবদ কোনোক্রমেই ৮ হà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে প্রথমবারের মতো পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ বা সংরক্ষণাগারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এ বছর দেশের বাজারে পেঁয়াজ আমদানির প্রয়োজন হয়নি এবং আগামীতে এক কেজি পেঁয়াজও আমদানি করার দরকার হবে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গাজীপুরের ভবানীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক গবেষণা কেন্দ্রে দেশের প্রথম বৃহৎ পরিসরের 'গামা ইরেডিয়েশন সেন্টার' উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
উচ্চমূল্যের চন্দন কাঠের বাণিজ্যিক উৎপাদনের সম্ভাবনা তৈরি করছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) গবেষণা। শ্বেতচন্দনের চারা উৎপাদন ও বাগান তৈরির পদ্ধতি নিয়ে গবেষণায় অগ্রগতি করছে প্রতিষ্ঠানটি।
লালচন্দন নিয়েও গবেষণা শুরু করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে চন্দন চাষে আগ্রহ বাড়ছে।
তবে চন্দন কাঠ সংগ্রহের উপযোগী হতে প্রায় ২০ বছর সময় লাগায় বাণিজ্যিক উৎপাদন থেকে মুনাফা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে চন্দন কাঠের শিল্প গড়ে তোলা এবং আমদানিনির্à বাকি অংশ পড়ুন...
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বিষয়ে আইন পাস হবে। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে নিউএজ পত্রিকা আয়োজিত এক রাউন্ড টেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
বিদ্যুৎমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে উদ্ভূত জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা রাতারাতি সমাধান হবে না। কিন্তু জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ সহনীয় রাখতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে; জনকল্যাণে সরকারের চেষ্টা অব্যাহত আছে।
তিনি বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবিলা à বাকি অংশ পড়ুন...
বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মুরাসু’। এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। আগামী ২ নভেম্বর সন্ধ্যায় উপকূলের কাছাকাছি পৌঁছানোর এবং ৩ নভেম্বর সকালে স্থলভাগে আঘাত হানার আশঙ্কা রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দেশটির আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আইএমডির তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে শনিবার (৩১ অক্টোবর) দ বাকি অংশ পড়ুন...












