আবু বকর সিদ্দিক রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত বুধবার গভীর রাতে রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়।
একই দিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এসআই ইয়াছিন পাইক আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আদালত রোববার রিমান্ড শুন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কদুর বাগানে ফলন হয়েছে প্রচুর, পেঁপে গাছেও ঝুলছে পাকা ফল। কিন্তু কৃষকের মুখে হাসি নেই। বাজারে ক্রেতার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় এসব সবজির দাম নেমেছে তলানিতে। কোথাও চারটি কদু বিক্রি হচ্ছে মাত্র এক টাকায়, আবার কোথাও এক কেজি পেঁপের দাম দুই থেকে তিন টাকা। এমন পরিস্থিতিতে ফসল তোলা, শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ মেটানোই কঠিন হয়ে পড়েছে। লোকসান কমাতে কোনও কৃষক কদুর গাছ কেটে ফেলছেন, কেউবা পেঁপে না তুলেই নষ্ট হতে দিচ্ছেন।
অথচ রাজধানীর খুচরা বাজারে একটি কদুর দাম ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত। পেঁপিও বিক্রি হচ্ছে কেজিপ্রতি প্রাà বাকি অংশ পড়ুন...
লালমনিরহাট সংবাদদাতা:
কৃষকদের তাড়া খেয়ে পালাতে বাধ্য হয়েছে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী বিএসএফ। বুড়িমারী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এসে কৃষকদের মারধরের চেষ্টা করলে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালাতে বাধ্য হয়। পরে সীমান্ত পার হয়ে তারা গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করে বলে জানা গেছে।
গতকাল শনিবার উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেলে বিএসএফের কয়েকজন আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেà বাকি অংশ পড়ুন...
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বিএসএফের কয়েকজন সদস্য আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় তারা মাঠে কাজ করা বাংলাদেশি কৃষকদের বিনা কারণে মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ দ্রুত একত্রিত হন। তারা লাঠিসোঁটা হাতে নিয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন। একপর্যায়ে স্থানীয়দের প্রতিরোধ ও ধাওয়ার মুখে বিএসএফ ঠবাকি অংশ পড়ুন...
বাগেরহাটে সংবাদদাতা:
রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (খুসিক) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, সরকার পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এ উদ্যোগ পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে সরকারের আন্তরিকতার প্রমাণ।
গতকাল জুমুয়াবার মোংলার নারিকেলতলা মাঠে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলে বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদদাতা:
দিগন্তজোড়া মাঠে মাঠে শোভা পাচ্ছে আগাম শীতকালীন সবজির সবুজ সমারোহ। শীত আসতে এখনো বেশ কিছু দিন বাকি থাকলেও, আগাম সবজি চাষে এখন তুমুল ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা।
বিশেষ করে সবজি চাষের জন্য বিখ্যাত পাহাড়ি অঞ্চল মধুপুর, ঘাটাইল, ধনবাড়ি, সখিপুর এবং যমুনা-ধলেশ্বরীর অববাহিকার চরাঞ্চলের কৃষিজমিগুলো এখন হরেক রকমের সবজিতে ভরে উঠেছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় আগাম সবজির বাম্পার ফলন এবং বাজারে ভালো দাম পাওয়ার আশায় বুক বাঁধছেন স্থানীয় চাষিরা।
সরেজমিনে জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে এà বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
একসময় কৃষি নিয়ে পড়াশোনাকে তেমন গুরুত্ব দেয়া হতো না। তবে এখন কৃষিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে তরুণদের অনেকে উদ্যোক্তা হচ্ছেন, গড়ে তুলছেন নিজেদের কর্মসংস্থান। কেউ কেউ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে হচ্ছেন স্বাবলম্বী।
কুমিল্লা অঞ্চলে কৃষিশিক্ষা বিস্তারে প্রথম দিকের উদ্যোগগুলোর একটি কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজ। ২০০১ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটির যাত্রার শুরুতে শিক্ষার্থী পাওয়া কঠিন ছিল। তখন বাড়ি বাড়ি গিয়ে কৃষিশিক্ষার গুরুত্ব বোঝাতে হতো। বর্তমানে কুমিল্লার কà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মাঝে ১২ কোটি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আখচাষিদের প্রণোদনা প্রদান ও জনসভায় চাষীদের মোবাইল একাউন্টে প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, সরকার আখচাষিদের সহযোগিতার জন্য মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দের অর্থ ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির কাছে পৌঁছে দেওয়া হবে। আমি আশা করছি কৃষকদের এ সহযোগিতা তাদের আখ চাষে সহায়তা করবে।
বাকি অংশ পড়ুন...
১৯৩১ সাল। কাশ্মির উপত্যকার শাসক হয়ে আসে কুখ্যাত মুসলিমবিদ্বেষী শাসক হরি সিং। শাসনক্ষমতা পেয়েই সে মুসলমানদের উপর শুরু করে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। সেই বছরের এপ্রিল মাসের ২৯ তারিখ। কাশ্মিরে পালিত হচ্ছিলো পবিত্র ঈদুল ফিতর। ঈদ উৎসব পালন করছিলেন মুসলমানরা। ঈদুল ফিতর উনার নামাযের পূর্ব মুহূর্তে হরি সিংয়ের পুলিশের ডিআইজি ঈদের নামাযে খুতবা বন্ধের আদেশ দেয়।
কিন্তু তৎকালীন ‘ইয়ং মুসলিমস এসোসিয়েশন’ দলের নেতা মীর হুসাইন বখশ জুমুয়াহ ও ঈদের নামাযের খুতবা বন্ধের সরকারি নির্দেশের প্রতিবাদে আন্দোলনের ডাক দিলেন। সারা কাশ্মিরের হাজà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আবদুল গনি রোড থেকে সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে। সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে সচিবালয়ে অফিস করার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার এগোচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, রাজধানীর শেরেবাংলা নগরে ঠবাকি অংশ পড়ুন...
বি-বাড়িয়া সংবাদদাতা:
দেশে বর্তমানে চাঁদাবাজির এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে গবাদিপশুকে মাঠে ঘাস খাওয়াতেও চাঁদা গুনতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বি-বাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না; এমন অনিয়ম দেখলে তিনি নিজেই রাজপথে নামবেন।
গত জুমুয়াবার (১৬ অক্টোবর) সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামে ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্à বাকি অংশ পড়ুন...












